চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাঙ্গাইলে হামলার মূলহোতাদের ধরতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

সোহেল তালুকদার by সোহেল তালুকদার
4:09 অপরাহ্ন 06, জানুয়ারি 2020
in - সেমি লিড, জনপদ, টাঙ্গাইল
A A

টাঙ্গাইলের ভূঞাপুরে সাংবাদিকদের ওপর জুয়াড়িদের হামলার ঘটনায় মূলহোতারা গ্রেপ্তার না হওয়ায় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়া হয়েছে।

সোমবার বেলা ১২টার দিকে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি কমিশনার (ভূমি) মো. আসলাম হোসাইনের হাতে সাংবাদিকরা স্মারকলিপি তুলে দেন।

অন্যদিকে সাংবাদিকদের ওপর জুয়াড়িদের হামলার ঘটনার সুষ্ঠ তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার অফিসার ইনচার্জ বরাবর স্মারকলিপি দিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন) ও পিস প্রেসার গ্রুপ ভূঞাপুর শাখা।

স্মারকলিপিতে জানানো হয়, ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ঘাট সংলগ্ন এলাকায় সাংবাদিকরা জুয়ার আসরের সচিত্র সংবাদ সংগ্রহে যান। এসময় জুয়াড়িরা সাংবাদিকদের আটক করে হামলা চালায়।

হামলায় চারজন সাংবাদিক গুরুতর আহত হন। কিন্তু ঘটনার পাঁচদিন অতিবাহিত হলেও মুলহোতারা এখনও গ্রেপ্তার হয়নি। এতে সাংবাদিকরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। ঘটনার সাথে জড়িত আসামীদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার জন্য প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও তথ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে স্মারকলিপি দেয়া হয়।

ভূঞাপুর প্রেসক্লাবের পক্ষ থেকে স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহআলম প্রামানিক, সাবেক সভাপতি আসাদুল ইসলাম বাবুল, সাংবাদিক আতোয়ার রহমান মিন্টু, মিজানুর রহমান, সিরাজুল ইসলাম কিসলু, আব্দুর রশিদ তালুকদার, সৈয়দ মাসুদুল হক টুকু প্রমুখ।

এছাড়া সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর পক্ষে থেকে থানা অফিসার ইনচার্জ রাশিদুল ইসলামের হাতে স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন সুজন’র ভূঞাপুর শাখার সভাপতি অধ্যাপক মির্জা মহীউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্ত, পৌর সভাপতি আব্দুছ সালাম প্রমুখ।

টাঙ্গাইলের ভূঞাপুরে জুয়ার আসরের সচিত্র সংবাদ সংগ্রহে গেলে সাংবাদিকদের উপর হামলা চালায় জুয়াড়িরা। বৃহস্পতিবার দুপুরে উপজেলার গোবিন্দাসী ঘাট সংলগ্ন কাশবন এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হামলায় ডিবিসি টেলিভিশনের টাঙ্গাইল প্রতিনিধি সোহেল তালুকদার, ক্যামেরা পারসন আশিকুর রহমান, বার্তাটোয়েন্টিফোর.কমের সাংবাদিক অভিজিৎ ঘোষ, দৈনিক একুশের বাণী পত্রিকার সাংবাদিক হৃদয় মন্ডলসহ আরো দুইজন আহত হন।

এসময় ডিবিসির একটি ক্যামেরা ভাঙচুর এবং অপর একটি ক্যামেরা ছিনিয়ে নেয়। এছাড়া ডিবিসির বুম (মাইক্রোফোন) ভাঙচুর করা হয়।

এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই ডিবিসির টাঙ্গাইল প্রতিনিধি সোহেল তালুকদার বাদী হয়ে জুয়ার প্রধান ফজল মন্ডলকে প্রধান আসামী করে ৮জনের নাম উল্লেখসহ অজ্ঞাত শতাধিক জুয়াড়ির বিরুদ্ধে ভূঞাপুর থানায় মামলা দায়ের করেছেন।

Tags: প্রধানমন্ত্রীসাংবাদিকদের ওপর হামলা
Previous Post

বীর-ক্যাসিনোর শুটিংয়ে এফডিসিতে উৎসবের আমেজ

Next Post

ঢাকা সিটি নির্বাচনের তারিখ পরিবর্তন চেয়ে রিট

Next Post
করোনা

ঢাকা সিটি নির্বাচনের তারিখ পরিবর্তন চেয়ে রিট

অস্ট্রেলিয়ায় স্বস্তির বৃষ্টি

দগ্ধ অস্ট্রেলিয়ায় স্বস্তির বৃষ্টি তবুও ভয় ‘প্রকাণ্ড দাবানলে’র

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT