চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিনেত্রী পায়েলের রহস্যজনক মৃত্যু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:22 অপরাহ্ন 06, সেপ্টেম্বর 2018
in বিনোদন
A A

পশ্চিম বাংলার ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী পায়েল চক্রবর্তী। অভিনয় করেছেন একাধিক সিনেমাতেও। মঙ্গলবার দিবাগত রাতে রহস্যজনক মৃত্যু হয়েছে তার। 

টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত সংবাদে বলা হয়েছে, ভারতের শিলিগুড়ির একটি হোটেল থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়েছে টলি অভিনেত্রী পায়েল চক্রবর্তীর মৃতদেহ।

সংবাদে জানা যায়, মঙ্গলবার শিলিগুড়ির একটি হোটেলে এসে উঠেচিলেন পায়েল। কথা ছিল পরের দিনই গ্যাংটকের উদ্দেশ্যে রওনা হবেন তিনি। কিন্তু তা আর হয়নি। বুধবার সকালে ওই হোটেল রুম থেকে উদ্ধার করা হয় এই অভিনেত্রীর ঝুলন্ত দেহ।

বুধবার সকালে হোটেল ছেড়ে যাওয়ার কথা বলেছিলেন পায়েল। তার কথামতোই সকাল সাতটা থেকেই তাকে ডাকাডাকি শুরু করেন হোটেলের কর্মীরা। কিন্তু সকাল এগারোটা পর্যন্ত তার দেখা না মেলায় উদ্বিগ্ন হয়ে পড়েন হোটেলের কর্মচারীরা। বারবার দরজা ধাক্কা দেওয়ার পরও কোন সাড়া না মেলায় তারা খবর দেন শিলিগুড়ি থানায়।

এরপর পুলিশ এসে রুমের দরজা ভেঙে ঘর থেকে উদ্ধার করে পায়েল চক্রবর্তীর ঝুলন্ত মৃতদেহ। পায়েলের এই রহস্যজনক মৃত্যুকে ঘিরে বর্তমানে চলছে তদন্ত। বিষয়টি আসলে হত্যা নাকি আত্মহত্যা তা খতিয়ে দেখবেন পুলিশ।

কিন্তু ঝুলন্ত অবস্থায় অভিনেত্রীর মৃতদেহ উদ্ধারের পরও কেন তার মৃত্যু নিয়ে রহস্য? মূলত মঙ্গলবার রাতে হোটেল রুম থেকে চিৎকার করে ফোনে কথা বলতে শোনা যায় পায়েলকে। বোঝাই যাচ্ছিলো কারো সাথে রাতভর ঝগড়া করছিলেন তিনি। কিন্তু পুলিশ তাকে দরোজা ভেঙে উদ্ধারের পর পায়েলের ফোনটিই নাকি খোঁজে পাওয়া যায়নি! আর এতেই সন্দেহ দানা বাঁধছে!

Tags: টলি অভিনেত্রী
Previous Post

‘খালেদাকে ক্যামেরা ট্রায়ালে সাজা দিতেই কারাগারে আদালত’

Next Post

আওয়ামী লীগকে বাদ দিয়ে জাতীয় ঐক্য হাস্যকর: কাদের

Next Post

আওয়ামী লীগকে বাদ দিয়ে জাতীয় ঐক্য হাস্যকর: কাদের

ফাইল ছবি

প্রতিহিংসার চরিতার্থ করতেই কারাগারে আদালত: রিজভী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT