চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাইগারদের স্পিন বিষে ২৯৩ রানে গুটিয়ে গেল ইংলিশরা

অনলাইন ডেস্ক by অনলাইন ডেস্ক
11:03 পূর্বাহ্ন 21, অক্টোবর 2016
in স্পোর্টস
A A

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টাইগারদের ভয়ংঙ্কর নীল স্পিন বিষে ইংলিশদের প্রথম ইনিংস গুটিয়ে গেছে মাত্র ২৯৩ রানে।আগের দিনের সঙ্গে মাত্র ৩৫ রান যোগ করে তারা। গতকাল অভিষেকে পাঁচ উইকেট নেওয়া মিরাজ শেষ উইকেটটি নিয়ে প্রথম ইনিংসে ছয় উইকেট দখল করে।

প্রথম দিনের উজ্জ্বল পারফর্মেন্সের পরে দ্রুত অলআউট করার লক্ষ্যে দ্বিতীয় দিনের খেলায় মাঠে নামে বাংলাদেশ। ৭ উইকেটে ২৫৮ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে ইংল্যান্ড।

ওভারের প্রথম বলে উইকেট তুলে নিয়ে দিন শুরু করেছে তাইজুল। ক্রিস ওকস ৩৬ রানে তাইজুলের বলে মমিনুলের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। পরের ওভারের দ্বিতীয় বলে উইকেট পেতে পারতেন মিরাজও। তার বলে রশিদকে এলবিডব্লিউ দিয়েছিলেন আম্পায়ার। কিন্তু রিভিউ নিয়ে বেঁচে যান রশিদ। ‘ডিআরএস ’তে দেখা যায়, বল স্টাম্প মিস করেছিল।

এরপরেই আবারো সফল হন তাইজুল। কাভারে সাব্বিরের কাছে তালুবন্দী করে আদিল রশীদকে (২৬) রানে প্যাভিলনে ফেরান। অফ স্ট্যাম্পের বাইরের বলে রুম করে কাভার দিয়ে বল সীমানা ছাড়া করতেই গিয়েই সাব্বিরের কাছে ধরা পড়েন তিনি।

খানিকটা পরেই স্টুয়ার্ট ব্রডকে (১৩) রানে উইকেটের পেছনে মুশফিকের গ্লাভসবন্দী করেন মিরাজ।

এর আগে গতকাল টস জিতে ব্যাট করতে নামলে অভিষিক্ত মেহেদি হাসান মিরাজের ঘূর্ণিতে নাজেহাল হয় ইংলিশরা। তার সঙ্গে সাকিবের বোলিংও পড়তে পারেনি ইংল্যান্ডের স্বীকৃত ব্যাটসম্যানরা। প্রথম দিন শেষে ৭ উইকেটে ২৫৮ রান করে ইংল্যান্ড।

ইংলিশ ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ ৬৪ রান করেন মঈন আলী। এছাড়া বেয়ারস্টো ৫২ রান করেন।

বাংলাদেশি বোলারদের মধ্যে অভিষিক্ত মেহেদি হাসান মিরাজ ছয়টি উইকেট নেন। এছাড়া সাকিব ও তাইজুল দু’টি করে উইকেট নেন।

Tags: বাংলাদেশ-ইংল্যান্ড টেস্ট
Previous Post

আওয়ামী লীগের আগের ১৯টি সম্মেলনের ইতিহাস

Next Post

উয়েফা ইউরোপা লিগে বড় জয় ম্যানইউয়ের

Next Post

উয়েফা ইউরোপা লিগে বড় জয় ম্যানইউয়ের

ডিজিটাল টুলস ও প্রশিক্ষণ যেভাবে বদলে দেয় প্রতিষ্ঠানের কর্মীদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT