চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টার্কি পালনে আগ্রহীদের জন্য সুখবর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:05 অপরাহ্ন 25, জুলাই 2018
in অর্থনীতি, কৃষি
A A

সাম্প্রতিক সময়ে টার্কি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে খামারীদের কাছে। বেশ লাভজনক এই টার্কি পালনে আগ্রহীরা এখন থেকে ঋণ পাবে। বাংলাদেশে ক্রমেই জনপ্রিয় হওয়া টার্কি খামারিদের দাবির পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকের কৃষি ও পল্লী ঋণের নতুন নীতিমালায় এই পাখি পালনে ঋণ দেওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে।

বুধবার বাংলাদেশ ব্যাংক নীতিমালাটি প্রকাশ করেছে।

এতে বলা হয়েছে, টার্কি পালনে উন্নত অবকাঠামো দরকার হয় না। তুলনামূলক খরচও কম। বর্তমানে বাণিজ্যিকভাবে খামার করে টার্কি পালনে লাভবান হচ্ছেন খামারীরা। এটি মাংসের চাহিদা পূরণ করার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখছে। তাই এ খাতে ঋণ সহায়তা দেয়া যেতে পারে।

নীতিমালায় বলা হয়, একদিন বয়সের টার্কির বাচ্চা ক্রয় করে পালনের জন্য ব্যাংকগুলো এখন থেকে ঋণ দেবে। তবে টার্কি পালনের জন্য ঋণ নিতে হলে খামারির নিজস্ব জমি থাকতে হবে এবং সেখানে শেড নির্মাণ করতে হবে। এক হাজার টার্কি পালনে ব্যাংক সর্বোচ্চ ১২ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ দিতে পারবে।

নীতিমালায় উল্লেখ করা হয়েছে, ঋণ গ্রহীতা নির্বাচনের ক্ষেত্রে নারী খামারিদের অগ্রাধিকার দিতে হবে। ঋণ পরিশোধের ক্ষেত্রে ঋণ গ্রহীতা ৬ মাস গ্রেস পিরিয়ড পাবেন। ঋণ গ্রহীতাকে ৩৬ থেকে ৫৪ মাসের মধ্যে(গ্রেস পিরিয়ডসহ) ঋণ সমম্বয় করতে হবে। ব্যাংকের শাখাগুলো এই খাতে ঋণের তথ্য সংরক্ষণ করবে। প্রয়োজনবোধে বাংলাদেশ বা সংশ্লিষ্ট ব্যাংকের প্রধান কার্যালয়ের চাহিদা অনুযায়ী তা সরবরাহ করবে।

তবে এক হাজার টার্কির বাচ্চা পালনে অবকাঠামোগত ব্যয়ে নেওয়া এই ঋণ কৃষিঋণ হিসাবে বিবেচিত হবে না বলে উল্লেখ করা হয়েছে ওই নীতিমালায়।

Tags: টার্কি খামারী
Previous Post

জয়ার কারণেই ফের একসঙ্গে সৃজিত-স্বস্তিকা

Next Post

মঙ্গল গ্রহে তরল পানির ‘হ্রদের’ সন্ধান

Next Post

মঙ্গল গ্রহে তরল পানির ‘হ্রদের’ সন্ধান

কুড়িগ্রাম-৩ উপনির্বাচন: আওয়ামী লীগ প্রার্থীকে পেছনে ফেলে জয়ী জাপা প্রার্থী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT