চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টর্নেডোয় লন্ডভন্ড যুক্তরাষ্ট্রের কেন্টাকি, নিহত অর্ধশতাধিক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:47 অপরাহ্ন 11, ডিসেম্বর 2021
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
টর্নেডোতে বিধ্বস্ত যুক্তরাষ্ট্রের কেন্টাকির বাড়ি, ধ্বংসস্তূপ. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে টর্নেডোর আঘাতে অর্ধশতাধিক মানুষ নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও ডজন খানেক মানুষ।

শক্তিশালী এ টর্নেডোর আঘাতে লন্ডভন্ড হয়েছে শত শত বাড়ি, ঘর ও স্থাপনা। শেষ খবর পর্যন্ত অন্তত ৫৬ হাজার মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। রাজ্যে ঘোষণা করা হয়েছে জরুরি অবস্থা।

বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার রাতে টর্নেডোটি আঘাত হানে বলে জানিয়েছেন কেন্টাকি রাজ্যের গভর্নর অ্যান্ডি বেশিয়ার।

তিনি বলেন, ‘এটি সবচেয়ে টর্নেডোর সবচেয়ে ভয়াবহ ক্ষতি হতে যাচ্ছে, যা আমরা দীর্ঘ সময়ের মধ্যে দেখেনি। এটি সম্ভবত আমাদের রাজ্যের ইতিহাসে সবচেয়ে মারাত্মক টর্নেডো হতে পারে। আমাদের বিশ্বাস, কেন্টাকিতে মৃত্যুর সংখ্যা ৫০ ছাড়িয়ে যাবে এবং সম্ভবত তা ৭০ থেকে ১০০ হবে।’

গভর্নর জানিয়েছেন, গ্রেভস কাউন্টিতে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকার মধ্যে মেফিল্ড শহরটিও রয়েছে। শহরের বাসিন্দাদের নিরাপদ পানি সরবরাহের জন্য গাড়ি পাঠানো হয়েছে। কেন্টাকিতে টর্নেডোর আঘাতের ৫৬ হাজারের বেশি মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। রাজ্যে টর্নেডোর আঘাতের পর জরুরি অবস্থা জারি করা হয়েছে। উদ্ধার তৎপরতার জন্য ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে।

মেফিল্ডের একটি কারখানার ছাদ ধসে পড়েছে। ওই কারখানার ভেতরে শতাধিক শ্রমিক ছিল। অধিকাংশ হতাহতের ঘটনা এখানে ঘটেছে।

যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণাঞ্চলের অন্তত পাঁচটি অঙ্গরাজ্যে বেশ কয়েকটি টর্নেডো আঘাত হানে। মার্কিন গণমাধ্যমটি বলছে, ঝড়ের মৌসুমে না হলেও যথেষ্ট শক্তিশালী ছিল টর্নেডো; সঙ্গে ছিল আচানক ঝড়ও।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন, আরকানসাস অঙ্গরাজ্যে একটি নার্সি হোমের ছাদ ধসে টর্নোডোতে অন্তত একজনের মৃত্যু হয়েছে। ইলিনয় অঙ্গরাজ্যেও একটি বাড়ির ছাদ উড়ে গেছে। এতে এর ভেতরে বেশ কয়েকজন আটকা পড়েছেন।

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সেবার ঝড় পর্যবেক্ষক বিল বান্টিং বলেন, টর্নেডোয় মৌসুরি ও টেনিসি অঙ্গরাজ্যও ক্ষতিগ্রস্ত হয়েছে।

সেখানকার একটি রেল যোগাযোগ কোম্পানি জানিয়েছে, কেন্টাকিতে তাদের কয়েকটি ট্রেন লাইনচ্যুত হয়েছে।

Previous Post

‘উইকেটকিপিংয়ের ইতিহাসে এটি অন্যতম সেরা পারফরম্যান্স’

Next Post

সোশ্যাল মিডিয়াগুলো বিষাক্ত কাদার মতো: মারিয়া রেসা

Next Post
দুটি ব্যক্তি একটি পুরস্কার ও সনদ পত্র গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সোশ্যাল মিডিয়াগুলো বিষাক্ত কাদার মতো: মারিয়া রেসা

খুশি নারী জলপথে সাঁতার কাটছেন, হাসিমুখে শুভেচ্ছা জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কিম কি দুকের চলে যাওয়ার এক বছর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT