চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাঙ্গাইলে সাংবা‌দিকদের ওপর হামলায় জড়িতদের শা‌স্তির দাবিতে গণস্বাক্ষর

সোহেল তালুকদার by সোহেল তালুকদার
5:54 অপরাহ্ন 12, জানুয়ারি 2020
in জনপদ, টাঙ্গাইল
A A
জনগণ গণস্বাক্ষর কর্মসূচিতে অংশগ্রহণ করছে, টাঙ্গাইলের জনসমাগম।. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাই‌লের ভুঞাপু‌রে সাংবা‌দিক‌দের ওপর হামলায় জ‌ড়িত জুয়াড়ি ও সন্ত্রাসী‌দের দৃষ্টান্তমূলক শা‌স্তির দাবিতে গণস্বাক্ষর ও প‌ত্রিকার কা‌টিং প্রদর্শনী কর্মসূচি পালিত হ‌য়ে‌ছে।

রোববার ভুঞাপুর প্রেসক্লা‌বের উ‌দ্যো‌গে বেলা ১১টার দি‌কে ভুঞাপুর সরকা‌রি পাইলট উচ্চ বিদ্যালয় মা‌ঠে এই কর্মসূচি পা‌লিত হয়।

গণস্বাক্ষর কর্মসূচীিতে হাজা‌রো শ্রেণি পেশার মানুষ দোষী‌দের দৃষ্টান্তমূলক শা‌স্তি চে‌য়ে তা‌দের প্র‌তি‌ক্রিয়া ব্যক্ত ক‌রে গণস্বাক্ষর লি‌পি‌তে সই ক‌রে‌ছেন।

এসময় ঘটনার পর থে‌কে প্রিন্ট ও ই‌লেক্ট্র‌নিক মি‌ডিয়া‌তে প্রচা‌রিত সংবাদগু‌লোর কা‌টিং প্রদর্শনীর আ‌য়োজন করা হয়।

এসময় গণস্বাক্ষর ও প‌ত্রিকা কা‌টিং প্রদর্শনীতে উপ‌স্থিত ছি‌লেন ইবরাহীম খাঁ সরকা‌রি ক‌লে‌জের উপাধ্যক্ষ আব্দুস সালাম, অজুর্না ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান আইয়ুব আলী মোল্লা, সা‌বেক অধ্যাপক মির্জা ম‌হিউদ্দীন আহ‌মেদ, ভুঞাপুর প্রেসক্লা‌বের সভাপ‌তি শাহআলম প্রামা‌নিক, সা‌বেক সভাপ‌তি আসাদুল ইসলাম বাবুল, প্রেসক্লা‌বের সহসভাপ‌তি সিরাজুল ইসলাম কিসলু, সাংবা‌দিক মিজানুর রহমান, শ‌ফিকুল ইসলাম শাহীন।

এছাড়া কর্মসূচীিতে সংহ‌তি প্রকাশ ক‌রে প্রদর্শনীতে অংশগ্রহণ ক‌রে স্থানীয় সামা‌জিক সংস্থা প্র‌তিভা ছাত্র সংগঠন, ইবরাহীম খাঁর আ‌লো‌কিত ভুঞাপুর ও গ্রাম পাঠাগার আন্দোলনের সদস্যরা।

গেল সপ্তাহে টাঙ্গাইলের ভূঞাপুরের গোবিন্দাসী ঘাট সংলগ্ন কাঁশবন এলাকায় রাজনৈতিক ছত্রছায়া ও প্রশাসনের নাকের ডগায় দীর্ঘদিন ধরে চলমান জুয়ার আসরের সচিত্র সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের উপর হামলা চালায় জুয়াড়িরা।

এতে ডিবিসি টেলিভিশনের টাঙ্গাইল প্রতিনিধি সোহেল তালুকদারসহ ৬ জন আহত হন। পরে ফজল মন্ডলকে প্রধান আসামি করে ৮ জনের নাম উল্লেখসহ শতাধিক অজ্ঞাত ব্যক্তির নামে রাতেই মামলা দায়ের করা হয়। এ পর্যন্ত আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ।

Tags: গণস্বাক্ষর
Previous Post

লেট ম্যান সালাউদ্দিন লাভলু

Next Post

‘অবসকিওর’ ব্যান্ডের প্রিন্স আর নেই

Next Post
অবসকিওর ব্যান্ডের প্রিন্স গিটার বাজাচ্ছেন, শেষ কনসার্টের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

‘অবসকিওর’ ব্যান্ডের প্রিন্স আর নেই

সিটি নির্বাচনের তারিখ পরিবর্তন না হলে আন্দোলনের ঘোষণা. Channel i News - চ্যানেল আই নিউজ

'সরস্বতী পূজার দিনে সিটি নির্বাচনের তারিখ পরিবর্তন না হলে আন্দোলন'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT