চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাইগার শোয়েবের জন্য বশির চাচার অপেক্ষা

সাজ্জাদ খান by সাজ্জাদ খান
8:23 অপরাহ্ন 28, জুন 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

বার্মিংহাম থেকে: হোটেল হায়াত রিজেনসির সামনে গোলাপের পাপড়ি নিয়ে দাঁড়িয়ে মহেন্দ্র সিং ধোনির ভক্ত বশির নেওয়াজ। ক্রিকেট আঙিনায় ‘বশির চাচা’ হিসেবে তাকে চেনে সবাই। জন্মসূত্রে পাকিস্তানি হলেও ধোনির কারণে তিনি ভারতেরও সমর্থক। ভারত-পাকিস্তান ম্যাচ হলে গায়ে জড়ান দুই দেশেরই জার্সি। দেন সমান সমর্থন। টাইগার সমর্থক শোয়েব আলীর সঙ্গে বন্ধুত্ব হওয়ার পর থেকে বাংলাদেশ ক্রিকেটের প্রতিও কিছুটা টান অনুভব করেন।

বাঘ সেজে গ্যালারিতে দাঁড়িয়ে বাংলাদেশের পতাকা ওড়ানো শোয়েব ভিসা জটিলতায় ইংল্যান্ডে আসতে পারেননি। এ নিয়ে আক্ষেপের শেষ নেই বশির চাচার। ৮ হাজার মাইল দূরে থেকেও শোয়েবের জন্য কাঁদছে বশির চাচার মন। চ্যানেল আই অনলাইনকে জানালেন কিছু অনুযোগের কথাও।

‘অন্য দেশে যদি শোয়েবের মতো পাগল সমর্থক থাকত, তাহলে যেভাবেই হোক ভিসার ব্যবস্থা করা হত। আমি জানি না বাংলাদেশ তার জন্য কি করছে। আমি তাকে খুব মিস করছি। সে আমার বন্ধুর মতো। আমি বাংলাদেশে গেলে তার সঙ্গেই থাকি। সে খুব ভালো মানুষ। টাকার অভাবে ভিসার জন্য আবার আবেদনও করতে পারছে না। তার জন্য খুব খারাপ লাগছে। জানি না ও আবার আবেদন করেছে কিনা।’

ঢাকা থেকে শোয়েব আলী চ্যানেল আই অনলাইনকে জানান, ভিসার জন্য আবার আবেদন করেছেন। বিশ্বকাপে বাংলাদেশের একটা ম্যাচে হলেও মাঠে থেকে সমর্থন দেবেন, ‘সাবাশ সাবাশ’ বলে উৎসাহ যোগাবেন সে আশা নিয়ে এখনও আছেন অপেক্ষায়, ‘হাল ছাড়িনি। আবার আবেদন করেছি পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম চেষ্টা করছেন বলে জেনেছি। দেখা যাক, আমি এখনও আশায় আছি। দোয়া করবেন।’

ভিসা জটিলতায় আটকে গিয়েছিল টাইগার মিলনের বিশ্বকাপও। তবে দীর্ঘ অপেক্ষা আর অনেক চেষ্টার পর ভিসা পেয়েছেন গ্যালারির এ টাইগার। বাংলাদেশ-ভারত ম্যাচের আগেই আসবেন বার্মিংহামে।

বিশ্বকাপের প্রমোশনাল ভিডিও চিত্রে বাংলাদেশের ক্রিকেটের দুই অন্তঃপ্রাণ সমর্থক গ্যালারির বাঘ শোয়েব ও মিলনকে দেখা যায়। তবে ভিসা জটিলতায় বিশ্বকাপের মাঠে তাদের দেখা যায়নি এখনও। বশির চাচা দুঃখ করে আরও বললেন, ‘ভারতের সুধির, শ্রীলঙ্কার গায়ান যেমন ফ্যান হিসেবে সারা পৃথিবী ঘুরছে, ওদেরও সেই সুযোগ করে দেয়া উচিত।’

ভারতীয় ক্রিকেটারদের বহন করা বাসটি হোটেলের সামনে আসতেই ব্যস্ত হয়ে গেলেন বশির চাচা। ভিড়ের মধ্যেও সহজেই খুঁজে নিলেন ধোনিকে। গোলাপের পাপড়ি ছিটিয়ে নতুন শহরে স্বাগত জানালেন ভারতীয় দলকে।

বাংলাদেশ দল ২৫ জুন থেকে আছে হায়াত রিজেনসিতে। বশির চাচা জানালেন অর্ধেক ফুল রাখবেন বাংলাদেশ দলের জন্য এবং সেটা শোয়েব আলীর সৌজন্যে।

Tags: টাইগার শোয়েববশির চাচাবিশ্বকাপ-২০১৯
Previous Post

টেনেটুনে ২০০’র ঘরে শ্রীলঙ্কা

Next Post

নিউইয়র্কে বাংলাদেশি মালিকানাধীন দোকানে অগ্নিকাণ্ড

Next Post

নিউইয়র্কে বাংলাদেশি মালিকানাধীন দোকানে অগ্নিকাণ্ড

নভেম্বরের মধ্যেই জাকসু নির্বাচন: জাবি উপাচার্য

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT