চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাঙ্গাইলের যৌনপল্লীতে অগ্নিকাণ্ড, পুড়ে গেছে ৩০টি ঘর

সোহেল তালুকদার by সোহেল তালুকদার
3:56 অপরাহ্ন 03, অক্টোবর 2019
in জনপদ, টাঙ্গাইল
A A

টাঙ্গাইল শহরের কান্দাপাড়ায় যৌনপল্লীতে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৩০টি ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, দুপুর একটার দিকে ওই যৌনপল্লীর একটি ঘরের গ্যাস সিলিন্ডার থেকে এ আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত আশেপাশের ঘরে ছড়িয়ে পড়ে।

এ সময় বাবিন্দারা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ঘন্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

যৌনপল্লীর নেত্রী মনোয়ারা বেগম জানান: দুপুরের দিকে একটি রান্না ঘরের গ্যাস সিলিন্ডার থেকে এ আগুনের সূত্রপাত হয়। কিছু বুঝে ওঠার আগেই তা আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় আমরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেই। পরে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুন নিয়ন্ত্রণের আগেই আমাদের প্রায় অর্ধ শতাধিক ঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুর রাজ্জাক বলেন: খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ঘন্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় ৩০টির মত ঘর ও ঘরের মালামাল আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ নিরুপনে কাজ চলছে। কাজ শেষে বিস্তারিত জানা যাবে।

Tags: আগুনটাঙ্গাইলযৌনপল্লী
Previous Post

ঘূর্ণিঝড়ের মুখে এশিয়ার সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসব

Next Post

বর্ণিল হোক চ্যানেল আইয়ের এগিয়ে যাওয়া

Next Post

বর্ণিল হোক চ্যানেল আইয়ের এগিয়ে যাওয়া

সায়মা ওয়াজেদ পুতুল-মানসিক স্বাস্থ্য

বিশ্বের সৃষ্টিশীল নারী নেতৃত্বের তালিকায় সায়মা ওয়াজেদ পুতুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT