চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাঙ্গাইলে ইউএনও অফিসে হামলায় মামলা

অনলাইন ডেস্ক by অনলাইন ডেস্ক
12:38 অপরাহ্ন 10, মে 2016
in বাংলাদেশ
A A

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় ভোট পুনঃগণনার দাবিতে পরাজিত স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সাথে পুলিশের সংঘর্ষ ও ইউএনও অফিস ভাংচুর এবং আগুন দেয়ার ঘটনায় উপজেলা প্রশাসন ও পুলিশ বাদী হয়ে পৃথক দু’টি মামলা দায়ের করেছে। মামলায় ২২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৩শ জনকে  আসামী করা হয়েছে।

দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, সরকারী অফিসে হামলা,  ভাংচুর ও আগুন দেয়ার ঘটনায় উপজেলা প্রশাসন ও পুলিশ বাদি হয়ে  সোমবার রাতে পৃথক দু’টি মামলা করা হয়। দু’টি মামলায় ২২ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়াও অজ্ঞাত আরো ৩ম জনকে আসামী করা হয়।

সোমবার সদ্য সমাপ্ত দেলদুয়ার উপজেলার আটিয়া ইউনিয়নে পরাজিত চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদ হোসেন আজাদের সমর্থকরা পুনরায় ভোট গণনার দাবিতে উপজেলা পরিষদের সামনে মিছিল বের করে। মিছিলের এক পর্যায়ে তারা নির্বাচন অফিস ও ইউএনও অফিস ঘেরাও করে। পুলিশ বাধা দিলে সংঘর্ষ ঘটে।

বিক্ষুদ্ধরা ইউএনও অফিসের নীচতলায় ব্যাপক ভাংচুর চালায়। সেখানে বেশ কয়েকটি মোটরসাইকেলে পুড়িয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠি চার্জ বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও টিয়ারসেল নিক্ষেপ করে। এতে আহত হয় অন্তত ১৫ জন। আহতদের মধ্যে গুরুতর ৩ জনকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

গত শনিবার (৭ মে) দেলদুয়ার উপজেলার ৮টি ইউনিয়নে নিবার্চন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সিরাজুল ইসলাম মল্লিক বেসরকারীভাবে নির্বাচিত হয়। এ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদ হোসেন আজাদ পরাজিত হন। এরপর থেকেই তিনি পুনরায় ভোট গণনার দাবি জানিয়ে আসছিলেন।

Tags: টাঙ্গাইল
Previous Post

বাবা (পর্ব: নয়)

Next Post

নাইজেরিয়ান ফুটবল ফেডারেশনকে জরিমানা

Next Post

নাইজেরিয়ান ফুটবল ফেডারেশনকে জরিমানা

সেলফির শিকার ১২৬ বছরের মূর্তি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT