চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাঙ্গাইলে ট্রাক-ট্রেন সংঘর্ষ

সোহেল তালুকদার by সোহেল তালুকদার
9:07 পূর্বাহ্ন 07, ফেব্রুয়ারি 2018
in জনপদ, টাঙ্গাইল
A A

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ধেরুয়া রেল ক্রসিং এলাকায় ট্রাক-ট্রেনের সংঘর্ষে একজন আহত হয়েছেন।

ভোর রাত পৌনে চারটার দিকে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী ধুমকেতু এক্সপ্রেস ট্রেনের সাথে রেললাইনের উপর বিকল হয়ে থাকা একটি ট্রাকের সাথে সংঘর্ষে এ ঘটনা ঘটে।

এতে ঢাকার সাথে উত্তরবঙ্গের রের ও সড়ক পথে যোগাযোগ বন্ধ হয়ে যায়। প্রায় চার ঘন্টা পর দুর্ঘটনা কবলিত ট্রেনটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের লেভেল ক্রসিং এলাকা থেকে সরিয়ে নিলে যান চলাচল শুরু হয়।

এদিকে যানচলাচল শুরু হলেও দুর্ঘটনাজনিত কারণে ধেরুয়া রেল ক্রসিং এলাকার উভয় পাশে ১০ কি.মি যানজটের সৃষ্টি হয়েছে।

মির্জাপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কফিল উদ্দিন জানান, বুধবার ভোর পৌনে ৪টার দিকে মির্জাপুর উপজেলার ধেরুয়া রেল ক্রসিং এলাকায় একটি ট্রাক ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের লেভেল ক্রসিং এলাকা পার হচ্ছিল। এসময় ট্রাকটি রেল লাইনের উপর বিকল হয়ে যায়। এ সময় উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী ধুমকেতু এক্সপ্রেস ট্রেনটি ট্রাকটিকে ধাক্কা দেয়।

এতে বিকল ট্রাকের পিছনে থাকা অপর একটি ট্রাকের হেলপার গুরুতর আহত হয় আহতকে উদ্ধার করে গাজীপুরের কালিয়াকৈর হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পর ট্রেনটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের রেল লেভেল ক্রসিং এলাকায় আটকে পড়ায় ঢাকার সাথে উত্তরবঙ্গের ট্রেন চলাচল ও সড়ক পথে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে উদ্ধারকারী একটি ট্রেন দুর্ঘটনা কবলিত ট্রেনটিকে লাইন থেকে সরিয়ে নিলে প্রায় ৪ ঘন্টা পর যান চলাচল শুরু হয়।

Tags: টাঙ্গাইলঢাকা- টাঙ্গাইলমহাসড়কমির্জাপুরসংঘর্ষ
Previous Post

সম্ভাবনাময় স্টার্টআপ খুঁজতে আবারও ‘আইটি ইনকিউবেটর’

Next Post

ডি মারিয়ার হ্যাটট্রিকে নেইমারের অভাব টেরই পেল না পিএসজি

Next Post

ডি মারিয়ার হ্যাটট্রিকে নেইমারের অভাব টেরই পেল না পিএসজি

তৌসিফ হলুদ

তৌসিফের গায়ে হলুদে তারার হাট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT