চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘টিআরপির জন্য নাটক বানাই না, দর্শকের জন্য বানাই’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:08 অপরাহ্ন 08, জুন 2018
in বিনোদন
A A

টেলিভিশন নাটকের জনপ্রিয় নির্মাতা দীপু হাজরা। উৎসব কেন্দ্রীক নন। নিয়মিত নাটক নির্মাণ করে থাকেন তিনি। তার নাটকে ওঠে আসে গ্রাম বাংলার মানুষের গল্প। হাসি কান্না আর নানা ধরনের আবেগের ভেতর দিয়ে তিনি বিনোদিত করেন দর্শককে। আসছে ঈদে তিনি বেশকিছু কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। এরমধ্যে অন্যতম একটি কাজ হতে যাচ্ছে ‘মেন্টাল ফ্যামিলি’। বৃন্দাবন দাসের লেখা নাটকটিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, ফারহানা মিলি, শাহনাজ খুশি ও আ.খ.ম হাসানের মতো অভিনেতা।

ঈদ উৎসবের আগেই শুরু হচ্ছে বহুল প্রতীক্ষিত ফুটবল বিশ্বকাপ। অনেকেই মনে করছেন, বিশ্বকাপের কারণে ক্ষতিগ্রস্ত হবে এবারের ঈদের টিভি অনুষ্ঠানগুলো। তবে বিশ্বকাপ শুরু হচ্ছে বলে টিভি অনুষ্ঠানমালা চাপে পড়ার কোনো কারণ দেখছেন না দীপু হাজরা। তার মতে, হয়তো দর্শক কম হবে, বিজ্ঞাপন পেতে ঝামেলা হবে। কিন্তু এগুলোর বাইরে সবকিছুতো সিডিউল মোতাবেকই চলবে।

কম দর্শককে চাপ হিসেবে দেখছেন না?-এমন প্রশ্নে নির্মাতা বলেন: টিভিতে দর্শক এখন কম হলেও কাজটি ভালো হলে ঠিকই দর্শকের কাছে পৌঁছে যাবে। এখনতো দর্শকের কাছে যাওয়ার অন্যতম একটি মাধ্যম ইউটিউব। খেলার জন্য হয়তো দর্শক যদি নাটকটি দেখতে না পারে পরে নিশ্চয় সে খেলার পরে গিয়ে ইউটিউবে নাটকটি দেখে নিবে।

বিশ্বকাপ না হলেও এখন প্রচুর মানুষ ইউটিউবেই নাটক দেখেন এবং এই মাধ্যমকে ইতিবাচক ভাবে দেখা উচিত মনে করে দীপু হাজরা বলেন, কতো কতো নাটক এখন হচ্ছে, এগুলো কি দর্শকের পক্ষে দেখে ফেলা সম্ভব! একসঙ্গে বিভিন্ন চ্যানেলে নাটক হচ্ছে, এগুলোতো মুহূর্তে দেখা দর্শকের দ্বারা সম্ভব না। আর টিভিতে বিজ্ঞাপন জটিলতাও একটি ব্যাপার। নাটক শুরুর পর বিজ্ঞাপন শুরু হলে দর্শক ভোলেই যায় এতোক্ষণ সে কি দেখেছে।

বিশ্বকাপের জন্য দর্শক কম হলেতো বিজ্ঞাপন নিয়েও চাপে থাকবে চ্যানেলগুলো। সেই ক্ষেত্রে প্রডিউসারতো ক্ষতির মুখোমুখি হবেন? প্রশ্ন শেষ না হতেই নির্মাতা বলেন ওঠেন, প্রডিউসাররা যখন লাভবান হয় তখন কি তার অংশ আমাদের দিয়ে দেয়? লাভ ক্ষতির হিসেব আসলে আমার না। কারণ আমি ব্যবসা করতে বসিনি। আমরাতো শুধু নির্মাণ করি। নির্মাণ করে আগে যা পেতাম এখনো তাই পাই। বরং ক্ষেত্র বিশেষে আগের চেয়েও কম টাকা পাই। কারো লাভ ক্ষতির দিকে তাকিয়ে থেকে আমার লাভ নেই। আমার কাজ হচ্ছে, দর্শক দেখলো কিনা এটা আমার হিসেব।

আমি একবার এক বিখ্যাত শিল্পীর কাছে গিয়েছি। তার সঙ্গে আমার ইন্টারভিউ। তিনি আমাকে জিজ্ঞেস করলেন, আপনার নাটক কি টিআরপিতে আসে? আমি হুট করে বলে বসলাম, আমি টিআরপির জন্য নাটক বানাই না, নাটক বানাই দর্শকের জন্য।

Tags: চঞ্চল চৌধুরীদীপু হাজরাফারহানা মিলিফুটবলবিশ্বকাপলিড বিনোদন
Previous Post

‘নবীন বাংলাদেশের জন্য প্রবীণ বাজেট’

Next Post

নেইমার আক্ষেপ ও মেসির খুব কাছে থেকে ফেরার বিশ্বকাপ

Next Post

নেইমার আক্ষেপ ও মেসির খুব কাছে থেকে ফেরার বিশ্বকাপ

অপরাধীর বিচার অপরাধীরা কি করতে পারে?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT