চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টরন্টোয় শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি

আহসান রাজীব বুলবুল by আহসান রাজীব বুলবুল
11:03 পূর্বাহ্ন 07, অক্টোবর 2021
in - সেমি লিড, প্রবাস সংবাদ
A A
বাংলাদেশি প্যানেল আলোচনা সভা, চারজন বক্তা ভিডিও কনফারেন্সে অংশগ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাস্থ্যবিধি মেনে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপনের প্রস্তুতি নিয়েছে টরন্টোয় বসবাসরত সনাতন ধর্মাবলম্বী বাংলাদেশি-কানাডীয়ানরা।

স্বশরীরে উপস্থিত হয়ে পূজার পাশাপাশি ভার্চুয়াল উৎসবমালা মিলিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ বাৎসরিক ধর্মীয় উৎসব পালনের বিস্তারিত কর্মসূচি নিয়েছে মন্দিরগুলো।

কানাডার বাংলা পত্রিকা ‘নতুনদেশ’ এর প্রধান সম্পাদক শওগাত আলী সাগরের সঞ্চালনায় প্রচারিত ‘শওগাত আলী সাগর লাইভে’র আলোচনায় অংশ নিয়ে বাংলাদেশি-কানাডিয়ান ব্যবস্থাপনায় পরিচালিত টরন্টোর তিনটি হিন্দু মন্দিরের শীর্ষ নেতৃবৃন্দ এই তথ্য জানান।

স্থানীয় সময় মঙ্গলবার রাতে ‘কানাডায় দুর্গাপূজা প্রস্তুতি ও চ্যালেঞ্জ’ শীর্ষক এই আলোচনায় অংশ নেন ’টরন্টো দুর্গাবাড়ি’র অন্যতম পরিচালক ড. সুশীতল চৌধুরী, হিন্দু ধর্মাশ্রমের প্রেসিডেন্ট সমরেন্দ্র ঘোষ এবং বাংলাদেশ- কানাডা হিন্দু কালচারাল সোসাইটি এবং হিন্দু মন্দিরের আহ্বায়ক প্রদ্যুৎ চক্রবর্তী।

তিন মন্দিরের নেতৃবৃন্দ ধর্ম বর্ণ নির্বিশেষে কমিউনিটির সবাইকে উৎসবে অংশ নেয়ার আহ্বান জানিয়ে বলেন, কোভিডের কারণে গত বছর দুর্গাপূজার আনুষ্ঠানিকতা করা যায়নি। এবার পরিস্থিতির উন্নয়ন ঘটায় সরকারি বিধিমালা মেনে পূজা উদযাপনের প্রস্তুতি নেয়া হয়েছে।

বাংলাদেশিদের ব্যবস্থাপনায় পরিচালিত মন্দিরগুলোর মধ্যে ’টরন্টো দুর্গাবাড়ী’ এই বছর দুর্গাপূজা উদযাপনে বড় ধরনের আয়োজন করছে। মন্দিরের অন্যতম পরিচালক ড. সুশীতল চৌধুরী আলোচনায় অংশ নিয়ে জানান, মন্দিরে স্বশরীরে এসে দুর্গাপূজায় অংশ নেয়ার ব্যবস্থা করেছেন তারা। তবে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার পূর্ণ প্রস্তুতি নেয়া হয়েছে।

তিনি জানান, মন্দিরের স্বেচ্ছাসেবকদের বাইরে একটি সিকিউরিটি কোম্পানিকে দায়িত্ব দেয়া হয়েছে স্বাস্থ্যবিধি অনুসরণ নিশ্চিত করার জন্য।

ড. সুশীতল চৌধুরী মন্দিরে এসে পূজায় আগ্রহীদের অনলাইনে নাম নিবন্ধনের পরামর্শ দিয়ে বলেন, ভক্তরা পূজা মন্ডপে ঢুকে নির্দিষ্ট সময় পর্যন্ত অবস্তান করতে পারবেন। বাইরে বিশালাকার তাবুতে অপেক্ষায় থাকার ব্যবস্থাও করা হয়েছে।

ফেডারেল, প্রভিন্সিয়াল এবং সিটি কর্পারেশনের পক্ষ থেকে পৃথক তিনটি বুথ করে পূজা চত্বরে উপস্থিত থাকবেন বলেও তিনি জানান।

হিন্দু ধর্মাশ্রমের প্রেসিডেন্ট সমরেন্দ্র ঘোষ সভাপতি বলেন,কোভিড পরিস্থিতির কারনে ভার্চুয়ালভাবে সকল আনুষ্ঠানিকতা সম্পন্নের সিদ্ধান্ত নেয়া হয়েছে। একই সঙ্গে মন্দিরে পূজা এবং অন্যান্য আনুষ্ঠানিকতার ব্যবস্থা থাকবে। তবে স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণের মাধ্যমে স্বল্পসংখ্যক পূজারীকেই মন্দিরে পূজার সুযোগ দেয়া হবে বলে তিনি জানান।

বাংলাদেশ-কানাডা হিন্দু মন্দিরের আহ্বায়ক প্রদ্যুৎ চক্রবর্তী জানান, তাদের মন্দিরে ’আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে ভক্তদের মন্দিরে পূজা এবং প্রসাদ গ্রহণের ব্যবস্তা করা হয়েছে। তবে অন্যান্য আনুষ্ঠানিকতা অনলাইনে ভার্চূয়ালি করা হবে বলে সিদ্ধান্ত হয়েছে।

মন্দিরের নেতৃবৃন্দ জানান, বছরের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব নিয়ন্ত্রিভাবে উদযাপন করা কঠিন। কিন্তু বিদ্যমান পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি অনুসরণ করেই সব আয়োজন করতে হচ্ছে।

তারা সবাইকে মন্দিরের নিয়মাবলী মেনে শারদীয় দুর্গোৎসবে অংশ নেয়ার আহ্বান জানান।

’নতুনদেশ’ এর প্রধান সম্পাদক শওগাত আলী সাগর আলোচনায় সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, শারদীয় দুর্গোৎসব একটি সর্বজনীন আনন্দ উৎসবে পরিণত হয়েছে। সকল ধর্মের মানুষই এই উৎসবে অংশ নেয়। তিনি বলেন, সকল মানুষকে ভালোবাসায় গ্রহণ করতে পারাটাই যে কোনো গতিশীল ধর্মের প্রধান বৈশিষ্ট্য।

Tags: টরন্টোসনাতন ধর্মাবলম্বীস্বাস্থ্যবিধি মেনে
Previous Post

কানে হেডফোন, ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

Next Post

জামিন চাইবে আরিয়ানের আইনজীবী, এনসিবি চাইবে রিমান্ড

Next Post
আরিয়ানের আইনজীবী জামিনের জন্য আবেদন করবেন, এনসিবি রিমান্ড চায়. Channel i News - চ্যানেল আই নিউজ

জামিন চাইবে আরিয়ানের আইনজীবী, এনসিবি চাইবে রিমান্ড

অমেরুদন্ডী প্রাণীর বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

অমেরুদন্ডী প্রাণী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT