চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টিআইবি কর্মকর্তাদের সম্পদের হিসাব চান জয়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:16 অপরাহ্ন 13, এপ্রিল 2016
in রাজনীতি
A A

বিশ্বজুড়ে রাষ্ট্রগুলোর দুর্নীতি ও প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে কাজ করা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআইবি) স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রীর ছেলে ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। সংস্থার কর্মকর্তারদের সম্পদের হিসাব দেয়া উচিত বলে মনে করেন তিনি।

সম্প্রতি পানামা পেপারসে সংশ্লিষ্ট দুর্নীতির অভিযোগে সংস্থাটির চিলি শাখা প্রধানের পদত্যাগের প্রেক্ষিতে দেয়া একটি ফেসবুক স্ট্যাটাসে বলেন, ‘টিআই বাংলাদেশ তাদের সম্পদের বিবরণ প্রকাশ করে এটা প্রমাণ করুক যে তারা তাদের চিলি শাখার মত দুর্নীতিগ্রস্ত নয়’।

বুধবার ফেসবুকে দেওয়া এক পোস্টে সজীব ওয়াজেদ জয় প্রশ্ন রেখে লিখেছেন,  ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কতটা স্বচ্ছ এবং অন্যদের দুর্নীতিগ্রস্ত বলার অধিকার তাদের কীভাবে থাকে? সর্বোপরি, আমাদের দেশে সব সংসদ সদস্য এবং মন্ত্রীদের সম্পদের বিবরণ দিতে হয়।

তিনি আরো লিখেন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ নিজেদের হিসাবটা দেয় না, তথাপি তারা নিজেদেরকে দুর্নীতির পর্যবেক্ষক বলে দাবী করে। আমরা কী করে জানি যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সদস্যরা দুর্নীতিগ্রস্ত নয়, তাদের কোন লুকানো সম্পদ নেই এবং তারা তাদের সব ট্যাক্স পরিশোধ করেছে?

অন্যের দুর্নীতি বিষয়ে মন্তব্য করার আগে টিআইবির নিজেদের সম্পদের স্বচ্ছতার জন্য সম্পদের বিবরণ প্রকাশের আহ্বান জানিয়ে বলেন, অন্যের দুর্নীতির বিষয়ে মন্তব্য করার আগে তাদের স্বেচ্ছায় নিজেদের সম্পদের বিবরণ প্রকাশ করা উচিৎ।

আমার সন্দেহ আছে যে তাদের সেই সাহস রয়েছে কিনা, তাই মনে হয় একটি আইন থাকা প্রয়োজন। যে কেউ দুর্নীতির বিষয়ে পর্যবেক্ষক হতে চাইলে তাদের নিজেদের সম্পদের বিবরণ দুর্নীতি দমন কমিশনে দাখিল করে নিতে হবে, ঠিক যেমন এমপিদের করতে হয়।

Tags: কর ফাঁকিটিআইবিসজীব ওয়াজেদ জয়
Previous Post

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের সহকারী পররাষ্ট্র মন্ত্রীর সাক্ষাৎ

Next Post

ভোট কেন্দ্রের বাইরের প্রাণহানির দায় নেবে না ইসি

Next Post

ভোট কেন্দ্রের বাইরের প্রাণহানির দায় নেবে না ইসি

`রাজধানীতে জঙ্গিদের তৎপরতা অনেক দুর্বল'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT