চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাঙ্গাইলের সখীপুরে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

সোহেল তালুকদার by সোহেল তালুকদার
12:32 অপরাহ্ন 21, আগস্ট 2020
in জনপদ, টাঙ্গাইল
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলের সখীপুরে মদ পান করে মাতলামি করায় এক মদ্যপায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত আবুল কাশেম (৫০) কালিহাতী উপজেলার বেহুলাবাড়ি গ্রামের মৃত ইমাম উদ্দিনের ছেলে।

নিহতের ছেলে আবদুর রহমান বাঁধন সখীপুর থানায় এসে মরদেহ শনাক্ত করে অজ্ঞাতনামা চার-পাঁচজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছে বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার প্রত্যক্ষদর্শী নিহতের বন্ধু জামাল হোসেনকে (৪৮) পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

আটক জামাল হোসেন পুলিশকে জানান, দুই বন্ধু কাশেম ও জামাল মদ পানের জন্য বুধবার রাতে উপজেলার ধোপারচালা নয়াপাড়া এলাকায় আসেন। শেষ রাতে বাড়ি ফেরার পথে ঘাটেশ্বরী এলাকায় মাতলামি করলে স্থানীয় কয়েক যুবক লাঠি দিয়ে জামাল ও কাশেমকে পেটাতে থাকেন। জামাল দৌড়ে পালালেও কাশেমের বয়স একটু বেশি থাকায় পালাতে না পারায় তাকে পিটিয়ে আধমরা করে অজ্ঞাতনামা যুবকেরা গা ঢাকা দেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরের দিকে গ্রামের লোকজন মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। সন্ধ্যা পর্যন্ত গ্রামবাসী ওই মরদেহ শনাক্ত করতে পারেননি। পরে রাতে নিহত কাশেমের ছেলে থানায় এসে মরদেহ শনাক্ত করেন।

সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) বিজয় দেবনাথ বৃহস্পতিবার রাত সাড়ে নয়টায় সুরতহাল প্রতিবেদনে কাশেমের পিঠে ও হাতে লাঠি দিয়ে পেটানোর দাগ রয়েছে বলে উল্লেখ করেন।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আসামিদের দ্রুত শনাক্ত করে তাদের গ্রেপ্তার করা হবে বলেও জানিয়েছেন তিনি ।

Tags: টাঙ্গাইলপিটিয়ে হত্যাসখীপুর
Previous Post

১৫ আগস্টের মধ্য দিয়ে দেশে হত্যা-ক্যু-ষড়যন্ত্রের রাজনীতি শুরু: প্রধানমন্ত্রী

Next Post

সিনহা হত্যাকাণ্ড: থানায় জব্দ ২৯টি ডিভাইস র‌্যাব হেফাজতে

Next Post
র‌্যাবের জব্দ ২৯টি ডিভাইসের ছবি, তদন্তের জন্য রাখা হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সিনহা হত্যাকাণ্ড: থানায় জব্দ ২৯টি ডিভাইস র‌্যাব হেফাজতে

বেইজিংয়ে মাস্ক পরা মানুষের ভিড়, জনসাধারণের জন্য স্বাস্থ্য সচেতনতা. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: মাস্ক পরার বাধ্যবাধকতা তুলে নিলো বেইজিং

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT