চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঝুলন্ত পার্লামেন্টের পথে ইটালি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:13 পূর্বাহ্ন 05, মার্চ 2018
in আন্তর্জাতিক
A A
ইটালি-নির্বাচন-ঝুলন্ত পার্লামেন্ট

প্রয়োজনীয় আসন না পাওয়ায় সংখ্যাগরিষ্ঠতার অভাবে ইটালির নতুন পার্লামেন্ট ঝুলে যেতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

রোববারের জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ শেষে প্রাথমিক ভোটগণনা শেষ হয় বাংলাদেশ সময় সোমবার সকাল সাড়ে ৮টার দিকে। ওই প্রাথমিক ভোটগণনায় প্রাপ্ত সংখ্যা থেকেই এই ধারণা করা হচ্ছে।

ভোটগণনায় দেখা গেছে, প্রাক্তন প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনির মধ্য-ডানপন্থি জোট আশানুরূপভাবেই ইটালির পার্লামেন্টের নিম্নকক্ষের বেশিরভাগ আসন জয় করতে যাচ্ছে। সেই হিসfব অনুসারে, এই জোট ২৪৮ থেকে ২৬৮টি আসন পেতে পারে। কিন্তু সরকার গঠনে আবশ্যক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার জন্য কমপক্ষে ৩১৬টি আসন প্রয়োজন।

ফলে সরকার গঠন করতে চাইলে আনুষ্ঠানিক ফল ঘোষণার আগেই নির্বাচনে অংশ নেয়া দলগুলো দ্রুত প্রস্তুতি নিতে পারে দর কষাকষি, বোঝাপড়া আর নতুন জোট গঠনের বৈঠকে বসার। এসব বৈঠক চলতে পারে টানা কয়েক সপ্তাহ।

ঝুলন্ত পার্লামেন্ট অবস্থা থেকে মুক্তি পাওয়ার আরেকটি বিকল্প চেষ্টা হতে পারে নতুন করে নির্বাচন ও ভোটগ্রহণ। তবে এক্ষেত্রেও যে আগের নির্বাচনের মতোই সিদ্ধান্তহীন ফল আসবে না তার কোনো নিশ্চয়তা নেই।

প্রাথমিক ভোটগণনা অনুযায়ী, প্রশাসনিক ধারণা বিরোধী দল ফাইভ স্টার মুভমেন্ট দ্বিতীয় অবস্থানে আছে। সবকিছু ঠিকঠাক থাকলে দলটি নিম্নকক্ষে ২১৬ থেকে ২৩৬ আসন পেয়ে এবারের নির্বাচনে সবচেয়ে বেশি আসন পাওয়া একক দল হিসেবে আবির্ভূত হতে পারে।

অন্যদিকে নির্বাচনে এখন পর্যন্ত তৃতীয় অবস্থানে রয়েছে ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টি। ধারণা করা হচ্ছে দলটি নিম্নকক্ষে ১০৭ থেকে ১২৭ টি আসন পেতে পারে। ক্ষমতায় থাকাকালে বেকারত্ব ও অভিবাসন সমস্যা জটিল আকার ধারণ করায় জনগণের দলটি ক্ষোভের মুখে পড়েছে বলে ফলাফল দেখে মনে করছেন বিশেষজ্ঞরা।

অবশ্য চূড়ান্ত ফলাফল ঘোষণায় আরও অনেকটা সময় বাকি। এর আগে নিশ্চিতভাবে কিছু জানানো ঝুঁকি নেয়া সম্ভব নয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Tags: ইটালিইটালির নির্বাচনলিড নিউজ
Previous Post

‘কোকো’র কাছে গেল সেরা অ্যানিমেটেড চলচ্চিত্রের পুরস্কার

Next Post

অস্কারে সেরা পরিচালক গিয়েরমো দেল তোরো

Next Post
চ্যানেল আই অনলাইন- সেরা পরিচালক

অস্কারে সেরা পরিচালক গিয়েরমো দেল তোরো

এবারের ৭ মার্চ বিশেষভাবে পালন করবে আ. লীগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT