চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাঙ্গাইলের গ্রামীণ জনপদে ভিন্ন আমেজে বাংলা নববর্ষ উদযাপন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:56 পূর্বাহ্ন 15, এপ্রিল 2018
in বাংলাদেশ
A A
বাংলা নববর্ষ

প্রতিবারের মতো এবারও টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার প্রত্যন্ত অঞ্চল শালিয়াবহ গ্রামে বাংলা বর্ষবরণ উদযাপিত হলো ভিন্ন আমেজে। সেখানে বসেছিল কৃষক আর কৃষাণীর মিলন মেলা। দূর-দূরান্তের হাজার হাজার মানুষ চাষা আব্দুল আজিজের ওই বৈশাখী উৎসবে গিয়ে আপ্যায়িত হয়েছেন, থেকে নিয়ে ফিরেছেন ভালোবাসার উপহার।

প্রকৃতিপ্রেমী কৃষক আব্দুল আজিজ তার বাড়িতে ১৮ বছর ধরে পহেলা বৈশাখে আয়োজন করে আসছেন কৃষক মিলন মেলার। প্রতি বছরই বাড়ছে এই মেলার পরিধি। সর্বস্তরের কৃষক থেকে শুরু করে, দূর দূরান্তের সুধী, কৃষি শ্রমিক এমনকি স্কুল কলেজের শিক্ষার্থীরাও একটি দিনের জন্য অতিথি হন চাষা আজিজের। আপ্যায়িত হন পান্তা-কাঁঠাল-সবজি আর খিচুড়িতে। যাওয়ার সময় উপহার হিসেবে নিয়ে যান একটি করে গাছের চারা।

ব্যতিক্রম এই বৈশাখী আয়োজনে আসেন বিশিষ্টজনেরাও।

মেলায় ছিল আবহমান বাংলার জারি, গম্ভিরা, খেলাধুলাসহ সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন। বসেছিল, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মেলা। মূল উদ্যোক্তা চাষা আজিজ বলেন, মাটি আর মানুষের সাথে মিশে থাকতেই তার এই প্রয়াস।

শালিয়াবহ গ্রামের এই বৈশাখী মিলনমেলা যুগ যুগ ধরে টিকে থাক, এই প্রত্যাশা সবার।

প্রকৃতি, মাটি আর মানুষের মাঝে বেঁচে থাকতে চান তিনি। কোন বিলাসিতা তাকে স্পর্শ করতে পারেনি। তার ক্ষুদ্র প্রচেষ্টায় একদিন এই দেশ ভরে যাবে সবুজ শ্যামলে। এমনটাই প্রত্যাশা মাটির বিজ্ঞানী চাষা আব্দুল আজিজের।

দেখুন নিচের ভিডিও রিপোর্টে:

Tags: বাংলা নববর্ষ
Previous Post

কলকাতার চৈত্রদিনে জয়ে মধুর সাকিবের বৈশাখ

Next Post

জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটে বর্ষবরণ

Next Post
নববর্ষ

জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটে বর্ষবরণ

গোসল

দিনে নয়, গোসল করুন রাতে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT