চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টিনএজ সন্তানের দরকার বিশেষ যত্ন

শর্মিলা সিনড্রেলা by শর্মিলা সিনড্রেলা
6:09 পূর্বাহ্ন 21, এপ্রিল 2015
in অন্যান্য
A A

শিশু যখন পেটে আসলো তখন একধরনের যত্ন, জন্মানোর পরে দরকার আর এক রকমের যত্ন। একই রকম যত্ন নিশ্চয়ই সন্তান যখন কিশোর বয়সে পা দেবে তখন চলবে না। তখন তার দরকার ভিন্ন ধরনের যত্ন। কেবল শরীরই নয় এসময় তার মনেরও নিতে হবে পরিপূর্ণ যত্ন। তা না হলে হয়তো কোনো ভুল পথে পা দিয়ে বসবে সে। জেনে নিন টিনএজ সন্তানের যত্ন নেবেন কিভাবে।

* টিনএজ বয়সে সন্তানের কৌতূহল বেড়ে যায় অনেক। সন্তানের ছোট ছোট কৌতূহলের জবাব দিন। হতে পারে সে কোনো প্রশ্ন নিয়ে আপনার কাছে এসেছে। যতটা সম্ভব তার কৌতুহল নিবারণ করুন। অনেক সময় পুরোটা বুঝিয়ে বলা আপনার পক্ষে সম্ভব হবে না। কিন্তু তার শরীরের বিভিন্ন অংশ নিয়ে তাকে সচেতন করুন যতটা সম্ভব। তাহলে সে একা একা ইন্টারনেট দুনিয়া বিচরণ করতে যাবে না প্রশ্নগুলোর উত্তর খুঁজতে। বিপথেও পা বাড়াবে না।

* কখনোই তার কথাগুলোকে উপেক্ষা করে যাবেন না। সন্তানকে তার প্রশ্নগুলো দিয়ে বিবেচনা করবেন না। সে নিশ্চয়ই বড়দের মতো আচরণ করবে না! সন্তান কি বলতে চায় সেটা ভালো করে শুনে নিন। তারপর সেটার সমাধানে আসুন।

* সন্তানের ওপর চাপ তৈরি করাটা আর এক ধরনের অন্যায়। তার অবস্থা এবং বর্তমান প্রজন্মের মনোভাব বুঝে তার সাথে কথা বলুন। তাহলে ওকে ভালোমতো বুঝতে পারবেন। শুধু শুধু চাপ তৈরি করে দুজনের মধ্যে দূরত্বটা আরো বাড়িয়ে তুলবেন না। তা না হলে একসময় আপনাকেই কাঁদতে হবে।

* এই বয়সে এলে দেখা যায় বাবা-মার সাথে সন্তানের যোগাযোগ কম হতে শুরু করে। তার সমস্যা নিয়ে বেশি বেশি কথা বলুন। দেখবেন সমাধান আসবে। তা না হলে একবার সন্তানের সাথে দূরত্ব হয়ে গেলে সেটা দূর করা খুব কষ্টকর হয়ে উঠবে। তার কোনো সমস্যায় সহানুভূতি নিয়ে পাশে দাঁড়ান। দেখবেন সহজ হয়ে যাবে সমস্যা দূর করা।

* তার ব্যক্তিসত্তাকে সম্মান করুন। তার ব্যক্তিগত জিনিস ব্যক্তিগতই রাখুন। আপনি যেমন আপনার ব্যক্তিগত বিষয়ে কেউ নাক গলাক সেটা পছন্দ করেন না, সেটা সত্য তার ক্ষেত্রেও। আর এটা মোটেও খারাপ নয়।

*বাবা মা নয় বরং বন্ধু হয়ে উঠুন। ওর সঙ্গে বন্ধুর মতো মেলা মেশা করুন। তাহলে দেখবেন ওর সমস্যাগুলো আর বড় হতে পারছে না। ওর বন্ধুদের সহজভাবে নিন। ওর কোনো ভুল থাকলে সেটা যথেষ্ট কারণসহ বিশ্লেষণ করুন। কারণ দেখান তাকে। তাহলে সে সেটা বুঝতে পারবে। আপনি বন্ধুর মতো না মিশলে তার কাছ থেকেও বন্ধুত্বপূর্ণ আচরণ কামনা করতে পারবেন না।

Tags: টিনএজ সন্তানসন্তানের যত্ন
Previous Post

নিজের রেকর্ড ভাঙলো জাপানি ট্রেন

Next Post

টিনএজ সন্তানের দরকার বিশেষ যত্ন

Next Post

রাশিয়ার প্রবৃদ্ধি দু’ শতাংশ কমেছে

আশুলিয়ায় কমার্স ব্যাংকে ডাকাতি, নিহত ৮

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT