চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টি-টুয়েন্টিতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ল বাহরাইনের মেয়েরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:21 অপরাহ্ন 22, মার্চ 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাহরাইনের মেয়েরা টি-টুয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেয়েদের জিসিসি টি-টুয়েন্টি চ্যাম্পিয়নশিপে সৌদি আরবের বিপক্ষে অনন্য এক রেকর্ড গড়েছে বাহরাইনের মেয়েরা। ৩১৮ রান করে টি-টুয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রানের মাইলফলক ছুঁয়েছে মধ্যপ্রাচ্যের দলটি।

এর আগে মেয়েদের টি-টুয়েন্টিতে তিনশ রানের মাইলফলক ছুঁয়েছে আরও একটি দল। ২০১৯ সালে মালির বিপক্ষে ৩১৪ রান করেছিল উগান্ডা।

তবে ছেলেদের ক্রিকেটে এখন পর্যন্ত ৩০০ করতে পারেনি কোনো দলই। এখন পর্যন্ত ছেলেদের ক্রিকেটে সর্বোচ্চ রান ২৭৮। যৌথভাবে আফগানিস্তান ও চেক রিপাবলিকের দখলে আছে এ রেকর্ডটি।

মঙ্গলবার ওমানের আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে বাহরাইনকে ব্যাটিংয়ে পাঠায় সৌদি আরব। উদ্বোধনী জুটিতেই ৬৩ রান তোলেন বাহরাইনের দুই ওপেনার রাসিকা রদ্রিগো এবং থারাঙ্গা।

১১ বলে ১৩ রান করে রদ্রিগো বিদায় নিলে দ্বিতীয় উইকেটে দিপিকার সাথে ২৫৫ রানের জুটি গড়েন থারাঙ্গা। মারকুটে ব্যাটিংয়ে অনবদ্য এক সেঞ্চুরি তুলে নেন দিপিকা। ৬৬ বল খেলে ৩১ চারে করেছেন ১৬১ রান। ১৭ চারে ৫৬ বলে ৯৪ রান করেন থারাঙ্গা।

জবাবে ব্যাট করতে নেমে ৪৯ রানেই গুটিয়ে যায় সৌদির মেয়েরা। ২৬৯ রানের সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে বাহরাইনের মেয়েরা।

Tags: উগান্ডাবাহরাইনসৌদি আরব
Previous Post

রোনালদোদের কোচের দৌড়ে এগিয়ে এরিক টেন

Next Post

বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে জাপান সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে

Next Post
বাংলাদেশ ও জাপানের প্রতিনিধির মধ্যে বৈঠক, উভয় দেশের পতাকা পেছনে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে জাপান সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে

আকাশে ক্ষেপণাস্ত্রের বিস্ফোরণ ও আলোচনার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়ার বিরুদ্ধে নিষিদ্ধ ফসফরাস বোমা ব্যবহারের অভিযোগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT