চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডায় শহীদ মিনার উদ্বোধনের সর্বজনীন কমিটি ঘোষণার প্রস্তাব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:16 পূর্বাহ্ন 02, মার্চ 2021
in - সেমি লিড, প্রবাস সংবাদ
A A
অনলাইন বৈঠকে অংশগ্রহণকারী বিভিন্ন ব্যক্তি, ভিডিও কনফারেন্সে যুক্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

সর্বসম্মতভাবে কানাডার টরন্টোতে শহীদ মিনার উদ্বোধনের জন্য একটি সর্বজনীন কমিটি ঘোষণার প্রস্তাব গ্রহণ করা হয়েছে।

২৮ ফেব্রুয়ারি কানাডার টরন্টোতে আইএমএলডি’র মিথ্যাচার ও বিতর্কিত ভূমিকার প্রতিবাদে ‘লুটেরা বিরোধী মঞ্চ’র আহ্বানে এক অনলাইন সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্টারিওর সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, পেশাজীবী সংগঠন ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় এই প্রস্তাব গ্রহণ করা হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ২৬ ফেব্রুয়ারি শহীদ মিনার নির্মাণ পরিস্থিতি ব্যাখ্যার নামে ‘লুটেরা’দের রক্ষায় OTIMLD (Organization for Toronto International Mother Language Day Monument Inc.) এর একটি পাতানো সভা অনুষ্ঠিত হয়। যদিও বেশিরভাগ সভায় প্রতিনিধিত্বকারী কোন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনসহ অন্যান্য নেতৃবৃন্দ-ব্যক্তিরা উপস্থিত ছিলেন না। সেই পাতানো বৈঠকে অভিযুক্ত ও বিতর্কিত লুটেরাকে বৈধতা দানের পক্ষে তাদের সুবিধাভোগী কতিপয় ব্যক্তির ভূমিকার তীব্র নিন্দা ও ঘৃণা প্রকাশ করা হয়।

অনলাইন সভায় বক্তারা বলেন, এই ঘটনার মাধ্যমে IMLD নিজেদের আরো বিতর্কিত করলেন এবং তাদের প্রতি আস্থার শেষ সুযোগটাও হাতছাড়া করলেন। বর্তমান কমিটির চেয়ারম্যান ও সভাপতি সংগঠনের অন্যান্য পরিচালকের মতামত ও সিদ্ধান্তের তোয়াক্কা না করে নিজেরা স্বেচ্ছাচারিতার ভিত্তিতে সংগঠনটি পরিচালনা করছেন। সংগঠনের কাঠামোতে চেয়ারম্যান নামে কোন পদ না থাকলেও চেয়ারম্যান পদ ব্যবহার করে, বর্তমান কমিটির চেয়ারম্যান ও সভাপতি লুটেরা বিরোধী আন্দোলনসহ নানা বিষয়ে ক্রমাগত মিথ্যাচার ও ভুল ব্যাখ্যা দিয়ে যাচ্ছেন।

এ সব ঘটনার প্রেক্ষিতে আমরা মনে করি, এই কমিটির চেয়ারম্যান ও সভাপতি আইএমএলডি’র দায়িত্বশীল পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন। লুটেরা বিরোধী মঞ্চ থেকে ২১ ফেব্রুয়ারি উদযাপন অনুষ্ঠান থেকে অভিযুক্তকে বহিষ্কারের দুই সপ্তাহ সময় দেয়া হয়েছিল, আর মাত্র ৫ দিন বাকি আছে এরমধ্যে এ বিষয়ে স্পষ্ট ঘোষণা দেয়া না হলে, কমিটির প্রতি অনাস্থা আনা হবে এবং তা বাতিলের কর্মসূচি দেয়া হবে।

আন্দোলনকারীদের পক্ষ থেকে দ্ব্যর্থহীন বলা হয়, শহীদ মিনার নির্মাণ প্রক্রিয়ার সাথে কোন অভিযুক্ত, বিতর্কিত কোন ব্যক্তিকে রাখা হবে না। শহীদ মিনারকে আমরা কোনভাবেই কলঙ্কিত হতে দেবো না। প্রিয় মাতৃভূমি বাংলাদেশের স্বার্থে লুটেরা বিরোধী সামাজিক আন্দোলন চলবে।

বক্তারা বলেন, যারা লুটেরাদের রক্ষার কমিউনিটির স্বার্থের বিপক্ষে যাবেন তাদেরকেও লুটেরাদের সহযোগী হিসেবে বর্জন করা হবে।

Tags: টরন্টোশহীদ মিনারসর্বজনীন
Previous Post

করোনার নতুন ধরণ ‘বি ১.১.৭’, ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে শঙ্কা

Next Post

জাতিসংঘের তদন্ত প্রতিবেদনে সিরিয়ার ভয়াবহ পরিস্থিতি

Next Post
প্রতিবাদে অংশ নেওয়া নারী ও পুরুষরা নিহতের ছবি ধরে দাঁড়িয়ে আছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতিসংঘের তদন্ত প্রতিবেদনে সিরিয়ার ভয়াবহ পরিস্থিতি

বঙ্গবন্ধুর পররাষ্ট্রনীতির ভিত্তিতে বর্তমান সরকারের কূটনীতি. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধুর পররাষ্ট্রনীতির ভিত্তিতেই চলছে বর্তমান সরকারের কূটনীতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT