চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাঙ্গাইলের উপনির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে: নির্বাচন কমিশনার

সোহেল তালুকদার by সোহেল তালুকদার
8:43 অপরাহ্ন 11, জানুয়ারি 2022
in - সেমি লিড, জনপদ, টাঙ্গাইল
A A
নির্বাচনী সভায় অংশগ্রহণকারী কর্মকর্তারা আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী (অব.) বলেছেন, অন্যান্য নির্বাচনের চেয়ে টাঙ্গাইল-৭ আসনের উপ-নির্বাচনের পরিবেশ ভাল রয়েছে।

এখনও কোন সহিংসতার খবর পাওয়া যায়নি। প্রত্যেক প্রার্থীর যার যার মতো প্রচার প্রচারণা করছেন। কারও কোন অভিযোগ নেই। বর্তমানে যে পরিস্থিতি রয়েছে তাতে আমি বলতে পারি এ উপনির্বাচন অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে।

মঙ্গলবার ১১ জানুয়ারি বিকেলে টাঙ্গাইল-৭ এর উপনির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন এবং আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসকের সভাকক্ষে জেলা প্রশাসক ড. মো. আতাউল গনির সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, টাঙ্গাইল-৭ আসনের উপনির্বাচনের রিটার্নিং অফিসার ময়মনসিংহের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. সাহিদুল নবী চৌধুরী, সহকারি রিটার্নিং অফিসার এইচএম কামরুল হাসান প্রমুখ।

ভোট কারচুপির বিষয়ে শাহাদত হোসেন চৌধুরী বলেন, ভোট কেন্দ্রের বুথে ঢুকে যাতে একজনের ভোট আরেকজনে দিতে না পারে, এ বিষয়ে প্রিজাইডিং কর্মকর্তাদের শক্তভাবে নির্দেশনা দিতে হবে। কোন কেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তার নিয়ন্ত্রণ না থাকলে ওই কেন্দ্রের ভোট বন্ধ করে দিতে হবে। এটি না করা হলে কমিশন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে একটু পিছ পা হবে না। আর এরকম অনেকগুলো কেন্দ্র অনিয়ম হলে হলে পুরো নির্বাচন বন্ধ করতে রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশনা দেন তিনি। অনিয়ম বা ভোট কারচুপির সাথে কোন প্রার্থীর এজেন্ট জড়িত থাকার বিষয়টি প্রমাণিত হলে তার প্রার্থীতা বাজেয়াপ্তসহ প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্বাচনে অনিয়ম ও কোন ধরনের শিথিলতা বাংলাদেশ নির্বাচন কমিশন মেনে নিবে না।

তিনি আরো বলেন, নির্বাচনের আগে প্রার্থীদের এজেন্টদের হয়রানি করা হয়। এ ধরনের কর্মকাণ্ড করে যাতে নির্বাচনী আমেজ নষ্ট না করে সেদিকে খেয়াল রাখতে হবে। ভোটাররা যাতে অনুভব করতে পারে অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ভোট গ্রহণের পর যাতে প্রত্যেকটি ভোটার নিরাপদে বাড়ি ফিরতে পারে সে দিকে খেয়াল রাখতে হবে। শুধু ভোটের দিন নয়, ভোটের পরেও যাতে কোন সহিংসতা না হয় সে দিকে খেয়াল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আহ্বান জানান।

প্রজ্ঞাপনের বিষয়ে শাহাদত হোসেন বলেন, করোনা প্রতিরোধে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে সেটি মেনেই নির্বাচনে ভোট গ্রহণ করা হবে। প্রত্যেকটি কেন্দ্রে স্বাস্থ্যবিধি মেনে লাইনে দাঁড়ানোসহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী রাখা হবে। স্বাস্থ্যবিধির বিষয়েও টাঙ্গাইলবাসী অত্যন্ত সচেতন রয়েছেন। নির্বাচনে করোনার কোন নেতিবাচক আবহ হবে বলে আমি মনে করি না।

প্রসঙ্গত, আগামী ১৬ জানুয়ারি টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে জাতীয় সংসদের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।

Tags: আইনশৃঙ্খলা বাহিনীউপ-নির্বাচননির্বাচন কমিশনার
Previous Post

‘আমার এমনে বিয়ে করতে ইচ্ছা করছিল সারাজীবন’

Next Post

রাষ্ট্রপতির নিকট ইসলামিক ফ্রন্টের পাঁচ প্রস্তাবনা

Next Post
রাষ্ট্রপতির নিকট ইসলামিক ফ্রন্টের পাঁচ প্রস্তাবনা উপস্থাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাষ্ট্রপতির নিকট ইসলামিক ফ্রন্টের পাঁচ প্রস্তাবনা

মেসি ও রামোসের মধ্যে তর্কের মুহূর্ত, ফুটবল মাঠে উত্তেজনা. Channel i News - চ্যানেল আই নিউজ

পেপে ও রামোসের বিপক্ষে তেতে ওঠতেন মেসি: ডুডেক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT