চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের মেয়েরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:50 অপরাহ্ন 12, জুলাই 2018
in ক্রিকেট, স্পোর্টস
A A

বাছাইপর্বের সেমিফাইনালে স্কটল্যান্ডকে ৪৯ রানে হারিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েরা। আগামী ৯ থেকে ২৪ নভেম্বর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপে খেলবে দশটি দেশ।

বাছাইপর্বের বাধা টপকেই ২০১৬ ও ২০১৪ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলেছিল টিম টাইগ্রেস।

প্রথম সেমিফাইনালে পাপুয়া নিউগিনিকে ২৭ রানে হারিয়ে বিশ্বকাপের টিকিট কেটেছে আয়ারল্যান্ডও। শনিবার বাছাইপর্বের ফাইনালে মুখোমুখি হবে টাইগ্রেস ও আইরিশ মেয়েরা। বাছাইপর্ব শুরুর আগে আয়ারল্যান্ড সফরে গিয়ে ২-১এ টি-টুয়েন্টি সিরিজ জেতে সালমা খাতুনের দল।

বৃহস্পতিবার নেদারল্যান্ডসের ভিআরএ গ্রাউন্ডে বাছাইপর্বের দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশের বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি স্কটিশ মেয়েরা। ১২৬ রানে লক্ষ্যে ব্যাটিংয়ে নামা আইরিশ মেয়েরা ২০ ওভার ব্যাটিং করে ৭ উইকেট হারিয়ে তুলতে পেরেছে ৭৬ রান।

সারাহ ব্রাইস করেন সর্বোচ্চ ৩১ রান। এ ওপেনারে বড় বোন ক্যাথরিন ব্রাইস করেন ২১ রান। দলের অন্যকোনো ব্যাটারই দুই অঙ্ক ছুঁতে পারেননি।

আগের ম্যাচে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগানো নাহিদা আক্তার এদিনও পরপর দুই বলে নেন দুই উইকেট। রুমানা আহমেদের ঝুলিতেও গেছে দুটি উইকেট। গত ম্যাচে হ্যাটট্রিক করে ইতিহাস গড়া ফাহিমা খাতুন ও অধিনায়ক সালমা খাতুন নিয়েছেন একটি করে উইকেট।

চতুর্থ ওভারের শেষ বলে ৮ রানের মাথায় প্রথম উইকেট হারায় স্কটল্যান্ড। শুরু থেকে দেখেশুনে ব্যাটিং করা দলটি পুরো ইনিংসজুড়েই রেখে গেছে তার ছাপ। যে কারণে পুরো ওভার খেলেও সর্বসাকুল্যে তারা তুলতে পেরেছে মাত্র ৭৬ রান।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ দলকে দারুণ সূচনা এনে দেন শামিমা সুলতানা ও আয়শা রহমান। ওপেনিং জুটিতে আসে ৫১ রান। ইনিংসের সপ্তম ওভারে রান আউট হন শামিমা। খেলে যান ১৬ বলে ২২ রানের ইনিংস। দলের ১ রান যোগ হতেই প্রিয়ানাজ চ্যাটার্জির বলে আউট হন আয়শা। এ ওপেনার করেন ২০ রান।

তিনে নামা ফারজানা হক দ্রুত সাজঘরে ফিরলে ছন্দপতন ঘটে বাংলাদেশের ইনিংসে। পরে রুমানা আহমেদ ১ রান করে প্রিয়াজনের দ্বিতীয় শিকার হলে বড় সংগ্রহের আশা কমে আসে।

নিগার সুলতানা একপ্রান্ত আগলে রেখে ৩১ রানে অপরাজিত থাকলে লড়াকু সংগ্রহ গড়ে টিম টাইগ্রেস। নিগারের সঙ্গে সানজিদা ইসলাম ১৯ ও ফাহিম খাতুনের ১৫ রানের অবদান বেশ ভালো ভূমিকা রাখে।

টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ অনুমিতই ছিল। এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়া দল দারুণ ফর্ম নিয়েই যায় নেদারল্যান্ডস সফরে। আয়ারল্যান্ডের মাটিতে সিরিজ জয়ে আত্মবিশ্বাসের পালে দেয় হাওয়া।

দেশ ছাড়ার সময় অধিনায়ক সালমা খাতুন একরকম ঘোষণাই দিয়েছিলেন; আমরা বিশ্বকাপ অবশ্যই খেলবো। বিশ্বকাপ তো নিশ্চিত হল, এবার নিশ্চয়ই বাছাইপর্বের ট্রফিতে পাখির চোখ থাকবে সালমা-জাহানারা-রুমানাদের।

Tags: মেয়েদের বিশ্বকাপ বাছাইলিড নিউজ
Previous Post

‘রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে পাশে রয়েছে মালয়েশিয়া’

Next Post

‘ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে পাহাড়ে মৃত্যুভীতি দূর করতে হবে’

Next Post

‘ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে পাহাড়ে মৃত্যুভীতি দূর করতে হবে’

বিএনপিকে গৃহপালিত বিরোধী দল বানাতে চায় সরকার: মঈন খান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT