চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টানা তিন ইনিংসে ১৪ রানে আউট আশরাফুল!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:31 অপরাহ্ন 29, অক্টোবর 2018
in ক্রিকেট, স্পোর্টস
A A

একই ব্যক্তিগত ইনিংসে আউট হওয়ার হ্যাটট্রিক করেছেন মোহাম্মদ আশারফুল। জাতীয় লিগে টানা তিন ইনিংসে ১৪ রান করে আউট হয়েছেন তিনি।

জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডের ম্যাচে সোমবার ঢাকা বিভাগের বিপক্ষে প্রথম দিনের দ্বিতীয় সেশনে স্কোরবোর্ডে ৮ উইকেটে মাত্র ৫৯ রান যোগ করেই ইনিংস ঘোষণা করেছে মার্শাল আইয়ুব-আশরাফুলদের ঢাকা মেট্রো!

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ১৮ রানের মধ্যে সাদমান ইসলাম (১), মোহাম্মদ নাইম (৯) ও মার্শাল আইয়ুব (১১) তিন উইকেট হারায় মেট্রো।

দলের দরকারী দিনে নিজেকে মেলে ধরতে ব্যর্থ হন আশরাফুলও। ৫৪ মিনিট ক্রিজে থেকে ৩০ বলে ২ চারে ১৪ রান করে সাজঘরে ফেরেন তিনি। এই নিয়ে টানা তিন ইনিংসে একই ব্যক্তিগত সংগ্রহ ১৪ রানে থামে তার ইনিংস।

সালাউদ্দিন-সুমনদের আগুনে বোলিংয়ে ৫৯ রানে ৮ উইকেট হারিয়ে বসলে প্রথম ইনিংস সেখানেই ঘোষণা করে দেন মেট্রোর অধিনায়ক মার্শাল।

সালাউদ্দিন সাকিল সর্বোচ্চ ৪টি ও সুমন খান ৩টি উইকেট নেন।

ঢাকা মেট্রোর প্রথম ইনিংসের জবাবে এ মুহূর্তে ব্যাট করছে ঢাকা বিভাগ। দিনশেষে ৩ উইকেটে ১৬৭ রান করেছে তারা। ৮৬ রান করে কাজী অনিকের বলে আউট হয়েছেন রনি তালুকদার। পরে ৯ রান করা রকিবুল হাসানকেও ফিরিয়েছেন অনিক। এক রানের জন্য হাফসেঞ্চুরি পাননি সাইফ হাসান। ৪৯ রান করে আরাফাত সানির শিকার হয়েছেন তিনি। শুভাগত হোম ৯ ও তাইবুর রহমান ৪ রানে অপরাজিত রয়েছেন।

অন্য ম্যাচে রাজশাহী বিভাগে বিরুদ্ধে প্রথম ব্যাট করতে নেমে ৫ উইকেটে ২৩০ রানে দিনশেষ করেছে রংপুর বিভাগ। সর্বোচ্চ ৭৯ রান করে আউট হয়েছেন রাকিন আহমেদ। ৬৩ রানে অপরাজিত রয়েছেন নাঈম ইসলাম। ১৩ রানে তার সঙ্গী ধীমান ঘোষ।

রাজশাহীর হয়ে ৩ উইকেটে নিয়ে সফল বোলার সাঞ্জামুল ইসলাম। দেলোয়ার হোসেন নেন একটি উইকেট।

দিনের অপর ম্যাচে চট্টগ্রাম বিভাগ-সিলেট বিভাগ এবং বরিশাল বিভাগ-খুলনা বিভাগের খেলার বৃষ্টি কারণে মাঠেই গড়ায়নি। বৃষ্টির কারণে চট্টগ্রামে বাংলাদেশ ‘এ’ ও জিম্বাবুয়ের মধ্যকার তিনদিনের ম্যাচের খেলাও মাঠে গড়াতে পারেনি।

Tags: জাতীয় ক্রিকেট লিগমোহাম্মদ আশরাফুল
Previous Post

বুদ্ধিজীবীদের সঙ্গে গোল টেবিল বৈঠকে বসছে প্রতিবন্ধী ঐক্য পরিষদ

Next Post

হয় নির্বাচন, নয় অগণতান্ত্রিক শক্তি

Next Post

হয় নির্বাচন, নয় অগণতান্ত্রিক শক্তি

দীপন

দীপন হত্যা মামলা: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন মিললেই আদালতে অভিযোগপত্র দাখিল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT