চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টি-টুয়েন্টি গ্লোবাল লিগে খেলবেন না তামিম

সাজ্জাদ খান by সাজ্জাদ খান
7:25 অপরাহ্ন 08, জুলাই 2017
in স্পোর্টস
A A
তামিম ইকবাল

তামিম ইকবাল

ক্যারিয়ারের অন্যতম সেরা সময় পার করছেন তামিম ইকবাল। আছেন ফর্মের তুঙ্গে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার অসাধারণ ব্যাটিং দেখে মুগ্ধ সবাই। দেশের বাইরে টি-টুয়েন্টি লিগে খেলার প্রস্তাব পাচ্ছেন নিয়মিত। ইংলিশ কাউন্টি দল এসেক্সের হয়ে টি-টুয়েন্টি ব্লাস্টে খেলার আমন্ত্রণে সাড়া দিয়ে শনিবার ইংল্যান্ডের উদ্দেশে রওনা হয়েছেন এই টাইগার ওপেনার। এরই মধ্যে প্রস্তাব এসেছে সাউথ আফ্রিকায় টি-টুয়েন্টি গ্লোবাল লিগে খেলার।

কিন্তু এই আমন্ত্রণে সাড়া দিতে পারছেন না তামিম। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সূচির সঙ্গে গ্লোবাল লিগের সূচি মিলে যাওয়ায় খেলা হচ্ছে না তার। ৪ নভেম্বর শুরু হবে বিপিএলের পঞ্চম আসর। সাউথ আফ্রিকায় টি-টুয়েন্টি গ্লোবাল লিগও নভেম্বরে। তামিম বেছে নিচ্ছেন ঘরের মাঠের আয়োজনকেই।

লন্ডনের উদ্দেশে দেশে ছাড়ার আগে বিমানবন্দরে সংবাদ মাধ্যমকে তামিম বলেন, ‘পাকিস্তান সুপার লিগে যে দলের (পেশোয়ার জালমি) হয়ে খেলেছি তার মালিক টি-টুয়েন্টি গ্লোবাল লিগে নতুন ফ্র্যাঞ্চাইজি কিনেছে। সে তার দলে খেলার প্রস্তাব দিয়েছে। কিন্তু তখন বিপিএল চলবে। বিপিএল আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। তাই আমি খেলতে রাজী হইনি।’

গ্লোবাল লিগের প্রথম আসরে অংশ নেবে আট দল। প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে ১৯ আগস্ট। ১০ টি দেশের প্রায় ৪০০ ক্রিকেটার খেলার আগ্রহ দেখিয়েছে বলে জানিয়েছে লিগের আয়োজক ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। স্থানীয় দুই  ব্যবসায়ী, আইপিএলের দুই ফ্র্যাঞ্চাইজি, পাকিস্তান সুপার লিগের দুই ফ্র্যাঞ্চাইজি এবং হংকং ও দুবাইয়ের দুই ব্যবসায়ী দল কিনেছেন।

ডারবান, বেনোনি, প্রিটোরিয়া, স্টেলেনবোস, কেপ টাউন, ব্লুমফন্টেইন, জোহানেসবার্গ এবং পোর্ট এলিজাবেথ- এই আটটি শহরের একটি করে দল লিগে অংশ নেবে। পেশোয়ার জালমির মালিক জাভেদ আফ্রিদি বেনোনির মালিকানা কিনেছেন। বেনোনির হয়ে খেলার প্রস্তাব এসেছিল তামিমের কাছে।

আপাতত তামিম কাউন্টি দল এসেক্স নিয়েই ভাবতে চান। দলের প্রয়োজন মেটাতে চেষ্টার যে কমতি থাকবে না সেটিই বলে গেলেন, ‘আমি ভালো ক্রিকেট খেলছি।  এসেক্সের হয়ে খেলবো, সেটা জানি না। কিন্তু আমি চেষ্টা করবো দলের প্রয়োজন মেটাতে। প্রায় এক মাস থাকবো সেখানে। অবশ্যই আমি কিছু অভিজ্ঞতা নিয়ে ফিরবো।’

এসেক্সের হয়ে ৯ ম্যাচ খেলে তামিম দেশে ফিরে আসবেন অস্ট্রেলিয়া সিরিজের আগেই। আগস্টের প্রথম সপ্তাহে ফেরার কথা তার। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ শুরু ২২ আগস্ট। টেস্ট সিরিজে বাংলাদেশকেই এগিয়ে রাখছেন তামিম, ‘অস্ট্রেলিয়া সিরিজ দারুণ হবে। আমরা অজিদের চেয়ে এগিয়ে থাকবো। কেননা আমরা আমাদের মাটিতে খেলবো। কাউন্টি খেলে এসেও নিজেকে প্রস্তুত করার পর্যাপ্ত সময় পাব।’

উল্লেখ্য শুক্রবার  ইংল্যান্ড যাওয়ার কথা ছিল তামিমের। ফ্লাইট জটিলতায় গতকাল যাওয়া হয়নি তার। শনিবার সকালে স্ত্রী-সন্তান নিয়ে রওনা দেন তিনি। আগামীকাল রোবার বেকেনহামে কেন্টের বিপক্ষে এসেক্সের দ্বিতীয় ম্যাচে দেখা যেতে পারে টাইগার ওপেনারকে।তামিমবিহীন এসেক্স প্রথম  ম্যাচে  সারের বিপক্ষে ২ রানে হেরেছে।

টি-টুয়েন্টি ব্লাস্টে এসেক্সের হয়ে অধিনায়কত্ব করছেন রায়ান টেন ডেসকাট। দলটিতে তামিম সতীর্থ হিসেবে পাবেন মোহাম্মদ আমির, রবি বোপারা, আসহার জাইদির মতো ক্রিকেটারদের। এর আগে ২০১১ সালে ইংল্যান্ডের ঘরোয়া টি-টুয়েন্টিতে খেলেছিলেন তামিম। সেবার নটিংহ্যামশায়ারের হয় পাঁচ ম্যাচ খেলার সুযোগ হয়েছিল তার।

Tags: তামিম ইকবাল
Previous Post

পারমাণবিক অস্ত্র নিষিদ্ধ করার পক্ষে জাতিসংঘের অধিকাংশ সদস্য দেশ

Next Post

সেনাপ্রধানের সঙ্গে ইউএস প্যাসিফিক কমান্ডারের সৌজন্য সাক্ষাৎ

Next Post
সেনাবাহিনী প্রধান

সেনাপ্রধানের সঙ্গে ইউএস প্যাসিফিক কমান্ডারের সৌজন্য সাক্ষাৎ

মৌসুমী

মৌসুমীকে ‘বয়স্ক অভিনেত্রী’ বললেন মিশা!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT