চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক লীগের চার দিনব্যাপী মুজিববর্ষ উৎসব শুরু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:46 অপরাহ্ন 06, নভেম্বর 2020
in রাজনীতি
A A
ঝিনাইদহে স্বেচ্ছাসেবক লীগের মুজিববর্ষ উৎসবের উদ্বোধন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে চার দিনব্যাপী মুজিববর্ষ উৎসব শুরু হয়েছে। উৎসবের উদ্বোধন করেছেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ।

উদ্বোধনকাল তিনি তার বক্তৃতায় বলেছেন: স্বেচ্ছাসেবক লীগে কোন অনুপ্রবেশকারী, হাইব্রিড, মাদক ব্যবসায়ী, সন্ত্রাস ও দুর্নীতিবাজের ঠাঁই হবে না।তিনি স্বেচ্ছাসেবক লীগের সকল নেতাকর্মীকে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে সেবার ব্রত নিয়ে মানুষের জন্য নিরবিচ্ছিন্ন ভাবে কাজ করার আহবান জানান।

সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহাবুব রহমান খোকন, সঞ্চালনায় ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক সারোয়ার জাহান বাদশা।

প্রধান বক্তা হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু। তিনি বলেন: ডিজিটাল বাংলাদেশ আজ কোন স্বপ্ন নয়! জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা সজীব ওয়াজেদ জয়ের সার্বিক সহযোগিতায় বাংলাদেশ আজ ডিজিটাল বাংলাদেশে পরিণত হয়েছে। স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক অপশক্তির অব্যাহত গুজব সন্ত্রাস রুখে দিতে নেতাকর্মীদের তথ্য প্রযুক্তিতে আরো কর্মদক্ষ হওয়ার উপর গুরুত্বারোপ করেন। সেই লক্ষ্যে তথ্য প্রযুক্তি বিষয়ে বাস্তব প্রশিক্ষণ গ্রহণের আহবান জানান নেতাকর্মীদের। তথ্য প্রযুক্তিতে দক্ষ হয়ে সাম্প্রদায়িক অপশক্তির গুজব সন্ত্রাসের জবাব দিতে হবে।ঝিনাইদহে স্বেচ্ছাসেবক লীগের মুজিববর্ষ উৎসবের সমাবেশ, হাজারো মানুষ উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য পারভীন জাহান কল্পনা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু।

এসময় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ সহ সভাপতি ম. আব্দুর রাজ্জাক, মজিবুর রহমান স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের উপদেষ্টা আশীষ মজুমদার, সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান টিটু, ফরিদুর রহমান খান ইরান, শাহ জালাল মুকুলসহ সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা।

Tags: স্বেচ্ছাসেবক লীগ
Previous Post

বাকি থাকা বেশিরভাগ অঙ্গরাজ্যে এগিয়ে জো বাইডেন জয়ের কাছাকাছি

Next Post

করোনাভাইরাস: একদিনে সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: একদিনে সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড

বাইডেন বক্তৃতা দিচ্ছেন, পেছনে মার্কিন পতাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যারিজোনাতেও এগিয়ে বাইডেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT