চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাঙ্গাইলের নিমের হাড় দিয়ে খেলবে জাপানের কুকুর

সোহেল তালুকদার by সোহেল তালুকদার
5:53 পূর্বাহ্ন 24, এপ্রিল 2015
in অর্থনীতি
A A

বিখ্যাত টম এ্যান্ড জেরির কার্টুন দেখেননি এমন মানুষ হয়ত কমই পাওয়া যাবে। টম এ্যান্ড জেরির কার্টুনে বিড়াল টম ও ইঁদুর জেরির পাশাপাশি আরেকটি চরিত্র কুকুর স্পাইকের কথাও সবারই জনা। সেই কার্টুনে কুকুর স্পাইকের কাছে হাড় কতখানি প্রিয় তা আর বলার অপেক্ষা রাখেনা। কার্টুনে কুকুরের কাছে হাড় যতখানি প্রিয় বাস্তবেও তা কোন অংশে কম নয়। জাপানের কুকুরদের হাড়ের চাহিদা মেটাতে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার আনেহলা গ্রাম থেকে নিম কাঠের তৈরি হাড় যাচ্ছে জাপানে। কিছুটা অবিশ্বাস্য মনে হলেও সত্য এটি।

জাপানে নিম কাঠের তৈরি হাড় পাঠানো প্রতিষ্ঠান ফ্লাশ ওয়ান বিডি এর স্বত্ত্বাধিকারি তালুকদার মো. শাহজাহান জানান, ওই দেশে তাদের কিছু পরিচিত লোক আছেন যাদের মাধ্যমে তারা বাংলাদেশী পণ্য সেখানে পাঠিয়ে থাকেন। তারই ধারাবাহিকতায় তাদের কাছে কুকুরের খেলা করার জন্য নিম কাঠের তৈরি কাঠের হাড় চাওয়া হয়। প্রথমে বিষয়টি অবিশ্বাস্য মনে হয়। পরে তারা টম এ্যান্ড জেরি কার্টুনের কুকুর হাড় দিয়ে খেলা করছে এমন একটি সিডি ও হাড়ের নমুনা পাঠালে কাজে লেগে যায়।

অনেক বাঁধা পেরিয়ে গত ৫এপ্রিল ৩০ হাজার পিস নিম কাঠের হাড় পাঠাতে সক্ষম হয় তারা।  কাজটা সহজ ছিলনা। প্রথমত বাংলাদেশে যারা কাঠের কাজ করেন তাদের যন্ত্রপাতি ও জ্ঞানের অভাব। দ্বিতীয়ত নিম গাছ ও কাঠের অপ্রতুলতা। প্রত্যন্ত গ্রামে ঘুরে ঘুরে নিম কাঠ সংগ্রহ করতে হয়েছে। শুরুতে ৪০০ থেকে ৫০০ টাকা সিএফটি করে নিম কাঠ সংগ্রহ করতে পারলেও পরে তা ১০০০ টাকা সিএফটি পর্যন্ত কিনতে হয়েছে। প্রয়োজনীয় যন্ত্রপাতি আর জ্ঞানের অভাবেও সমস্যা হয়েছে।

হার বানাতে গাছ কাটার পর তা তিন মাস রোদে শুকাতে হয়েছে। কাঠ শুকিয়ে গেলে তা মেশিনে চিরে হাড়ের আকৃতিতে আনতে হয়েছে। পরে শিরিশ কাগজ দিয়ে ঘষে মৃসন করে হালকা আগুনের তাপে পুড়িয়ে একেকটি হাড় তৈরি করতে হয়েছে। ৩০ হাজার পিস হাড় তৈরি করতে ৫ মাস সময় লেগেছে। এতে তাদের ব্যায় হয়েছে প্রায় ১২ লাখ টাকা।

কেন নিম গাছ এই বিষয়ে তালুকদার মো. শাজাহান জানান, এটি দিয়ে তাদের পালিত কুকুরদের খেলা করানো হবে। জাপানের মানুষ সাধারণত অরগানিক ও বিশুদ্ধ পণ্যে বিশ্বাস করেন। অন্য কোন গাছের কাঠে নিম কাঠের মতো গুণাগুণ না পাওয়ার কারণেই হয়তো তারা নিম গাছকেই বেছে নিয়েছে।

মো. শাজাহান আরোও বলেন নিমের কাঠ দিয়ে কাজ করায় শ্রমিকদের চুল পড়া, মাথায় খুসকি, শরীরের চুলকানি এবং ঠান্ডা লাগার যে রোগ ছিল তা দূর হয়ে গেছে। লাভের বিষয়ে তিনি জানান, নিমের কাঠের হাড় পাঠানোর আগেও জাপানের সবজি বাগানের মাচার জন্য ২০ টন পাটের রশির নেট পাঠিয়েছিলেন। এবার আরো ৩০ টনের অর্ডার পেয়েছেন। তবে সরকার যদি এই ক্ষেত্রে অনুদান বা সহজ শর্তে ঋণ দিয়ে তাদের সহায়তা করতো তবে এ শিল্পের উন্নতি সম্ভব।

Tags: জাপান
Previous Post

সরানো হলো ঐশ্বরিয়ার বিতর্কিত বিজ্ঞাপন

Next Post

আগামীতে পর্যটক বাড়বে ষাট গম্বুজ মসজিদে

Next Post

আগামীতে পর্যটক বাড়বে ষাট গম্বুজ মসজিদে

ম্যালেরিয়া প্রতিরোধে নতুন টিকা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT