চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঝাড়ু হাতে এফডিসিতে রিয়াজ, পপি, জায়েদ ও কেয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:22 অপরাহ্ন 14, ফেব্রুয়ারি 2018
in বিনোদন
A A

চলছে ঋতুরাজ বসন্ত। ফাগুন হাওয়ায় উন্মাতাল শহরের যান্ত্রিক মানুষেরাও। সবার মনেই যেন ভালোবাসার ছোঁয়া। অথচ সকাল থেকেই এফিডিসিতে ঝাড়ু হাতে দেখা গেল তারকাদের। এরমধ্যে আছেন চিত্রনায়ক রিয়াজ, চিত্রনায়িকা পপি, জায়েদ খান ও কেয়ার মতো তারকা অভিনেতারাও। কিন্তু কেন?

মূলত ভালোবাসা দিবসে পরিচ্ছন্নতার অঙ্গীকার নিয়ে এফডিসির ময়লা আবর্জনা পরিষ্কার অভিযানে নেমেছেন তারা। তারা সবাই ঝাড়ু হাতে চলচ্চিত্রের এই আঁতুড়ঘরের রাস্তা ও অলিগলিতে জমে থাকা ময়লা পরিষ্কার করছেন।

এ সময় রিয়াজ বলেন, আজকের এই পরিচ্ছন্ন অভিযানের প্রতিপাদ্য হচ্ছে ‘মন সুন্দর যার, সে রাখে দেশ পরিষ্কার’। আমরা সবাই আমাদের প্রাণের প্রিয় এই দেশকে একটু সচেতন হলেই সুন্দর করে পরিচ্ছন্ন রাখতে পারি।

জায়েদ খান বলেন, শিল্পীরা হচ্ছে একটি পরিবার আর এফডিসি হচ্ছে শিল্পীদের ঘর। তাই আমরা আমাদের ঘরকে পরিছন্ন করছি। আমরা বলতে চাই, সচেতন নাগরিক হিসেবে আপনারা চারপাশ পরিষ্কার রাখুন, তাহলেই দেশটা পরিচ্ছন্ন থাকবে।

এই চার চিত্রতারকাদদের সাথে আরো ছিলেন চিত্রনায়ক রুবেল, খল অভিনেতা মিশা সওদাগর, ডিপজল, শাহনূর, রোজিনা, নূতন। নতুন চিত্রশিল্পীদের মধ্যে ছিলেন বিপাশা কবির, জয় চৌধুরী, অধরা খান, নাদিম, শান প্রমুখ। অন্যদিকে পরিচালকদের মধ্যে এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন পরিচালক মুশফিকুর রহমান গুলজার, শাহ আলম কিরণ এবং গাজী মাহবুব প্রমুখ।

পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে গেল বছর শুরু হয়েছিল ‘ডেটল-চ্যানেল আই পরিচ্ছন্ন বাংলাদেশ পাওয়ার্ড বাই হারিপক’ ক্যাম্পেইন ধারাবাহিক ভাবে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিচ্ছন্ন অভিযান করছে।

এরই অংশ হিসেবে ১৪ ফেব্রুয়ারি এফডিসিতে পরিচ্ছন্ন অভিযানের আয়োজন করা হয়। তারকা শিল্পী ছাড়াও আরো এই পরিচ্ছন্ন অভিযানে অংশ নিয়েছেন ঢাকা উ. মেয়র প্রার্থী আতিকুল ইসলাম, সিটি কর্পোরেশনের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট এর ডিজি কমোডোর আব্দুর রাজ্জাকসহ সিটি কর্পোরেশনের কর্মকর্তারা।

Tags: এফডিসিকেয়াচিত্রনায়কজায়েদ খানপপিমিশারিয়াজ
Previous Post

গানে গানে রিয়ালকে হুমকি!

Next Post

এইসব ছোট ছোট ঘটনা মনে কেবল প্রশ্নের জন্ম দিচ্ছে

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

এইসব ছোট ছোট ঘটনা মনে কেবল প্রশ্নের জন্ম দিচ্ছে

শুক্রবার আংশিক সূর্যগ্রহণ

শুক্রবার আংশিক সূর্যগ্রহণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT