চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টিএসসি’তে ফানুস উড়িয়ে ৩০ লাখ শহীদদের স্মরণ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:08 অপরাহ্ন 01, ডিসেম্বর 2018
in শিক্ষা
A A

বিজয়ের মাসের প্রথম দিনে ৩০ লাখ শহীদদের স্মরণে ৩০ টি ফানুস উড়িয়ে শ্রদ্ধা জানিয়েছে ঢাকা বিশবিদ্যালয়ের (ঢাবি) ‘সম্মিলিত শিক্ষার্থী সংসদ’।

শনিবার রাত নয়টার দিকে ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) পায়রা চত্বরে এই কর্মসূচি পালিত হয়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগসহ টিএসসি ভিত্তিক ১০টি সংগঠন অংশগ্রহণ করে।

জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের কর্মসূচি শুরু করা হয়। একইসাথে বীর প্রতীক তারামন বিবির প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, ‘বিজয়ের মাসের প্রথম দিনে স্মরণ করছি ৩০ লাখ শহীদকে, যারা মহান মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। আজকে বীর প্রতীক তারামন বিবি চির বিদায় নিয়েছেন। আমরা প্রত্যেক তরুণ তার প্রতি গভীর শ্রদ্ধাজ্ঞাপন করছি। তারা মন বিবি আমাদের মাঝে আজীবন বেঁচে থাকবেন। প্রত্যেক ঘরে আমরা এক একটি তারামন বিবি হয়ে জন্ম নিবো।’

স্লোগান একাত্তারের সভাপতি কাজী সুজন বলেন, বিজয়ের মাসের প্রথম দিনে ৩০ লাখ শহীদদের স্মরণে আয়োজন করেছে ফানুস উড্ডয়ন কর্মসূচি। আমরা ৩০ লাখ শহীদদের স্মরণে ৩০টি ফানুস উড্ডয়ন করছি। এই কর্মসূচি যে উচ্ছ্বাস নিয়ে আয়োজন করার কথা ছিল, সে উচ্ছ্বাস নিয়ে আয়োজন করতে পারছি না। কারণ আজকে বিজয়ের মাসের প্রথম দিনে আমাদের ছেড়ে চলে গেছে আমাদের বীর প্রতীক তারামন বিবি। আমরা তার স্মরণে প্রথমে এক মিনিট নিরবতা পালন করেছি। এবং তারামন বিবির যে আত্মত্যাগ এবং তাদের যে মুক্তিযুদ্ধের আদর্শ ছিলো সে আদর্শের বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরা বিজয়ের মাসের প্রথম দিনে শপথ গ্রহণ করেছি।

এতে উপস্থিত ছিলেন টিএসসি ভিত্তিক সংগঠন রিসার্চ সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি সাইফুল্লাহ সাদেক, স্লোগান একাত্তরের সভাপতি কাজী সুজন মিয়া, জয়ধ্বনি সাংস্কৃিতক সংগঠনের সভাপতি সাব্বির হোসেন, মাইম অ্যাকশনের সাধারণ সম্পাদক ইমরান হোসেন, নাট্যসংসদের প্রতিষ্ঠাতা সভাপতি সানোয়ারুল হক সনি ও সাধারণ সম্পাদক সবুজ তালুকদার, সায়েন্স সোসাইটির সহ সভাপতি মশিউর রহমান সহ আরো অনেকে।

Tags: ঢাবিতারামন বিবিসেমি লিড
Previous Post

পুতিনের সঙ্গে সৌদি যুবরাজের ভিডিও ভাইরাল

Next Post

আগুয়েরোকে ছাড়াই জিতল সিটি, ম্যানইউ’র ড্র

Next Post

আগুয়েরোকে ছাড়াই জিতল সিটি, ম্যানইউ’র ড্র

বাংলাদেশি ক্রিকেটার মিরাজ মাঠে আনন্দিত, দলের জন্য গুরুত্বপূর্ণ মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

মিরাজের তোপে ঘোর বিপদে উইন্ডিজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT