চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাঙ্গাইল-৭ আসনে উপনির্বাচন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:37 পূর্বাহ্ন 16, জানুয়ারি 2022
in - সেমি লিড, জনপদ, টাঙ্গাইল
A A
টাঙ্গাইল-৭ আসনে উপনির্বাচনে ভোটাররা ভোট দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। রোববার সকাল ৮টা থেকে শুরু হয়ে টানা চারটা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

জেলায় এবারই প্রথম ইভিএম এর মাধ্যমে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকালের দিকে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম দেখা গেলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়বে বলে মনে করছেন নির্বাচন সংশ্লিষ্টরা।

নির্বাচনে মোট ৩ লাখ ৪০ হাজার ৩৭৯ জন ভোটার ১২১টি কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭০ হাজার ৫০১ জন, মহিলা ভোটার ১ লাখ ৬৯ হাজার ৭৮ জন। ১২১টি কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে ৫৭টি আর সাধারণ কেন্দ্র রয়েছে ৬৪টি।

নির্বাচন উপলক্ষে পুরো নির্বাচনী এলাকা চার স্তরের নিরাপত্তা বেষ্টনীর আওতায় আনা হয়েছে। একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। এছাড়াও চার প্লাটুন বিজিবি, ৮১০ জন পুলিশের ১০টি মোবাইল টিম, গোয়েন্দা পুলিশের মোবাইল টিম কাজ করছে। এছাড়াও প্রায় সাড়ে ১৮শ’ আনসার সদস্য ভোট কেন্দ্রে দায়িত্বপালন করছে।

উপনির্বাচনে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খান আহমেদ শুভ (নৌকা), জাতীয় পার্টির জহিরুল হক জহির (লাঙ্গল), বাংলাদেশ ওয়ার্কাস পার্টির গোলাম নওজব, চৌধুরী (হাতুড়ি), বাংলাদেশ কংগ্রেস পার্টির রুপা রায় চৌধুরী (ডাব) এবং স্বতন্ত্র প্রার্থী নুরুল ইসলাম নুরু (মোটর গাড়ি)।

উল্লেখ্য, গত ১৬ নভেম্বর এ আসনের সংসদ সদস্য একাব্বর হোসেন মারা গেলে আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

Tags: টাঙ্গাইলটাঙ্গাইল-৭মির্জাপুর
Previous Post

প্রোটিয়াদের হারিয়ে যুব বিশ্বকাপ শুরু ভারতের

Next Post

অস্কারে উপস্থাপনা করবেন সেলেনা গোমেজ?

Next Post
সেলেনা গোমেজ অস্কার উপস্থাপনা করবেন বলে গুজব. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্কারে উপস্থাপনা করবেন সেলেনা গোমেজ?

পিএসজির খেলোয়াড়রা গোলের পর উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রেস্তকে হারিয়ে পথে ফিরল পিএসজি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT