চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাঙ্গাইলে সিরিজ বোমা হামলার ঘটনায় ১৪ জেএমবি’র ২০ বছর কারাদণ্ড

সোহেল তালুকদার by সোহেল তালুকদার
5:11 অপরাহ্ন 08, আগস্ট 2017
in জনপদ, টাঙ্গাইল
A A
ঢাকা মহানগর পুলিশের সদর দপ্তর, ঢাকা।. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলে ২০০৫ সালের চাঞ্চল্যকর ১৭ আগস্ট সিরিজ বোমা হামলার ঘটনায় বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে ১৪ জেএমবি সদস্যকে ২০ বছর করে সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে আর্থিক জরিমানাসহ অনাদায়ে এক বছরের অতিরিক্ত সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার দুপুরে টাঙ্গাইলের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবুল মনসুর মিয়া এ রায় দেন।

মামলা সূত্রে জানা যায়, বিগত ২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশের মতো টাঙ্গাইল কোর্ট চত্বর, শহীদ জগলু রোড ও বেবিস্ট্যান্ড এলাকায় জেএমবি’র সদস্যরা আতংক সৃষ্টির জন্য একযোগে বোমা বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়। মামলায় ১৭জন আসামির মধ্যে ৩ জন মারা যায়। দণ্ডপ্রাপ্ত ১৪ জনের মধ্যে ১০জন আসামি টাঙ্গাইল জেলহাজতে রয়েছে।

এ মামলার সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, আমানুল্লাহ, আরমান বিন আজাদ, আব্দুল্লাহ আল মামুন, হাবিবুর রহমান হাবিব, মিজান আব্দুল আহাদ হাবিল, রুস্তম, তারিক, দেলোয়ার হোসেন, ইয়ামিন, সাইদুল ইসলাম ও রাসেল। তাদের বাড়ি দেশের বিভিন্ন স্থানে। বাকি চার আসামী পলাতক রয়েছে।

এ মামলায় আসামি পক্ষের আইনজীবী ছিলেন এডভোকেট শামীম চৌধুরী দয়াল ও এডভোকেট নাজিম উদ্দিন। মামলার সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ মঙ্গলবার এ রায় দেন।

Tags: কারাদণ্ডসিরিজ বোমা হামলা
Previous Post

বিশ্ব চ্যাম্পিয়নশিপের ৩০ অ্যাথলেট হাসপাতালে

Next Post

ক্রিস প্র্যাট ও অ্যানা ফ্যারিসের বিবাহ বিচ্ছেদ

Next Post
অ্যানা ফ্যারিস ও ক্রিস প্র্যাট

ক্রিস প্র্যাট ও অ্যানা ফ্যারিসের বিবাহ বিচ্ছেদ

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

৫০০০ টাকা খরচে দ্রুতগতির কম্পিউটার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT