চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টিকিট ছাড়া মুশফিকদের খেলা দেখছেন সাসেক্সবাসী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:53 অপরাহ্ন 05, মে 2017
in স্পোর্টস
A A
বাংলাদেশ দলের অনুশীলন (ফাইল ফটো)

বাংলাদেশ দলের অনুশীলন (ফাইল ফটো)

বাংলাদেশ-সাসেক্সের ম্যাচটি সবার জন্য উন্মুক্ত। ম্যাচটি হচ্ছে সাসেক্সের হোভ ক্রিকেট গ্রাউন্ডে। মাঠটির কর্মকর্তারা জানিয়েছেন, এই ম্যাচের জন্য কোনও টিকিট রাখা হয়নি।

প্রবাসী বেশ কয়েকজন বাংলাদেশিও মুশফিকদের খেলা দেখতে মাঠে হাজির হয়েছেন।

বাংলাদেশ এদিন আগে ব্যাট করছে। সাসেক্স একাদশের হয়ে খেলছেন বাংলাদেশের দুইজন খেলোয়াড়। সাসেক্সের ফেসবুক পেজ থেকে এমন তথ্য জানা গেছে। দুইজনের একজন মাহমুদউল্লাহ রিয়াদ, আরেকজন শফিউল ইসলাম।

প্রথম প্রস্তুতি ম্যাচে ডিউক অব নরফোক একাদশের বিপক্ষে আগে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ৩৪৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। মুশফিক ১৩৪ রানে অপরাজিত ছিলেন।

অনেকেরই চোখ ছিল দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরা নাসিরের দিকে। ৩০ বলে ২৬ করে বিদায় নেন এই অলরাউন্ডার। ২৯ মিনিট ক্রিজে কাটিয়ে যান। মিরাজ ৩৪ বলে করেন ৩১।

দুই অঙ্কে যেতে পারেননি সাব্বির রহমান (৫), মাহমুদউল্লাহ রিয়াদ (৪)।

ব্যাটসম্যানদের এমন দিনে বোলাররা শুরুতে নিরুত্তাপ ছিলেন। স্বাগতিকদের দুই উদ্বোধনী ব্যাটসম্যান কোনও উইকেট না হারিয়েই ১৮ ওভারে ১০১ রান তুলে ফেলেন। এরপরই হানা দেয় বৃষ্টি। শেষ পর্যন্ত খেলার অনুপযোগী হয়ে পড়ে মাঠ। অফিসিয়ালরা অপেক্ষার পর ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হন।

দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ শেষে একদিনের বিশ্রাম নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলতে বাংলাদেশ আয়ারল্যান্ডে রওনা দেবে ৭ মে। ১০ মে আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলার পর ১২ মে শুরু ত্রিদেশীয় সিরিজ। প্রথম ম্যাচের প্রতিপক্ষ স্বাগতিক আয়ারল্যান্ড।

Tags: বাংলাদেশসাসেক্স
Previous Post

এফডিসির গেটেই গাড়ি থেকে নামতে হলো শাকিবকে

Next Post

পণ্ডিত রামকানাই দাশের ৮২তম জন্মবার্ষিকী পালিত হবে ছায়ানটে

Next Post

পণ্ডিত রামকানাই দাশের ৮২তম জন্মবার্ষিকী পালিত হবে ছায়ানটে

ফেরদৌস ও মৌসুমী

ছবিতে ছবিতে তারকাবহুল ‘চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT