চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাকা ফেরত পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান পিপলস লিজিংয়ের আমানতকারীরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:33 অপরাহ্ন 19, অক্টোবর 2020
in অর্থনীতি
A A
প্রদর্শনে অংশ নেওয়া মানুষজনের মানববন্ধন ছবি, মুখে মাস্ক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

সঞ্চয়ের টাকা দ্রুত ফেরত পেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ ও সহযোগিতা কামনাসহ তিন দফা দাবি জানিয়েছেন পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেসের ৬ হাজার আমানতকারী।

সোমবার মতিঝিল সিটি সেন্টারের সামনে মানববন্ধনে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে এসব দাবি জানানো হয়।

ব্যক্তি ও ক্ষুদ্র আমানতকারীদের কাউন্সিলের এ মানববন্ধনে কয়েক হাজার আমানতকারী অংশ নেন। এতে বক্তব্য রাখেন কাউন্সিলের কনভেনার ও প্রধান সমন্বয়কারী মোহাম্মদ আতিকুর রহমান আতিক এবং সেক্রেটারি জেনারেল রানা ঘোষ।

মানববন্ধনে লিখিত বক্তব্যে বলা হয়, প্রধানমন্ত্রীর নিকট আমাদের আকুল আবেদন- আমরা বাঁচতে চাই। আমাদের বাঁচানোর পথ সুগম করার জন্য প্রধানমন্ত্রী আপনার একান্ত সাহায্য কামনা করছি। আমরা আশাবাদী প্রধানমন্ত্রীর নেয়া যুগান্তকারী সিদ্ধান্ত যা আমাদের মতো অসহায় আমানতকারীদের জীবন বাঁচাবে এবং দেশের ব্যাংকিং ও আর্থিক প্রতিষ্ঠানে শৃঙ্খলা ফিরে আসবে এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে উঠবে।

পিপলস লিজিংকে এখনই অবসায়ন না করে এর পুনর্গঠনের মাধ্যমে দ্রুত গ্রাহকদের আমানত ফেরত দেয়ার দাবি জানিয়েছেন তারা।

এছাড়া অবিলম্বে পিপলস লিজিংয়ের সঙ্গে জড়িত দোষী ব্যক্তিদের আইনের আওতায় এনে শাস্তি দাবি করা হয়।

মানববন্ধন শেষে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ফজলে কবিরের সঙ্গে দেখা দেখা করে পিপলস লিজিংয়ের আমানতকারীদের একটি দল। গভর্নর তাদের আমানতের অর্থ দ্রুত ফেরত দেয়ার আশ্বাস দিয়েছেন বলে জানান তারা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, পিপলস লিজিংয়ে আমানতকারীদের জমা আছে ২ হাজার ৩৬ কোটি ২২ লাখ টাকা। এর মধ্যে ব্যক্তি পর্যায়ের আমানত সাড়ে ৭শ কোটি টাকা। প্রতিষ্ঠানটির বিতরণ করা ঋণের বড় অংশই নানা অনিয়মের মাধ্যমে বের হয়ে গেছে। এসব অর্থ ফেরত আসার তেমন কোনো সম্ভাবনা দেখছে না কেন্দ্রীয় ব্যাংক।

প্রতিষ্ঠানটির ব্যাংক হিসাবে মাত্র ১৬ কোটি টাকা জমা আছে। আদালতের নির্দেশনার আলোকে বর্তমানে কেন্দ্রীয় ব্যাংকের ডিজিএম আসাদুজ্জামান খান পিপলস লিজিংয়ের সাময়িক অবসায়ক হিসেবে কাজ করছেন।

১৯৯৭ সালে পিপলস লিজিং আর্থিক প্রতিষ্ঠান হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন পায়। এরপর ২০০৫ সালে প্রতিষ্ঠানটি শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। ধারাবাহিকভাবে লোকসানে থাকা পিপলস লিজিং ২০১৪ সাল থেকে কোনো লভ্যাংশ দিচ্ছে না বিনিয়াগকারীদের। বর্তমানে শেয়ারবাজারে প্রতিষ্ঠানটির লেনদেন বন্ধ রয়েছে।

Tags: আমানতপিপলস লিজিংপিপলস লিজিংয়ের আমানতকারীবাংলাদেশ ব্যাংক
Previous Post

সন্দ্বীপে খাবার হোটেলসহ ৫ প্রতিষ্ঠানকে অর্ধলক্ষেরও বেশি টাকা জরিমানা

Next Post

তামিমদের হারিয়ে আসর জমিয়ে তুলল মাহমুদউল্লাহরা

Next Post
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে জোড়া জোড়া উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

তামিমদের হারিয়ে আসর জমিয়ে তুলল মাহমুদউল্লাহরা

জনসমাগমে মাস্ক পরা মানুষ, করোনার সতর্কতা বোর্ডের পাশে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউরোপ জুড়ে করোনার সংক্রমণ বৃদ্ধি, আয়ারল্যান্ডে লকডাউন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT