চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাঙ্গাইলে স্কুলছাত্রীকে গণধর্ষণ

সোহেল তালুকদার by সোহেল তালুকদার
11:48 অপরাহ্ন 23, সেপ্টেম্বর 2020
in - সেমি লিড, জনপদ, টাঙ্গাইল
A A
শিশু নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদে শিশুদের ছবি, ভয় ও আতঙ্কের প্রতিচ্ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলের দেলদুয়ারে ৬ষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

এ নিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে মেয়েটির মা। মূল অভিযুক্ত মাসুদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

থানায় করা লিখিত অভিযোগে বলা হয়েছে, ‘টাঙ্গাইলের দেলদুয়ারের সিংহরাগী গ্রামের নুরুল ইসলামের ছেলে বখাটে মাসুদ দীর্ঘদিন ধরেই ছাত্রীকে প্রাইভেটে যাওয়া আসার পথে বিরক্ত করতো। এর ধারাবাহিকতায় গেল ১৯ সেপ্টেম্বর সন্ধ্যায় মোবাইলে এসএমএসের মাধ্যমে ছাত্রীকে বাড়ির সামনে আসতে বলে সে। পরে ছাত্রীটি বাড়ীর সামনে গেলে মাসুদসহ অন্য মুখোশ পড়া দুইজন জোর করে নৌকায় তুলে বিলের মধ্যে ধর্ষণ করে অভিযুক্তরা।’

বিষয়টি কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় বলে অভিযোগ ওই কিশোরীর।

প্রাণনাশের হুমকিতে প্রথমে বিষয়টি গোপন রাখলেও মঙ্গলবার শারীরিক অবস্থা অবনতি হলে পরিবারকে জানায় সে।

পরে ঘটনাটি থানায় অবহিত করে ভর্তি করা হয় দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। বর্তমানে মেয়েটি টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছে।

মেয়েটির শারীরিক অবস্থা ও ফলাফল জানতে বৃহস্পতিবার সকালে মেডিক্যাল টিম গঠন করার কথা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

নির্যাতিতা ওই স্কুল ছাত্রী জানান, সন্ধ্যার দিকে বাড়ির পাশের বাঁশঝাড়ের আড়ালে নৌকা নিয়ে লুকিয়ে ছিলো মাসুদসহ ৩জন। সেখানে গেলে পেছন থেকে দুই জন আমার মুখ চেপে ধরে নৌকায় তুলে নিয়ে যায়। এসময় জোরপূর্বক ধর্ষণ করে তারা। চিৎকার করার চেষ্টা করলে গলা চেপে ধরে এবং মেরে ফেলার হুমকি দেয়। পরে বাড়ির কিছু দুরে ক্লাবের পাশে নামিয়ে দেয়। নির্যাতানের বিষয়ে কাউকে কিছু বললে মেরে ফেলার হুমকিও দেয়। ভয়ে কাউকে কিছু বলিনি এতোদিন।

ওই স্কুল ছাত্রীর মা জানান, মেয়েকে কোথাও খুঁজে না পেয়ে মোবাইল ফোনের এসএমএস দেখে আমার ছেলে ওই নম্বরে ফোন দিলে তারা বাড়ির পাশের ক্লাবের পেছনে নামিয়ে দিয়ে যায়। মেয়ে লজ্জায় কাউকে কিছু বলেনি। শরিরীক অবস্থা খারাপ হওয়ায় ৪ দিন পর পরিবারের সদস্যদের বিষয়টি জানালে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়। নির্যাতনকারীদের সর্বোচ্চ শাস্তি চান নির্যাতনের শিকার স্কুল ছাত্রীর মা।

স্কুল ছাত্রীর বাবা জানান, মঙ্গলবার মেয়ে তার নানীর কাছে তিনজন মিলে তাকে ধর্ষণ করেছে বলে জানায়। স্থানীয় মেম্বারকে বিষটি জানালে তিনি দ্রুত মামলা করার পরামর্শ দিয়ে দেলদুয়ার থানায় পাঠায়। আমি গিয়ে মামলা করি। এরপর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে তারা টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়। ছেলের পরিবার প্রভাবশালী হওয়ায় এখানে আসার পর বিভিন্নভাবে আমার পরিবারকে হুমকি দিয়ে আসছে।

তিনি আরও জানান, টাঙ্গাইল জেনারেল হাসপাতালে আসার পর দেলদুয়ার থানার ওসি আমাকে ফোন করে বলে মেয়ে নিয়ে থানায় যাওয়ার জন্য। যেতে না চাইলে জোরপূর্বক হাসপাতাল থেকে মেয়েকে নিয়ে যাওয়ার হুমকি দেন ওই পুলিশ সদস্য। পরে সংবাদকর্মীরা হাসপাতালে আসায় তাদের লোকজন চলে যায়।

Tags: টাঙ্গাইল জেনারেল হাসপাতালধর্ষণ
Previous Post

রোহিঙ্গা ক্যাম্পে অশনিসংকেত

Next Post

করোনাভাইরাস: সারাবিশ্বে একদিনে প্রাণ হারালো ৬৩৩৩ জন

Next Post
স্বাস্থ্যকর্মীরা PPE পরিধান করে করোনায় মৃতের দাফন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: সারাবিশ্বে একদিনে প্রাণ হারালো ৬৩৩৩ জন

করোনা

কানাডায় দ্বিতীয় পর্যায়ে করোনা সংক্রমণ চলছে: জাস্টিন ট্রুডো

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT