চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘টিআইবির প্রতিবেদন পোশাক শিল্পের বিরুদ্ধে’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:24 পূর্বাহ্ন 16, জানুয়ারি 2016
in অর্থনীতি
A A

বাংলাদেশের পোশাক খাতে দুর্নীতি ও অনিয়ম নিয়ে গত ১৪ জানুয়ারি প্রকাশিত ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) গবেষণা প্রতিবেদনে বিস্ময় ও হতাশা জানিয়ে তা প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ পোশাক শিল্প প্রস্তুত ও রপ্তানিকারক সংস্থা বিকেএমইএ। প্রতিবেদনটি বাংলাদেশের পোশাকশিল্পের বিরুদ্ধে দেশী-বিদেশী ষড়যন্ত্রের নীল নকশা বাস্তবায়নের অংশ হতে পারে বলেও সন্দেহ প্রকাশ করেছে সংস্থাটি।

শনিবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিকেএমইএ দাবি করে, টিআইবির গবেষণাপত্রটিতে তথ্য সংগ্রহের জন্য ব্যবহৃত গবেষণা পদ্ধতি এবং তথ্যের উৎস সম্পর্কে যথাযথ বর্ণনা দেয়া হয়নি। মাত্র ৭০টি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাক্ষাৎকারের ভিত্তিতে সাড়ে ৫ হাজার শিল্প প্রতিষ্ঠানের প্রায়োগিক ও কাঠামোগত কার্যক্রমের চিত্র গবেষণায় তুলে ধরা হয়েছে।

গবেষণার জন্য কোন ধরণের পোশাক কারখানা কয়টি করে নমুনা হিসেবে নেয়া হয়েছে তা-ও প্রতিবেদনের কোথাও উল্লেখ করা হয়নি। অঞ্চলভিত্তিক কারখানা ও বায়ার নির্বাচনেরও কোনো তথ্য নেই বলে জানায় বিকেএমইএ।

গবেষণার কোনো পর্যায়েই, এমনকি ফলাফল পাওয়ার পরও টিআইবি বিকেএমইএ বা বিজিএমইএ’র সঙ্গে বিষয়টি নিয়ে যোগাযোগ করেনি বলে বিকেএমইএ অভিযোগ করে। ‘বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন কার্যক্রমকে বাধাগ্রস্ত করে’ এমন গবেষণা চালানোর জন্য টিআইবি সরকারের অনুমোদন নিয়েছিলো কিনা বা এর আর্থিক পৃষ্ঠপোষক কে বা কারা ছিলো সে বিষয়ে স্বচ্ছতা দাবি করেছে সংস্থাটি।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গবেষণা প্রতিষ্ঠান হিসেবে টিআইবির কার্যক্রম নিয়ে বিকেএমইএ’র কোনো অভিযোগ নেই। বরং বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করার ক্ষেত্রে টিআইবির বিভিন্ন গবেষণাকে সাধুবাদ জানিয়েছে সংস্থাটি।

‘তবে ‘সুশাসনের দায় আমাদের এবং মুনাফা স্বচ্ছ করার জন্য সুশাসন দরকার’ – এই ধরণের মানদণ্ড ধরে বাংলাদেশের অর্থনৈতিক বুনিয়াদের মূল হাতিয়ার তৈরি পোশাক শিল্পের ষড়যন্ত্রকারীদের হাতে এ ধরণের গবেষণা প্রতিবেদন তুলে দিয়ে প্রকারান্তরে বাংলাদেশের অর্থনীতিকে ক্ষতি করার এবং পোশাক রপ্তানির ক্ষেত্রে ‘বাংলাদেশের ব্র্যান্ডিং ইমেজ’কে ধ্বংস করার টিআইবির এই সহায়তামূলক প্রক্রিয়া (ইচ্ছায় বা অনিচ্ছায়) বিকেএমইএ কোনোভাবেই সমর্থন করতে পারে না।’

দেশের পোশাক শিল্পখাতের বিরুদ্ধে চলমান দেশী-বিদেশী ষড়যন্ত্র রুখতে ওই খাত সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও দপ্তর-অধিদপ্তরের সহযোগিতা চেয়েছে বিকেএমইএ। পাশাপাশি প্রধানমন্ত্রীর পক্ষ থেকেও প্রতিবেদনটির বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা কামনা করেছে।

Tags: টিআইবিবিকেএমইএ
Previous Post

রাবি ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ২

Next Post

ইসলাম ও স্বাধীনতা বিরোধীরাই এই ধ্বংসযজ্ঞ ঘটিয়েছে: রেলমন্ত্রী

Next Post

ইসলাম ও স্বাধীনতা বিরোধীরাই এই ধ্বংসযজ্ঞ ঘটিয়েছে: রেলমন্ত্রী

টাইগারদের সঙ্গেই থাকুন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT