চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাঙ্গাইলের গোপালপুরে ৭ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যারা

অনলাইন ডেস্ক by অনলাইন ডেস্ক
1:45 অপরাহ্ন 28, মার্চ 2016
in বাংলাদেশ
A A

আগামী ৩১ মার্চ টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ৭টি ইউনিয়নে অনুষ্ঠিত হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন। অতীত ধারাবাহিকতার আলোকে সাধারণ মানুষ মনে করছেন এবারের নির্বাচনে একছত্র প্রভাব খাটিয়ে জয় ছিনিয়ে নিবে ক্ষমতাসীন দল।

তবে জেলা পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর  সুষ্ঠ, অবাধ ,নিরেপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেবার দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করেছেন।

জেলা নির্বাচন অফিস তথ্যমতে ৭টি ইউনিয়নে ১ লাখ ৫৮ হাজার ৫৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এতে চেয়ারপদে ২৭ জন, সংরক্ষিত সদস্য পদে ৬৪ জন ও সাধারণ সদস্য পদে ২২২ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন।

এর মধ্যে মির্জাপুর ইউনিয়নের ১,২ও ৪নং সাধারণ আসন, হেমনগর ইউনিয়নের ২ নং সাধারণ আসন ও নগদা শিমলা ইউনিয়নের ৫ নং সাধারণ আসনের সদস্যগণ বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন।

এ উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ৫টি ইউনিয়নে ১০ জন ও  বিএনপি’র ২টি ইউনিয়নে ২ জন বিদ্রোহী প্রার্থী রয়েছে। এছাড়াও কোন কোন  ইউনিয়নে রয়েছে একাধিক বিদ্রোহী প্রার্থী।

নির্বাচন পূর্ববর্তী একটি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী সমর্থক ও  আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী সমর্থকদের মধ্যে হামলা, সংঘর্ষ ও ভাংচুরে ঘটানা ঘটলেও অন্য কোন ইউনিয়নে তেমন বড় ধরণের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

নির্বাচনী এলাকায় চলছে উৎসবমুখর পরিবেশে। প্রার্থীরা ক্লান্তিহীন ছুটে চলছেন ভোটারদের ঘরে ঘরে। সময় যত ঘনিয়ে আসছে ততোই চলছে জয়-পরাজয়ের হিসাব-নিকাশ। তবে সবকিছুকে ছাপিয়ে অতীত ধারাবাহিকতার আলোকে ভোটের উত্তাপে বইছে শংঙ্কার শীতল হাওয়া নির্বাচন সুষ্ঠ হবে কি ?

এ বিষয়ে টাঙ্গাইল জেলা পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর নাগরপুরে অনুষ্ঠিত নির্বাচনের উদাহারণ টেনে চ্যানেল আই অনলাইনকে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, নির্বাচন শতভাগ সুষ্ঠ হবে। আর এজন্য যা যা করণীয় আমরা তাই করবো। সরকারের উপর মহল থেকেও নির্দেশ আছে অবাধ ,সুষ্ঠ ও নিরেপেক্ষ নির্বাচন করার।

চেয়ারম্যান পদে যারা নির্বাচন করছেন:

মির্জাপুর ইউনিয়ন:
নৌকা প্রতীক উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান হালিমুজ্জামান তালুকদার। ধানের শীষ প্রতিকে ঘাটাইল জিবিজি বিশ্ববিদ্যালয়ের সাবেক সম্পাদক মোস্তাফিজুর রহমান জসিম।
আলমনগর ইউনিয়ন:
নৌকা প্রতীকে অধ্যাপক আব্দুল মোমেন। ধানের শীষ প্রতীকে এহসানুল চৌধুরী ওপেল। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী উপজেলা দলীল লেখক সমিতির সাবেক সভাপতি এসএম মুকুল।
হেমনগর ইউনিয়ন:
নৌকা প্রতীকে আনিসুর রহমান হীরা। ধানের শীষ প্রতীকে ইউনিয়ন সম্পাদক জাহাঙ্গীর আলম খান। এছাড়াও আওয়ামী লীগের বিদ্রোহী হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন উপজেলা আওয়ামী লীগের সদস্য রওশন খান আইয়ূব ও জুলফিকার আলী।
নগদা শিমলা ইউনিয়ন:
নৌকা প্রতিকে কৃষক লীগের সভাপতি এ্যাডভোকেট কে এম আবুল কালাম, ধানের শীষ প্রতিকে যুগ্ম-আহবায়ক আনছার আলী সাগর। বিএনপি’র বিদ্রোহী প্রার্থী ইউনিয়ন শাখার যুগ্ম-আহবায়ক কামরুজ্জামান কামাল ও জাতীয় পার্টির সদস্য সচিব খন্দকার শহিদুল আলম।
হাদিরা ইউনিয়ন:
নৌকা প্রতীকে ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আবুল কাশেম, ধানের শীষ প্রতীকে বিএনপি’র রফিকুল ইসলাম। এছাড়া এ ইউনিয়নে রয়েছেন আওয়ামী লীগের ৪জন বিদ্রোহী প্রার্থী আব্দুল কাদের তালুকদার, ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক আমিনুল ইসলাম নিক্সন, সাবেক চেয়ারম্যান এটিএম মোস্তফা লিটন ও ইউনিয়ন ছাত্রলীগে সভাপতি হুসাইন মোহাম্মদ রাসেল।
ঝাওয়াইল ইউনিয়ন:
নৌকা প্রতীকে রফিকুল ইসলাম তালুকদার, ধানের শীষে স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন প্রিন্স।  এছাড়াও আওয়ামী লীগের বিদ্রোহী ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন।
ধোপাকান্দী ইউনিয়ন:
নৌকা প্রতীকে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহিম ধানের শীষ প্রতীকে বিএনপি’র আহবায়ক গোলাম মোস্তফা। এছাড়াও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল হাই ও বিএনপি’র বিদ্রোহী প্রার্থী ফজলুল হক।

Tags: ইউনিয়ন পরিষদ নির্বাচন
Previous Post

‘মার্চের বেতনের সাথে ৬ মাসের বকেয়াও’

Next Post

নির্বাচনী প্রচার নিয়ে ময়মনসিংহে স্কুল ছাত্রকে কুপিয়ে হত্যা

Next Post

নির্বাচনী প্রচার নিয়ে ময়মনসিংহে স্কুল ছাত্রকে কুপিয়ে হত্যা

আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের রাষ্ট্রধর্ম প্রসঙ্গ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT