চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টিপ পরায় হেনস্তা: বাকবিতণ্ডার প্রমাণ পাওয়ার দাবি

এনামূল কবীর রূপম by এনামূল কবীর রূপম
2:34 অপরাহ্ন 09, এপ্রিল 2022
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কিত বাংলায় সংক্ষিপ্ত ALT ট্যাগ. Channel i News - চ্যানেল আই নিউজ

টিপ পরার কারণে লাঞ্ছনার শিকার তেজগাঁও কলেজ শিক্ষক লতা সমাদ্দারের অভিযোগ খতিয়ে দেখতে গিয়ে অভিযুক্ত পুলিশ কনস্টেবল নাজমুল তারেক এবং শিক্ষক লতা সমাদ্দারের মধ্যে বাকবিতণ্ডা হওয়ার প্রমাণ পাওয়ার দাবি করেছে পুলিশের তদন্ত কমিটি।

তদন্ত কমিটির আরও দাবি, টিপ পরা নিয়ে ওই বাকবিতণ্ডা হয়েছে- এমন প্রমাণ পাওয়া যায়নি।

ঘটনার পর সাময়িক বরখাস্ত আছেন অভিযুক্ত ডিএমপি প্ররক্ষা বিভাগের কনস্টেবল ডিএমপির নাজমুল।

ডিএমপির মুখপাত্র ফারুক হোসেন চ্যানেল আইকে জানান, অপরাধের গুরুত্ব বিবেচনায় তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হবে।

গত শুক্রবার (১ এপ্রিল) নিজ কর্মক্ষেত্রে যাওয়ার সময় টিপ পরার কারণে লাঞ্ছনার শিকার হন লতা সমাদ্দার। তিনি রাজধানীর তেজগাঁও কলেজের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক। গণমাধ্যমে এমন ঘটনা প্রকাশের পর তা নিয়ে সারাদেশে প্রতিবাদের ঝড় উঠে। সংসদেও এ নিয়ে সমালোচনা হয়। অনেকেই আবার ‘টিপ পরা আমার অধিকার’ এমন বক্তব্যের পাশাপাশি টিপ পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি আপলোড করেন।

শনিবার (২ এপ্রিল) সেদিনের ঘটনার বর্ণনা দিয়ে লতা সমাদ্দার শেরেবাংলা নগর থানায় লিখিত অভিযোগ করেন।

ওই অভিযোগে বলা হয়েছে, ওই প্রভাষক সকাল ৮টা ২০ মিনিট থেকে সাড়ে ৮টার মধ্যে ফার্মগেট মোড় পার হয়ে তেজগাঁও কলেজের দিকে যাওয়ার সময় ঘটনাটি ঘটে। সেজান পয়েন্টের সামনে বন্ধ করে রাখা মোটরবাইকের ওপর বসে ‘ওই টিপ পরছোস কেন’ বলেন ওই ব্যক্তি। তখন ওই নারী পেছন ফেরে প্রতিবাদ করলে পুলিশের ইউনিফর্ম পরা ব্যক্তি তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন।

লিখিত অভিযোগে আরও বলা হয়, ইভটিজিং করা ওই ব্যক্তির নাম বা পদবি খেয়াল করতে পারেননি ওই নারী। তবে গালিগালাজের একপর্যায়ে ওই ব্যক্তি বাইক স্টার্ট করে প্রায় নারীর গায়ের ওপর দিয়ে চালিয়ে দিচ্ছিলেন। ওই নারী পিছিয়ে গেলেও তার পায়ে আঘাত লেগেছে।বাইকটির নম্বর ১৩৩৯৭০ হতে পারে বলে অভিযোগে উল্লেখ করেন ওই নারী। পাশাপাশি পুলিশি পোশাকে থাকা ব্যক্তিটি দৈহিক গঠন ও দেখতে কেমন সেটা উল্লেখ করে অভিযোগে বলা হয়েছে, তার মুখে দাড়ি আছে, দেখতে মোটা এবং অনুমান করতে পেরেছি তিনি মধ্যবয়সী।

পরে পুলিশ ওই ঘটনায় জড়িত নাজমুলকে শনাক্ত করে।

Tags: তদন্ত কমিটিতেজগাঁও কলেজপুলিশ কন্সটেবল
Previous Post

চার বছর পর শ্রেয়া ঘোষালকে পেয়ে উচ্ছ্বসিত সৃজিত!

Next Post

নিপুণকে নিয়ে নিজ এলাকায় শুটিংয়ে ব্যস্ত ইমন

Next Post
নিপুণ ও ইমন শুটিং সেটে হাসিমুখে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

নিপুণকে নিয়ে নিজ এলাকায় শুটিংয়ে ব্যস্ত ইমন

অস্কার থেকে নিষিদ্ধ হওয়া তারকারা, ছবি সংগ্রহ. Channel i News - চ্যানেল আই নিউজ

স্মিথ ছাড়াও অস্কারে নিষিদ্ধ হয়েছিলেন যে তারকারা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT