চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাইগার যুবাদের সবাই ‘নেগেটিভ’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:58 অপরাহ্ন 21, আগস্ট 2020
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেটারদের কোভিড-১৯ পজিটিভ হওয়ার পর তাদের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

তিন ধাপে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ প্রাথমিক দলের করোনা পরীক্ষা করা হয়েছিল। পরীক্ষার ফলে সবাই নেগেটিভ। দ্বিতীয় ধাপে এক ক্রিকেটার পজিটিভ হয়েছিলেন, দ্বিতীয়বার পরীক্ষায় তার ফলও নেগেটিভ এসেছে বলে বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগ সূত্র জানাচ্ছে।

বৃহস্পতিবার তৃতীয় ধাপে ১৭ ক্রিকেটার ও ৪ কোচিং স্টাফসহ মোট ২১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছিল। শুক্রবার হাতে পাওয়া ফলে শেষ ধাপেও সবাই নেগেটিভ।

গত ১৬ আগস্ট প্রথম ধাপে মোট ২৭ জনের নমুনা সংগ্রহ করা হয়। যার মধ্যে ১৫ ক্রিকেটার ও ১২ জন সাপোর্টিং স্টাফ ছিলেন। নেগেটিভ ফল আসে সবারই।

দ্বিতীয় ধাপে ১৫ ক্রিকেটারের মধ্যে অলরাউন্ডার ইফতেখার করোনায় আক্রান্ত শনাক্ত হন। এ তরুণকে বিসিবির একাডেমি ভবনে আইসোলেশনে রাখা হয়েছে। ইফতেখারের দ্বিতীয় পরীক্ষায় নেগেটিভ ফল এসেছে। আরেকবার পরীক্ষা দিয়ে নেগেটিভ এলে তিনিও বিকেএসপির ক্যাম্পে যোগ দিতে পারবেন।

ক্রিকেটার, কোচ ও সাপোর্টিং স্টাফ মিলে মোট ৬৫ জনের করোনা পরীক্ষা করিয়েছে বিসিবি। দুই ধাপে উত্তীর্ণরা সাভারের বিকেএসপিতে আবাসিক ক্যাম্পে যোগ দিয়েছেন আগেই। তৃতীয় ধাপের ফল এসে যাওয়ায় সকলে মিলে এবার মাঠের অনুশীলন শুরু হতে যাচ্ছে।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল গঠনের জন্য ৪৫ ক্রিকেটারকে নিয়ে বিকেএসপিতে চার সপ্তাহের আবাসিক স্কিল ক্যাম্প করবে বিসিবি। এ সময়ে নিজেদের মধ্যে আটটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। সেখান থেকে বাছাই করা হবে মূল দল। যারা ২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে খেলবে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের মঞ্চে টাইগাররা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন।

Tags: টাইগার যুব দলবাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলবিকেএসপিবিসিবিবিসিবির করোনা অ্যাপলিড স্পোর্টস
Previous Post

একাধিক নতুন ছবি নিয়ে ফিরবেন শাহরুখ

Next Post

করোনাভাইরাস: বান্দরবানের সব পর্যটন কেন্দ্র ও হোটেল-মোটেল খুলল

Next Post
বান্দরবানের নদীর পাশে ঝুলন্ত সেতু ও প্রকৃতি. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: বান্দরবানের সব পর্যটন কেন্দ্র ও হোটেল-মোটেল খুলল

ভারতীয় ক্রাইম থ্রিলার ও ওয়েব সিরিজের বিভিন্ন পোস্টার ও দৃশ্যের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়েব সিরিজ: আলোচনার শীর্ষে যেসব ভারতীয় ক্রাইম থ্রিলার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT