চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টানা ৯ জয়ের পর কলম্বিয়ায় পয়েন্ট হারাল ব্রাজিল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:57 পূর্বাহ্ন 11, অক্টোবর 2021
in ফুটবল, স্পোর্টস
A A
ব্রাজিল ও কলম্বিয়া ফুটবল খেলোয়াড়ের মুখোমুখি সংঘর্ষ. Channel i News - চ্যানেল আই নিউজ

কাতার বিশ্বকাপের বাছাইয়ের পথে টানা ৯ জয়ের পর পয়েন্ট হারিয়েছে ব্রাজিল। কলম্বিয়া থেকে ড্র নিয়ে ফিরছে টিটের শিষ্যরা। অবশ্য লাতিন টেবিলে শীর্ষেই আছেন অন্যদের ধরাছোঁয়ার অনেকটা বাইরে থাকা নেইমার-জেসাসরা।

লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে কলম্বিয়ার মাঠে গোলশূন্য ড্র করেছে ব্রাজিল।

১০ ম্যাচে ২৮ পয়েন্টের নেইমার-ভিনিসিয়াসদের ব্রাজিল টেবিলের শীর্ষে। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে লাতিন অঞ্চলে দুইয়ে আর্জেন্টিনা। মেসিরা শেষ ম্যাচে হারিয়েছে উরুগুয়ে, সুয়ারেজের দল টেবিলের চারে, ১১ ম্যাচে ১৬ পয়েন্ট তাদের।দুই ফুটবল খেলোয়াড় বলের জন্য সংঘর্ষে লিপ্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাজিল এদিন মাঠের খেলায় ছিল বেশ অগোছালো। বেশকিছু সুযোগ যদিও তৈরি করেছিল। প্রতিপক্ষের জাল পর্যন্ত নিতে পারেনি সেগুলো। আক্রমণ শানিয়েছে স্বাগতিকরাও।

কৌতিনহো, নেইমার, পাকুয়েতা- প্রথমার্ধে প্রত্যেকে সুযোগ হাতছাড়া করেছেন। মধ্যবিরতির পর দুমিনিটের ব্যবধানে দুবার ত্রাতা হয়ে ব্রাজিলকে বাঁচিয়ে দেন গোলরক্ষক আলিসন।ব্রাজিল ও কলম্বিয়া ফুটবল খেলোয়াড়রা মাঠে মুখোমুখি. Channel i News - চ্যানেল আই নিউজ

শেষদিকে আগের ম্যাচের নায়ক রাফিনহা দুটি সুযোগ নষ্ট করেন, একটি সুযোগ স্বাগতিক গোলরক্ষক বরাবর মারেন তিনি। তাতে গোলহীন থেকেই মাথা নাড়তে নাড়তে ডাগআউট ছাড়তে হয় সেলেসাও কোচ টিটেকে।

Tags: আর্জেন্টিনাউরুগুয়েকাতার বিশ্বকাপ-2022নেইমারবিশ্বকাপ বাছাইব্রাজিলমেসিলিড স্পোর্টসসুয়ারেজ
Previous Post

চেক প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট আইসিইউতে

Next Post

ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব

Next Post
বৈদিক আচার-অনুষ্ঠানে অংশগ্রহণকারী পুরুষ, প্যান্ডেল ও পূজার সামগ্রী দেখা যাচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব

ফ্রান্সের ফুটবল দল নেশন্স লিগের শিরোপা জেতার পর উল্লাসে মেতে উঠেছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

নেশন্স লিগ: স্পেনের হৃদয় ভেঙে শিরোপা বিশ্বজয়ী ফ্রান্সের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT