চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘টান’ এর টিজারে নজর কাড়লো সিয়াম-বুবলীর লুক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:11 অপরাহ্ন 21, জানুয়ারি 2022
in বিনোদন
A A
বাংলাদেশের নারীর জীবন ও সামাজিক পরিস্থিতির ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

পর্দায় দেখা যাবে নতুন রসায়ন। সিয়াম আহমেদ ও শবনম বুবলী প্রথমবারের মতো জুটি বেঁধে একসঙ্গে কাজ করছেন। এটা পুরনো খবর, নতুন খবর হলো- বৃহস্পতিবার রাতে এলো সেই প্রতীক্ষিত কাজটির টিজার!

সিদ্দিক আহামেদ ও রায়হান রাফীর চিত্রনাট্য নিয়ে ওটিটি প্লাটফর্ম চরকি নির্মাণ করছে ওয়েব ফিল্ম ‘টান’। সেখানে অবনী-রাশেদ চরিত্রে অভিনয় করছেন বুবলী ও সিয়াম।

চরকি তাদের ফেসবুক পেজে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে মুক্তি দিয়েছে দারাজ নিবেদিত চরকি অরিজিনাল সিনেমা ‘টান’-এর একটি টিজার। মাত্র ৫৩ সেকেন্ডের ভিডিওটি দেখে যেনো মন ভরলো না!

পাপ করে কে? পায় কে শাস্তি? কে যে ধরে কার কান
লাভ নাই এত্ত ভাবনা ভাইবা সব ভুইলা জোরে মার টান…

গানটির শেষে লাইন দুটি এমনই। রাসেল মাহমুদের লেখা ও জাহিদ নিরবের সুরে গানটি গেয়েছেন মাহমুদুল হাসান। র‍্যাপ গানের তালে তালে দেখা যাচ্ছে সিয়াম আর বুবলীকে।

তাদের দুইজনের লুকও ছিল বেশ চোখে পড়ার মতো। রায়হান রাফী পরিচালিত ‘টান’ সিনেমাটি চিত্রনায়িকা বুবলীর প্রথম ওয়েব ফিল্ম। চরকির সঙ্গে রাফির এটি দ্বিতীয় সিনেমা। এরআগে ‘খাঁচার ভিতর অচিন পাখি’ বেশ প্রশংসিত হয়েছিলো।

‘টান’ এর টিজারে দেখা মিলেছে বর্তমানের আরেক আলোচিত ও দক্ষ অভিনেতা সোহেল মণ্ডলের। সব মিলিয়ে দর্শক প্রতীক্ষায় আছেন ‘টান’ নিয়ে।

অবনী-রাশেদ দুজনেই হৃদয়ের টানে পালিয়ে যায় দূরান্তে। টুনাটুনির সুখ-দুঃখের প্রেম বাস্তবতায় হঠাৎ ঘটে যায় এক বিভৎস দুর্ঘটনা। এরপর বের হয়ে আসতে থাকে অন্য এক অদ্ভুত গল্পের উপাখ্যান। টান কবে মুক্তি পাচ্ছে তা জানা যাবে শিগগির।

Tags: ওয়েব ফিল্মচরকিটানফেসবুকবুবলীরায়হান রাফীলিড বিনোদনসিয়াম
Previous Post

সাকিবের বরিশালে ৩ জনের করোনা

Next Post

বরিশালকে ১২৬ রানের লক্ষ্য দিতে পারল চট্টগ্রাম

Next Post
ক্রিকেট খেলোয়াড় ব্যাটিং করছে, মাঠে খেলোয়াড়রা প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

বরিশালকে ১২৬ রানের লক্ষ্য দিতে পারল চট্টগ্রাম

সুনীলের পরিবারের সদস্যরা একত্রে, একটি অনুষ্ঠানে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি বছরেই সুনীলের ঘরে দুই বিয়ে!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT