চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঝড়ো সেঞ্চুরিতে ফাইনাল রাঙালেন তামিম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:58 অপরাহ্ন 08, ফেব্রুয়ারি 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

শুরু আর শেষে কী আকাশ-পাতাল তফাত! ধীরস্থির এক শুরু, পরে এক লঙ্কাকাণ্ড। যেখানে অবিসংবাদিত নায়ক তামিম ইকবাল। আর মার খেলেন সাকিব-রুবেলরা! বিপিএলের ফাইনালকে রাঙানোর পথে ঢাকা ডায়নামাইটসের বোলারদের পিটিয়ে ছাতু করেছেন ঝড়ো সেঞ্চুরি করা তামিম!

ষষ্ঠ বিপিএলের ফাইনালে তামিম ঝড়ই দেখেছে দর্শকরা। তামিম ৫০ বলে শতক ছুঁয়ে শেষপর্যন্ত অপরাজিত ৬১ বলে ১৪১! বাঁহাতি ওপেনারের তাণ্ডবে ঢাকাকে ঠিক ২০০ রানের বিশাল লক্ষ্য দিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ানস।

মিরপুরের রহস্যময় উইকেটে টস জিতে প্রথমে ফিল্ডিং করাকেই শ্রেয় মনে করে বোলিং বেছে নেন ঢাকা অধিনায়ক সাকিব। দ্বিতীয় ওভারে কুমিল্লা ওপেনার এভিন লুইসকে ৬ রানে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে সাকিবকে স্বস্তি দেন রুবেল হোসেন।

লুইসকে হারানোর পরই সাবধানী হয়ে যান আরেক ওপেনার তামিম। এনামুল হককে নিয়ে এগোতে থাকেন ধীরে।

প্রথমে আস্তে চললেও পরে রীতিমতো দৌড়েছেন দুজনে। বিশেষ করে তামিম। সাকিবের করা ষষ্ঠ ওভারে টানা দুই চার মেরে শুরু করেন ঝড়। ৩১ বলে তুলে নেন এবারের বিপিএলে নিজের তৃতীয় ফিফটি।

তামিম তার মতো থাকলেও বিপত্তি বাধান অপরপ্রান্তের ব্যাটসম্যানরা। ১২তম ওভারে এনামুলকে আউট করে ৮৯ রানের জুটি ভাঙেন সাকিব। গড়েন বিপিএলের এক আসরে সর্বোচ্চ ২৩ উইকেট নেয়ার রেকর্ড।

পরের ওভারে ভুল বোঝাবুঝিতে কোনো রান না করেই সাজঘরে ফেরেন কুমিল্লার ফর্মে থাকা ব্যাটসম্যান শামসুর রহমান শুভ। ১ উইকেটে ৯৮ রানে থাকা কুমিল্লা এক রানের ব্যবধানে হারায় দুই ব্যাটসম্যানকে। খানিকটা বিপদ তখন।

কিন্তু সব ক্ষয়-ক্ষতি পুষিয়ে দেয়ার জন্য থেকে গেলেন তামিম। বল দেখতে লাগলেন ফুটবলের মতো সাইজে! যেখানেই মারতে চেয়েছেন, কথা শুনেছে ব্যাট। মাঠের সবখানেই খেলেছেন চোখজুড়ানো সব শট। ৩১ বলে পেয়েছিলেন প্রথম ফিফটি, পরের ফিফটি পেলেন মাত্র ১৯ বলে। ঠিক ৫০ বলে সেঞ্চুরি।

সেঞ্চুরির পরেও থামানো যায়নি তামিম ঝড়। আরও বেড়েছে। শেষ ১১ বল খেলে নিয়েছেন আরও ৪১ রান। এই ১৪১ রানের মধ্যে ১০৬ রানই তামিম করেছেন বাউন্ডারি থেকে। যাতে ১০ চারের সঙ্গে এসেছে বিশাল ১১টি ছক্কার মার। বিপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস এটি। অল্পের জন্য গেইলের ১৪৬ টপকে যাওয়া হয়নি।

Tags: কুমিল্লা ভিক্টোরিয়ানসতামিম ইকবালবিপিএল-২০১৯বিপিএল-৬লিড স্পোর্টস
Previous Post

কারাগারে খালেদা জিয়ার এক বছর, আন্দোলনের বিকল্প দেখছে না বিএনপি

Next Post

৫২ প্রেক্ষাগৃহে ‘ফাগুন হাওয়ায়’

Next Post

৫২ প্রেক্ষাগৃহে ‘ফাগুন হাওয়ায়’

মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালসহ ৬ দফা দাবিতে শাহবাগ অবরোধ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT