চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টার্কিশ ‘দ্য গেস্ট’ দিয়ে পর্দা উঠছে ঢাকা চলচ্চিত্র উৎসবের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:53 অপরাহ্ন 09, জানুয়ারি 2019
in বিনোদন
A A

তুরস্ক ও জর্ডানের যৌথ প্রযোজনার ছবি ‘দ্য গেস্ট’ দিয়ে পর্দা উঠছে ‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর ১৭তম আসরের। বুধবার রেইনবো ফিল্ম সোসাইটি আয়োজিত সংবাদ এক সম্মেলনে এমন তথ্যই জানান উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামাল।

বৃহস্পতিবার (১০ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে পর্দা উঠছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। ৯ দিনব্যাপী চলবে দেশের সবচেয়ে বড় এই চলচ্চিত্র উৎসব। উৎসবের বিস্তারিত জানাতেই বুধবার রাজধানীর ঢাকা ক্লাবে আমন্ত্রণ জানানো হয় গণমাধ্যম কর্মীদের। যেখানে উৎসব পরিচালক ছাড়াও উপস্থিত ছিলেন জুরি ও চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কাঞ্চন, উৎসব কমিটির কার্যনির্বাহী সদস্য ম.হামিদ, উৎসব প্রোগ্রামার জোহরে জামালি এবং ইয়াসিম গুজেলপিনার।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ঢাকা চলচ্চিত্রে উৎসবে এবার অংশ নিচ্ছে ৭২টি দেশের মোট ২২০টি চলচ্চিত্র। উৎসবের উদ্বোধন হবে বৃহস্পতিবার বিকাল ৪টায়। জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে। উদ্বোধন করবেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

উদ্বোধনী অনুষ্ঠানের পর একই ভেন্যুতে টার্কিশ নির্মাতা আন্দাজ হাজানেদারগুলের ছবি ‘দ্য গেস্ট’-এর মধ্য দিয়ে শুরু হবে সিনেমা প্রদর্শনীর আনুষ্ঠানিকতা। তবে উদ্বোধনী ছবি থাকলেও উৎসবে অংশ নিতে পারেননি নির্মাতা আন্দাজ।

উৎসবে উপস্থিত না হতে পেরে চ্যানেল আই অনলাইনের কাছে দুঃখ প্রকাশ করেন এই নির্মাতা। তবে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবকে শুভাশীষ জানাতে ভুলেননি তিনি।

‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ এই স্লোগান নিয়ে এবারের উৎসব আয়োজন। রেট্রোস্পেকটিভ বিভাগ, বাংলাদেশ প্যানোরমা, সিনেমা অফ দ্য ওয়ার্ল্ড, চিলড্রেন্স ফিল্ম, স্পিরিচুয়াল ফিল্মস, ইন্ডিপেনডেন্ট ফিল্ম ও উইমেন্স ফিল্ম সেকশনে প্রতিযোগিতা করবে দেশ-বিদেশের চলচ্চিত্র গুলো।

জাতীয় জাদুঘরের মূল মিলনায়তন ও বেগম সুফিয়া কামাল মিলনায়তন, গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তন, অঁলিয়স ফ্রঁসেস মিলনায়তন, শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা ও যমুনা ব্লকবাস্টার সিনেমাস-এ দেখানো হবে ছবিগুলো।

আয়োজকরা জানিয়েছেন, প্রদর্শনীর সময় প্রতিদিন সকাল ১০টা, দুপুর ১টা ও বিকাল ৩টা। এরমধ্যে জাতীয় জাদুঘরের বেগম সুফিয়া কামাল মিলনায়তন, অঁলিয়স ফ্রঁসেস মিলনায়তন এবং শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার সব প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে। অন্যগুলোতে ৫০ টাকা দশর্নীর বিনিময়ে দেখা যাবে। তবে শিক্ষার্থীদের জন্য সব প্রদর্শনী উন্মুক্ত থাকবে বলেও জানান আয়োজকরা।

Tags: আহমেদ মুজতবা জামালইলিয়াস কাঞ্চনটার্কিশদ্য গেস্টম.হামিদলিড বিনোদন
Previous Post

সাংবাদিক গৌতম হত্যা: আপিলের রায় ৩০ জানুয়ারি

Next Post

‘অধিনায়ক’ মিরাজের ব্যাটে রাজশাহীর প্রথম জয়

Next Post

‘অধিনায়ক’ মিরাজের ব্যাটে রাজশাহীর প্রথম জয়

কাস্টমসে চাকরির প্রলোভনে ঢাকায় এনে বন্ধুকে অপহরণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT