চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঝাড়খণ্ডে বিজেপির ভরাডুবি, কংগ্রেস জোটের জয়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:44 পূর্বাহ্ন 24, ডিসেম্বর 2019
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ঝাড়খণ্ডে বিজেপির ভরাডুবি

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচনে ভরাডুবি হয়েছে ক্ষমতাসীন দল বিজেপির। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম), কংগ্রেস ও রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) জোট সংখ্যাগরিষ্ঠ আসন নিশ্চিত করে সরকার গঠনের প্রস্তুতিও শুরু করেছে।

ঝাড়খণ্ডে মোট ৮১টি আসনে এবার নির্বাচন হয়েছে। ৩০ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত পাঁচ ধাপে হয় ভোটগ্রহণ। সংখ্যাগরিষ্ঠতা পেয়ে রাজ্য সরকার গঠন করার জন্য একটি দল বা জোটকে পেতে হয় কমপক্ষে ৪১টি আসন।

সোমবার সকাল থেকে শুরু হয় ভোটগণনা। প্রথম থেকেই বুথফেরত জরিপ ইঙ্গিত দিচ্ছিল, একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানা পাঁচ বছর বিজেপি ক্ষমতায় থাকলেও এবার কংগ্রেস-জেএমএম-আরজেডি জোটের জয়ের সম্ভাবনা রয়েছে।

এনডিটিভি জানায়, চূড়ান্ত ফলাফলে ৮১ আসনের মধ্যে ক্ষমতাসীন বিজেপি পেয়েছে ২৫টি আসন। আর কংগ্রেস জোট পেয়েছে ৪৭টি আসন। এর মধ্যে জেএমএম ৩০টি, কংগ্রেস ১৬টি এবং আরজেডি ১টি আসন পেয়েছে।

নাগরিকত্ব (সংশোধনী) আইন নিয়ে ভারতজুড়ে যখন একের পর এক অস্থির পরিস্থিতি তৈরি হচ্ছে, ঠিক তখনই ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে ধাক্কা খেল বিজেপি। ভোটের ফলাফলে ভরাডুবি পদ্ম শিবিরে।

এর আগে, শিবসেনার সঙ্গে জোট ভেঙে যাওয়ায় পশ্চিমে মহারাষ্ট্র হাতছাড়া হয়ে গেছে বিজেপির। সে তুলনায় ছোট রাজ্য হলেও পূর্বে ঝাড়খণ্ড ছিল বেশ গুরুত্বপূর্ণ। এখন সেটাও হাত থেকে ফসকে গেল।

এক বছরের মধ্যেই এ নিয়ে পরপর ৫টি রাজ্যে হেরে গেল ক্ষমতাসীন বিজেপি। গত বছর কংগ্রেসের কাছে রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড় হারিয়েছিল দলটি। চলতি বছর লোকসভা নির্বাচনে জেতার পরপরই পিছলে গেল মহারাষ্ট্র।

জেএমএম-কংগ্রেস-আরজেডি জোটের জয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন জোট প্রধান হেমন্ত সোরেন। এটি হবে তার দ্বিতীয় দফা মুখ্যমন্ত্রিত্ব।

জয়ের পর রাজ্যবাসীকে ধন্যবাদ জানিয়েছেন হেমন্ত সোরেন। অন্যদিকে ঝাড়খণ্ডে এ জোটের জয়ে হার মেনে নিয়ে টুইটবার্তায় অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিজেপি প্রধান অমিত শাহ। এছাড়া শুভেচ্ছা জানিয়েছেন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী, মমতা ব্যানার্জিসহ অনেকে।

বিশ্লেষকরা বলছেন, সংশোধিত নাগরিকত্ব আইনের প্রভাবে সরকারবিরোধী হাওয়া এবং জোট করতে না পারার কারণেই ঝাড়খণ্ডে এবার এভাবে হারল বিজেপি।

Tags: ঝাড়খণ্ডঝাড়খণ্ড-বিধানসভাবিধানসভা নির্বাচনভারত-বিধানসভা নির্বাচনমহারাষ্ট্র-বিধানসভা
Previous Post

বোয়িংয়ের প্রধান নির্বাহী বরখাস্ত

Next Post

এখনকার গানগুলো ‘ফাস্ট ফুড’ এর মতো: কুমার শানু

Next Post

এখনকার গানগুলো 'ফাস্ট ফুড' এর মতো: কুমার শানু

ডাকসু ভিপির ওপর হামলা-মামলা

নুরের ওপর হামলা: ২৫ জনের নামে হত্যাচেষ্টার অভিযোগে মামলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT