চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাঙ্গাইলে ভাতিজার হাতে চাচা খুন

অনলাইন ডেস্ক by অনলাইন ডেস্ক
10:36 অপরাহ্ন 10, এপ্রিল 2016
in বাংলাদেশ
A A

টাঙ্গাইলের নাগরপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে পিটিয়ে ও ইট দিয়ে থেতলিয়ে নুর হোসেন নামে ৭৫ বছরের এক বৃদ্ধকে খুন করেছে ভাতিজা দুলাল ও তার সহযোগীরা।

রোববার সন্ধ্যায় নাগরপুর উপজেলার সদর ইউনিয়নের বাবনাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আর এ হামলায় মারাত্মক আহত হয়েছে আরো ৪ জন। ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ৭ জনকে আটক করেছে।

আহতরা হলেন, মো. আওলাদ বেপাড়ী (৪৫), মো.সোহেল (২২), জোমেলা বেগম (৬০) ও আলতাফ হোসেন বেপাড়ী (৪২)। আহতদের মধ্যে আওলাদ বেপাড়ী ও, সোহেলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নাগরপুর থানা ওসি জহিরুল ইসলাম জানান, বাবনা পাড়া গ্রামের নুর হোসেনের সঙ্গে ভাতিজা দুলাল মিয়ার সাথে দীর্ঘদিন ধরে একটি পুকুরের জমি নিয়ে বিরোধ চলে আসছিলো।

রোববার সন্ধ্যায় পুকুরের জমি সংক্রান্ত বিরোধের জের ধরেই দুলাল ও তার আত্মীয় স্বজন দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে চাচা নুর হোসেনের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা নুর হোসেনকে লাঠি দিয়ে এলোপাথারী পিটিয়ে ও ইট দিয়ে থেতলে মারাত্মক আহত করে।

এ সময় নুর হোসেনের ছেলে ও ছেলের বউসহ আরো ৪ জন আহত হয়। এলাকাবাসী হামলাকারীদের মধ্যে ৭ জনকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৭ জনকে গ্রেফতার করে।

আহত নুর হোসেনকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসক নুর হোসেনকে মৃত ঘোষণা করেন। আটককৃতরা হচ্ছে দুলাল বেপাড়ী (৫৫), আওয়াল বেপাড়ী (৫২), মিজান বেপাড়ী (৪৫), আলাই বেপাড়ী (৩০), রিপন (২২), জীবন (১৮), ও নাজমুল (১৮)।

Tags: চাচা-ভাতিজাজমি নিয়ে বিরোধ
Previous Post

কলকাতার টার্গেট ৯৯ রান

Next Post

বেঙ্গালুরুতে মুস্তাফিজ

Next Post

বেঙ্গালুরুতে মুস্তাফিজ

কলকাতার বড় জয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT