চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাইগারদের ঈদ শুভেচ্ছা এবং কিছু মুহূর্ত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:48 অপরাহ্ন 01, আগস্ট 2020
in ক্রিকেট, স্পোর্টস
A A
একজন যুবক ও শিশু ঈদে আনন্দে মেতে উঠেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাকালে দীর্ঘসময় মাঠের বাইরে থাকা বাংলাদেশ দলের ক্রিকেটাররা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ও কথার পোস্টের মাধ্যমে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন ভক্তদের সাথে।

সাকিব আল হাসান থেকে রুবেল হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ থেকে মুশফিকুর রহিম হয়ে মোস্তাফিজুর রহমান, সকলে ফেসবুককে বেছে নিয়েছেন টাইগারপ্রেমীদের কাছাকাছি আসার জন্য।

পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে থাকা সাকিব ঈদের শুভেচ্ছার সঙ্গে জানিয়েছেন অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, ‘মহান আল্লাহর নির্দেশে ত্যাগের অঙ্গীকার পালনের দিনটিই হলো ঈদ-উল-আযহার দিন। আল্লাহ আমাদের সকলকে সমান ভালোবাসা ও শক্তি দান করুন। আশেপাশের দরিদ্র ও অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে আসুন ঈদের আনন্দ ছড়িয়ে দেই চারিদিকে।’

টি-টুয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ সালাম জানিয়ে ছোট্ট কথায় শেষ করেছেন শুভেচ্ছা জানানো। লিখেছেন, ‘সকলকে ঈদ মুবারক।’ তার ভায়রা ভাই মুশফিকুর রহিমও সকলকে সালাম জানিয়ে লিখেছেন, ‘মহান আল্লাহ আমাদের সকলের কুরবানি কবুল করুন, আমাদের সকল ভালো কাজের সঙ্গে এবং আমাদের পুরস্কৃত করুন দুনিয়ায় ও তারপরও।’

সন্তানের সাথে হাসিমুখে যুবক, আনন্দের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ জুনিয়র তাসকিনের সঙ্গে ছবি পোস্ট করে পেসার তাসকিন আহমেদ লিখেছেন, ‘সকলকে আন্তরিক ঈদ-উল-আযহা মুবারক, আমার ও তাসফিন আহমেদ রিহানের পক্ষ থেকে।’ আরেক পেসার রুবেল হোসেন লিখেছেন, ‘ত্যাগের মহিমায় উজ্জ্বল হোক আমাদের জীবন। সবাইকে রইল পবিত্র ঈদ-উল আযহার শুভেচ্ছা। ঈদ মোবারক।’

বাংলাদেশি মুসলিম পুরুষদের সমাবেশ, সবাই পাঞ্জাবি পরিহিত. Channel i News - চ্যানেল আই নিউজ কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান বাবা-ভাইদের সঙ্গে একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘বিশ্বজুড়ে আমার সকল মুসলিম ভাই ও বোনদের ঈদ মুবারক।’ সঙ্গে সবার সুস্বাস্থ্য, শান্তি ও উন্নতি কামনা করেছেন টাইগারদের বাঁহাতি পেসার।

Tags: ঈদটাইগার ক্রিকেটতাসকিনবাংলাদেশ ক্রিকেটমুশফিকমোস্তাফিজরিয়াদরুবেললিড স্পোর্টসসাকিব
Previous Post

সাকিবের কাছে ঈদ উপহারে গাড়ি পেয়েছেন শিশির

Next Post

কোভিডকালেও বাবরি মসজিদের জমিতে ‘ভিত পুজো’!

Next Post

কোভিডকালেও বাবরি মসজিদের জমিতে ‘ভিত পুজো’!

দুটি তরুণ ব্যক্তি ঈদ উপলক্ষে ফটোশুটে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদের দ্বিতীয় দিন চ্যানেল আইয়ে যতো আয়োজন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT