চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাঙ্গাইল পুলিশ: ৮ শিক্ষার্থীকে ছাড়াতে জনপ্রতি ৩১২৫ টাকা

সোহেল তালুকদার by সোহেল তালুকদার
9:56 অপরাহ্ন 11, জুলাই 2017
in জনপদ, টাঙ্গাইল
A A
পুলিশ

টাঙ্গাইলের থানাগুলোত লাগামহীন ভাবে বেড়েই চলছে পুলিশের গ্রেফতার বাণিজ্য। সেই ধারাবাহিততায় এবার টাঙ্গাইলের ভূঞাপুর থানায় জনপ্রতি ৩ হাজার ১২৫ টাকা (মোট ২৫ হাজার টাকা)  ঘুষ দিয়ে ছাড়া পেল সরকারী ইব্রাহীম খাঁ কলেজের একাদশ শ্রেণীর ৮ শিক্ষার্থী।

মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দক্ষিণ চত্ত্বর থেকে আড্ডারত অবস্থায় তাদের আটক করে ভূঞাপুর থানা পুলিশ।পরে দুপুরে অভিভাবকদের কাছ থেকে জনপ্রতি ৩ হাজার ১শ ২৫ টাকা ঘুষ এবং মুচলেকা আদায় করে ছেড়ে দেয়ার অভিযোগ করেন তাদের অভিভাবকরা।

আটককৃতরা হলেন; ঘাটাইল উপজেলার বীরসিংহ গ্রামের মো. সামাদ আলীর ছেলে মো. শরিফ, পাঁচটিকড়ি গ্রামের আব্দুল আলিমের ছেলে মো. রাজু, আনন্দ পাড়ার আয়নাল হকের ছেলে মো. সুমন, ভূঞাপুর উপজেলার ফকির পাড়া গ্রামের আশরাফ হোসেনের ছেলে মো. সবুজ, পূর্ব ভূঞাপুর গ্রামের কার্তিক চন্দ্র দাসের ছেলে অজয় চন্দ্র দাস, ফকির পাড়া গ্রামের মো. রহিমের ছেলে ছাইদুর রহমান গোপালপুর উপজেলার বরভিটা গ্রামের মো. জাহাঙ্গীরের ছেলে মো. রতন। আরেকজন শিক্ষার্থীর পরিচয় জানা যায়নি।

নাম প্রকাশের অনিচ্ছুক আটকৃত ছাত্রদের অভিভাবক জানায়, তাদের ছাড়িয়ে নিতে গেলে থানা পুলিশ মোটা অংকের ঘুষ দাবী করে। পরে প্রত্যেককের জন্য ৩ হাজার ১শ ২৫ টাকায় তা রফা হয়। এই টাকা আমরা সব অভিভাবক সমান হারে চাঁদা তুলে দিয়েছি।

এ বিষয়ে ভূঞাপুর থানার এসআই হারুন চ্যানেল আই অনলাইনকে জানান, আটক ওই আট শিক্ষার্থীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেকের দক্ষিণ চত্ত্বরের ভূঞাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে পাশে আড্ডা দিচ্ছিল। এসময় পুলিশ গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে। পরে অভিভাবকদের কাছ থেকে মুচলেকা আদায় করে তাদের জিম্মায় ছেড়ে দেয়া হয়।

ঘুষ নিয়ে তাদের ছেড়ে দেয়ার অভিযোগের বিষয়ে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ এ.কে.এম কাউছার চৌধুরীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আপানাকে টাকার বিষয়ে কে তথ্য দিল? এটা ভুয়া ও মিথ্যা এবং বিষয়টি আমি জানিনা।

Previous Post

সিলেটে নিখোঁজ ছেলের অপেক্ষায় শয্যাশায়ী বাবা

Next Post

সুইস ব্যাংকে অর্থ পাচার হয়নি, হয়েছে লেনদেন: অর্থমন্ত্রী

Next Post
অর্থমন্ত্রী

সুইস ব্যাংকে অর্থ পাচার হয়নি, হয়েছে লেনদেন: অর্থমন্ত্রী

হাসপাতালে সুমন

ব্যাংককে সড়ক দুর্ঘটনায় আহত সুমন এখনো হাসপাতালে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT