চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টঙ্গীতে কারখানায় আগুন, হতাহত অর্ধশতাধিক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:18 পূর্বাহ্ন 10, সেপ্টেম্বর 2016
in বাংলাদেশ
A A

টঙ্গীর বিসিক শিল্প নগরীতে একটি কারখানার বয়লার বিস্ফোরণের পর তা থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শেষ খবর পর্যন্ত এই ঘটনায় ২৬ জন নিহত হয়েছে।

আহত হয়েছে অর্ধশতাধিক ব্যক্তি। তাদের মধ্যে বেশ কয়েকজনকে ঢাকা মেডিকেলে কলেজের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। ঘটনা তদন্তে ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

শনিবার ভোরের দিকে এই দুর্ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে জয়দেবপুর, টঙ্গী, কুর্মিটোলা, মিরপুর, উত্তরাসহ আশপাশের ফায়ার স্টেশনের কমপক্ষে ২৫টি ইউনিট কাজ করছে। দুপুরের পর অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে আগুন।

জয়দেবপুর ফায়ার স্টেশনের একজন কর্মকর্তা জানান, ট্যাম্পাকো নামের একটি কারখানায় বয়লার বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ অাব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিহতদের প্রত্যেকের জন্য ২ লাখ টাকা এবং আহতদের জন্য ১ লাখ টাকা সহায়তার ঘোষণা দিয়েছে সরকার। এছাড়াও জেলা প্রশাসকের পক্ষ থেকে ২০ হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঘটনার পরপরই টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ ঘটনায় ১০ জন মারা যাওয়ার খবর নিশ্চিত করেছিলেন। 

তবে উৎসুক জনতা ভিড় অার পানির উৎস না থাকায় আগুন নিয়ন্ত্রণের কাজে ব্যাঘাত হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। 

আগুনে ট্যাম্পাকো নামের ওই কারখানাটির ৪ তলা ভবন ধসে পড়েছে। পাশের ৩ তলা ভবন ভেঙে পড়ে। পেছনে থাকা আরেকটি ৬ তলা ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

Previous Post

সদরঘাটে বাড়ি ফেরার দৃশ্য

Next Post

হজের মূল আনুষ্ঠানিকতা শুরু রোববার

Next Post

হজের মূল আনুষ্ঠানিকতা শুরু রোববার

পশুর হাটে ক্রেতা-বিক্রেতার দরদামের খেলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT