চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাইব্রেকারে আবাহনীকে হারিয়ে ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন কিংস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:39 অপরাহ্ন 29, এপ্রিল 2025
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশের ফুটবল দল চ্যাম্পিয়নশিপ জিতেছে, খেলোয়াড়রা উল্লাসে ভাসছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেডারেশন কাপের ফাইনালে আবাহনী লিমিটেডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বসুন্ধরা কিংস। মঙ্গলবার ময়মনসিংহ স্টেডিয়ামে ম্যাচের বাকি অংশের খেলা হয়, নির্ধারিত সময়ে ফল হয়নি। ম্যাচ গড়ায় টাইব্রেকারে, আবাহনীকে ৫-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কিংস। তারা শিরোপা ধরে রাখল।

ফেডারেশন কাপের ফাইনালে শিরোপা আসতে নানা নাটকীয়তা হয়েছে। ২২ এপ্রিল হওয়া ম্যাচ গড়িয়েছিল অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ের প্রথমার্ধ খেলার পর রেফারি সিদ্ধান্ত নেন খেলা বন্ধ করে দেয়ার। আলোকস্বল্পতার কারণে শেষের ১৫ মিনিটের খেলা বাকি ছিল। মঙ্গলবার হওয়া সেই ১৫ মিনিটেও গোলের দেখা পায়নি দুদল।

এর আগে ফাইনালে মূল ম্যাচের প্রথমার্ধ খেলার পর কালবৈশাখী ঝড় শুরু হয়েছিল। এজন্য দ্বিতীয়ার্ধের খেলা বেশ খানিকটা পরে শুরু হলে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। এজন্য রেফারি যোগ করা সময়ের দ্বিতীয়ার্ধের ১৫ মিনিট সেদিন খেলাতে পারেননি। সেসময় ম্যাচের স্কোরলাইন ছিল ১-১।

পরে সিদ্ধান্ত হয় ফাইনালের ওই ১৫ মিনিট একই মাঠে হবে ২৯ এপ্রিল। ফেডারেশন কাপের কোয়ালিফায়ারে আবাহনীর বিপক্ষে টাইব্রেকারে হেরেছিল বসুন্ধরা। এ ম্যাচ জয়ের মাধ্যমে মধুর শোধও নিল তারা।

Tags: আবাহনীকিংসফেডারেশন কাপময়মনসিংহলিড স্পোর্টস
Previous Post

আবারও কানাডার ক্ষমতায় লিবারেল পার্টি

Next Post

‘৪ মাস ধরে বেতন পাই না, মানবেতর জীবন কাটাচ্ছি’

Next Post
Protest by workers demanding unpaid wages outside government building in Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

‘৪ মাস ধরে বেতন পাই না, মানবেতর জীবন কাটাচ্ছি’

হজযাত্রীদের স্বাগত জানাচ্ছেন কর্মকর্তারা, বিমানবন্দরে আনুষ্ঠানিকতা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জেদ্দায় পৌঁছেছে হজের প্রথম ফ্লাইট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT