চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাইগারদের ঘুরে দাঁড়ানোর ম্যাচে ‘অজানা ভয়’

রেজাউল করিম by রেজাউল করিম
2:25 অপরাহ্ন 25, ফেব্রুয়ারি 2016
in স্পোর্টস
A A

এশিয়ার কাপে ভারতের বিপক্ষে হার দিয়ে আসর শুরু করলেও আজ জয় দিয়ে ঘুরে দাঁড়ানোর সুযোগ টাইগারদের সামনে। মাশরাফি-সাকিব-মুশফিকদের প্রতিপক্ষ আইসিসি’র সহযোগী দেশ সংযুক্ত আরব আমিরাত।

ক্রিকেটেপ্রেমীদের বিশ্বাস বদলে যাওয়া বাংলাদেশের সামনে আরব আমিরাত এক রকম উড়েই যাবে। কিন্তু টি-২০ ফরমেটে সহজ প্রতিপক্ষ বলে কিছু নেই। তাই আমির শাহির দলটিকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। কেননা আইসিসি’র সহযোগী দেশ নেদারল্যান্ডস, স্কটল্যান্ড, এমনকি হংকংয়ের বিপক্ষেও হারের ইতিহাস রয়েছে বাংলাদেশের।

২০১৪ সালে বাংলাদেশ এশিয়া কাপে হেরেছিলো আফগানিস্তানের কাছে। বাংলাদেশের চেয়ে র‌্যাঙ্কিংয়ে একধাপ এগিয়ে থাকা সেই আফগানদের হারিয়েই এবার মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে আরব আমিরাত। এর কয়েকদিন আগেই এক দশকের মধ্যে প্রথমবারের মতো আয়ারল্যান্ডের মতো দল হারিয়েছে তারা। দলের বেশির ভাগ ক্রিকেটার পেশাদার না হলেও পাকিস্তানের এক সময়ের বিশ্ব কাঁপানো ক্রিকেটার আকিব জাভেদের কোচিংয়ে দারুণ উন্নতি করেছে দলটি।

এবারই প্রথম দেখা হচ্ছে এই ফরমেটে অচেনা ক্রিকেট শক্তির সঙ্গে। তবে যতটা না ভয় আরব আমিরাতকে নিয়ে তার চেয়ে বেশি ভয় বাংলাদেশকে নিয়ে। টি-২০ ফরমেটে নিজেদের সেরাটা এখনো অর্জন করতে পারেনি তারা। ওয়ানডের পারফর্মেন্সটা টি-২০তে মোটেই নকল করতে পারছে না তারা। বিশেষ করে ব্যাটিংয়ে ধারাবাহিকতা না থাকার কারণে পঁচা শামুকে পা কাটার যে ভয় থেকেই যাচ্ছে।

অন্যদিকে কোয়ালিফাইং পর্বের তিন ম্যাচে দারুণ পারফর্ম করে অপরাজিত থাকলেও শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি আমিরাতের জন্য ছিলো অভিজ্ঞতার সঙ্গে উঠতি শক্তির। তাতে অভিজ্ঞতারই জয় হয়েছে। যেখানে ১২৯ রানের জবাবে মাত্র ১৪ রানে হেরেছে তারা। অনুমিতভাবেই ম্যাচে ব্যবধান গড়ে দিয়েছেন লাসিথ মালিঙ্গা। সব মিলিয়ে টি-২০তে ২৯৯ উইকেট নেওয়া মালিঙ্গাকে আটকাতে পারেনি আমিরাতের ব্যাটসম্যানরা। তাই লঙ্কান ম্যাচের ভুল শুধরে এই ম্যাচে ঘুরে দাঁড়াতে চাইবে তারাও। ম্যাচে আমিরাতের অন্যতম শক্তি হিসেবে দলে থাকা রোহান মুস্তাফা, মুহাম্মদ কালিম, মুহাম্মদ উসমান, মোহাম্মদ নাভেদ ও সাইমান আনোয়ার।

প্রশ্ন আছে বাংলাদেশ দলকে নিয়েও। এই ম্যাচেও কি ক্যাচ ফেলবে বাংলাদেশ? ব্যাটসম্যানরা কি এ ম্যাচেও ব্যর্থ হবেন। সাকিব মুশফিক কি ফর্মে ফিরবেন? মুস্তাফিজ কি কাটার ফিরে পাবেন? এরকম আরো অনেক প্রশ্ন।

শক্তি আর সাফল্যের বিচারে দুই দলের পার্থক্য রয়েছে। আইসিসি টি-২০ র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১০ নম্বরে। আর আমিরাত রয়েছে ১৫ নম্বরে। বাংলাদেশ-আরব আমিরাত একবারই মুখোমুখি হয়েছেছিল। ২০০৮ সালে এশিয়াকাপের ম্যাচে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ৯৬ রানে জিতেছিল বাংলাদেশ। সেই ম্যাচে ১০৯ রানের অনবদ্য ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছিলেন মোহাম্মদ আশরাফুল। বাংলাদেশের করা ৩০০ রানের জবাবে ২০৪ রান করতে পেরেছিল আমিরাত।

র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকলেও একটা জায়গায় এগিয়ে রয়েছে আরব আমিরাত। সর্বশেষ জয়-পরাজয়ের হিসেবে এগিয়ে মরু দেশটি। সর্বশেষ পাঁচ ম্যাচের তিনটিতেই হেরেছে বাংলাদেশ। বিপরীতে পাঁচটিতে আমিরাতের হার দুটিতে। তবে ঘরের মাঠ আর মিরপুরের অনেক সুখ স্মৃতির কারণে এগিয়ে থাকবে বাংলাদেশ।

আমির শাহি দলে রয়েছেন রোহান মুস্তাফা। দলের নবাগত তারকাদের মধ্যে তিনি সবচেয়ে এগিয়ে। তবে বাংলাদেশের ব্যাটিং দুর্বলতায় ব্যবধান গড়ে দিতে পারেন বোলার মোহাম্মদ নাভেদ। কারণও আছে, টি-২০তে অন্তত ৪০ ওভার বল খেলেছেন এমন বোলারদের তার ইকোনোমি রেট সবচেয়ে কম (৫.৯২)। এছাড়াও আমিরাতের হয়ে জ্বলে উঠতে পারেন সাইমান আনোয়ার। আমিরাতের হয়ে সর্বাধিক রানের মালিক তিনিই।

অন্যদিকে, ভারতের বিপক্ষে ১৬৬ রান তাড়া করতে নেমে দেশের সেরা ওপেনার তামিম ইকবালের অভাবটা স্পষ্ট হয়। তার পরিবর্তে ওপেন করতে এসেছিলেন দেশের হয়ে মাত্র ২টি টি-২০ খেলা মোহাম্মদ মিঠুন। আস্থার প্রতিদান তিনি দিতে পারেননি নিজের তৃতীয় ম্যাচেও। এর আগে ২০১৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক ম্যাচেও তিনি হিসেবে খাতা খোলার আগেই আউট হয়েছিলেন। এরপর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে দলে থাকলেও ম্যাচটি পরিত্যক্ত হওয়াতে মাঠে নামার সুযোগ হয়নি। এবার তিনি আউট হলেন ১ রান করে।

দলের তরুণ ব্যটিং ভরসা সৌম্য সরকার মাত্র ১১ রান করে আউট হয়েছেন।  তাই এই ম্যাচে পরিবর্তন আসতে পারে। ইমরুল কায়েসকে বসিয়ে নুরুল হাসান অথবা নাসির হোসেন দলে প্রবেশ করতে পারেন।

এই ম্যাচে বাংলাদেশের তুরুপের তাশ হতে পারেন সাকিব, মুশফিক ও মুস্তাফিজের যে কেউ। এই ম্যাচে দুরন্ত কিছু করে প্রথম ম্যাচের সমালোচনার জবাব দিতে পারেন সাকিব। একই তাড়া থাকবে মুশফিকের মধ্যে। আর চার ওভার বল করে কোনো উইকেট নিতে না পারা মুস্তাফিজ আমিরাত ইনিংস শুরুতেই ধসিয়ে দিতে পারেন।

প্রথম দুই ম্যাচের মতো এই ম্যাচেও মিরপুরের পিচ সবুজ হবে। পিচে ঘাসের সঙ্গে মিডিয়াম গতির থাকতে পারে। তবে গতকাল কোনো বৃষ্টি না হওয়ায় আগে চেয়ে হার্ড হবে পিচ। সেক্ষেত্রে ব্যাটসম্যান-বোলার সবার জন্যই সুযোগ থাকছে। এই ম্যাচ সামনে রেখে আবহাওয়া বার্তাও ভালো। ওয়েদার ডটকমের খবর অনুযায়ী এখনো পর্যন্ত বৃষ্টির নামার মতো কোনো আভাস নেই।

সম্ভাব্য বাংলাদেশ দল: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান, মোহাম্মদ মিথুন/নাসির হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সৌম্য সরকার, সাব্বির রহমান, মুস্তাফিজুর রহমান, আল আমিন হোসেন, আরাফাত সানি এবং নুরুল হাসান সোহান।

সম্ভাব্য আরব আমিরাত দল: রোহান মুস্তাফা, মুহাম্মদ কালিম, মোহাম্মদ শাহজাদ, সাইমান আনোয়ার, মুহাম্মদ উসমান, আমজাদ জাভেদ (অধিনায়ক), মোহাম্মদ নাভেদ, সাকলাইন হাইদার, আহমেদ রেজা, এসপি পাতিল ও কাদের আহমেদ।

Tags: এশিয়া কাপ
Previous Post

টাইগারদের ঘুরে দাঁড়ানোর ম্যাচে ‘অজানা ভয়’

Next Post

অন্য ভাষা আন্দোলন, অন্য ফেব্রুয়ারি

Next Post

অন্য ভাষা আন্দোলন, অন্য ফেব্রুয়ারি

অন্য ভাষা আন্দোলন, অন্য ফেব্রুয়ারি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT