চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টি২০ বিশ্বকাপে সেরা দলই খেলবে: নান্নু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:20 পূর্বাহ্ন 24, জানুয়ারি 2016
in স্পোর্টস
A A

আসন্ন টি২০ বিশ্বকাপ এবং এশিয়া কাপে টাইগারদের সেরা দলকেই খেলানো হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় দলের অন্যতম নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দু’টি২০ হারে টাইগারদের ছন্দপতন বলে মনে না করলেও এটাকে তরুণদের ঝালিয়ে নেওয়ার সেরা সুযোগ হিসেবে দেখছেন তিনি।

খুব বেশি পরীক্ষা-নিরীক্ষা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে নান্নু বলেন, ‘আমাদের সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহিম ইনজুরিতে পড়লে সেখানে মোসাদ্দেক সৌকতকে দলে নেওয়া হয়েছে। আর একজন খেলোয়াড় জাতীয় দলে ডাক পেয়েই ভালো খেলবে এমনটা আশা করা অন্যায়।’

দ্বিতীয় টি২০র পর হঠাৎ করেই মুস্তাফিজের বিশ্রাম দেওয় প্রসঙ্গে তিনি বলেন, ‘মুস্তাফিজ এ মুহূর্তে আমাদের সেরা বোলার। ওর আগে থেকেই কাঁধে ইনজুরি ছিলো। আর তাছাড়া ও টানা ক্রিকেটের মধ্যে ছিলো। আমরা চাচ্ছিলাম না সামনের ওয়াল্ড কাপ এবং এশিয়া কাপের আগে তাকে হারাতে। বিশ্রামের পর সে পুরোপুরি ফিট হয়ে ওঠেছে।’

২৫ জানুয়ারি থেকে খুলনায় শুরু হচ্ছে টি২০ বিশ্বকাপের প্রস্তুতি ক্যাম্প। এ ক্যাম্পে মূল স্কোয়াডের ১৫ জনের পাশাপাশি আরও ৫ জন খেলোয়াড় অনুশীলনের সুযোগ পাবেন।

এ প্রসঙ্গে জাতীয় দলের এ নির্বাচক বলেন, ‘আমরা চাইলেও বেশি খেলোয়াড় নিতে পারবো না। তাহলে ক্যাম্পে অনুশীলনের পরিবেশ নষ্ট হতে পারে। এ ৫ ক্রিকেটারকে ক্যাম্পে ডাকা হচ্ছে কারণ টুর্নামেন্টে গিয়ে যদি কেউ ইনজুরিতে পড়ে তাহলে এর ব্যাকআপ হিসেবে খেলতে পারবে।’

টিম টাইগার এখন আগের যে কোন সময়ের চেয়ে ভালো অবস্থানে আছে উল্লেখ করে তিনি বলেন, ‘সিনিয়র খেলোয়াড়রা ভালো করছে। সিনিয়র জুনিয়র মিলিয়ে বাংলাদেশ টিম আগের যেকোন সময়ে চেয়ে ভালো অবস্থানে আছে।’

Tags: এশিয়া কাপটি২০ বিশ্বকাপ
Previous Post

অভিযোগে ৪৮ ঘণ্টার মধ্যে পদক্ষেপ নেবে ফেসবুক

Next Post

কোকোর প্রথম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও কোরআন পাঠ

Next Post

কোকোর প্রথম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও কোরআন পাঠ

ইয়াবা উদ্ধারের সোর্স সন্দেহে পিটিয়ে হত্যা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT