চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ঝলমলিয়া’ অসাম্প্রদায়িকতার জীবন্ত প্রতিচ্ছবি

জাকিয়া আক্তার by জাকিয়া আক্তার
5:58 অপরাহ্ন 29, নভেম্বর 2016
in বিনোদন, সাক্ষাতকার
A A

ভালোবাসা শব্দটির মধ্যেই কেমন যেন অন্যরকম এক অনুভূতি লুকিয়ে থাকে। মানব হৃদয় নাড়িয়ে দেয়া এ শব্দটি নিয়ে সারা পৃথিবীতে জন্ম হয়েছে অসংখ্য সব ঘটনার। তবে ছোট্ট একটি দিঘিকে নিয়ে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে গড়ে উঠা ভালোবাসার ঘটনা বিরল। যে দিঘির জল পান করে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মের বহু মানুষ বেঁচে থাকে। তা নিয়ে হয় না কোনো লড়াই, কিংবা কোনো সংঘাত।

না, এটা কোনো গল্প নয়, বাস্তব ঘটনা নিয়ে তৈরি হওয়া স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ঝলমলিয়া’র কাহিনী। চ্যানেল আই অনলাইনকে দেয়া একান্ত সাক্ষাতকারে ‘ঝলমলিয়া’ নির্মাণের অভিজ্ঞতা জানালেন চলচ্চিত্রটির পরিচালক সাইফুল ওয়াদুদ হেলাল।

এরই মধ্যে বিভিন্ন দেশ ঘুরে আসা চলচ্চিত্রটি আগামী ৪ ডিসেম্বর বিকেল পাঁচটায় পাবলিক লাইব্রেরীকে প্রদর্শন করা হবে।

চ্যানেল আই অনলাইন: বাংলাদেশে ৪ ডিসেম্বর চলচ্চিত্রটি  প্রদর্শন হচ্ছে জেনে কেমন লাগছে?
হেলাল: অসাধরণ এক অনুভূতি। অপেক্ষায় ছিলাম নিজের দেশে কবে চলচ্চিত্রটি প্রদর্শিত হবে সেটি যখন হয়ে গেলো সত্যিই মনের মধ্যে একটি ভালোলাগার কম্পন সৃষ্টি হয়েছে। আমি আশা করি সবার চলচ্চিত্রটি ভালো লাগবে।

চ্যানেল আই অনলাইন: ‘ঝলমলিয়া’ নির্মাণের জার্নিটা কিভাবে শুরু হয়?
হেলাল: প্রথমে বলতে চাই আমি এটাকে জার্নি হিসেবে নেইনি বরং আমার জীবনের অন্যতম সময় হিসেবে নিয়েছি। তার একটিই কারণ, ছোটবেলা থেকে অামি শহরে বসবাস করেছি কখনো গ্রামে যাইনি। বহু বছর কানাডায় ছিলাম। যখন কানাডা থেকে ফিরে আসি তখন আমার কিছু বন্ধুরা মিলে মংলা বন্দরের দূরে দক্ষিণাঞ্চলের একটি গ্রামে যাই। আমার সঙ্গে ছিলো ক্যামেরা। ওই অঞ্চলে যাওয়ার পর মানুষের সঙ্গে থাকতে শুরু করলাম। সেখানে যা দেখলাম তা এই শহুরে জীবনে দেখা সম্ভব না। আমাদের সে জীবন খুবই যন্ত্রিক, স্বার্থ ছাড়া আমরা একমুহূর্ত কারো কাজে লাগি না। অথচ এই অঞ্চলের মানুষগুলো একটি শাপলা ফোটা দিঘিকে কেন্দ্র করে একে অন্যকে ভালোবেসে বেঁচে আছেন।  সেই শাপলা দিঘিকে নিয়েই মূলত ‘ঝলমলিয়া’ নির্মাণ করা।

চ্যানেল আই অনলাইন: ‘ঝলমলিয়া’ নিয়ে দীর্ঘ ছয় বছর ছিলেন, কেমন ছিলো সেই সময়টা?
হেলাল: ঘূর্ণিঝড় আইলার পরবর্তী ছয়টি বছর সময় নিয়ে আমরা চলচ্চিত্রটি নির্মাণ করেছি। আইলার পরবর্তী ছয়টি বছর ওই অঞ্চলের মানুষ কিভাবে বেঁচে আছেন, কত কষ্ট করেছেন সেটি তো একসপ্তাহ চিত্রধারণ করে সম্ভব না। আমরা ওখানে দিনের পর দিন থেকেছি দরিদ্র সেই মানুষগুলোর সঙ্গে মিশিছে। এরপর ‘ঝলমলিয়া’ নির্মাণ করেছি। চলচ্চিত্র নির্মাণের সময় আমরা একটি শূন্য ভিটায় থাকতাম ভাঙ্গা চুলা, খাঁ খাঁ করা চারদিক। সেখানেই নতুন করে সংসার শুরু করেছিলাম। সত্যিই বলতে ওই শূন্য ভিটায় থেকে আমার মন কতটা শান্তি পেয়েছে তা ভাষায় প্রকাশ করতে পারবো না। শুধু বলতে পারি ওই শূন্য ভিটাকে আমার ভিটে হয়েছে।jholmol

চ্যানেল আই অনলাইন: চলচ্চিত্রের নাম ‘ঝলমলিয়া’ হলো কেন?
হেলাল: শাপলা ফোটানো জল খেয়ে মানুষের সঙ্গে মানুষের ভালোবাসা হতে পারে তার অন্যতম উদাহরণ ‘ঝলমলিয়া’ দিঘি। এই দিঘিটি ওই অঞ্চলের কোনো এক জমিদারের ছিলো যা অনেক দিন ব্যবহার হয়নি। আইলার পরবর্তী সময় দিঘিতে যখন শাপলা ফুটতো তখন ওই দিঘির পানি ছিলো শুধু মাত্র  খাওয়ার উপযোগী। ওই মিষ্টি পানি নিতে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসত। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই এই পানি খেয়ে বেঁচে থাকে। তাদের মধ্যে কখনো ধর্ম নিয়ে লড়াই হয় না, হয় না কোনো সংঘাত।  সবাইকে একসঙ্গে নিয়ে ভালোবাসার বন্ধনে বেঁচে থাকে। তাই দিঘির নাম ছাড়া অন্যকোনো কাল্পনিক নাম আমার চলচ্চিত্রে হতে পারে না।

চ্যানেল অাই অনলাইন: স্বল্পদৈর্ঘ্য ছবিটির মাধ্যমে কোনো বার্তা দিতে চেয়েছেন?
হেলাল: সব পরিচালকরা ছবি নির্মাণ করেন সাধারণ মানুষকে কিছু বার্তা বা শেখানোর জন্য। আমার ছবিটি একটু ব্যতিক্রম তার কারণ আমি ছবিতে কাউকে কিছু শেখানোর জন্য কিছু রাখেনি। বরং ছবিটি করতে যেয়ে আমি অনেক কিছু শিখেছে। যা আমার পরবর্তী জীবনে অনেক কাজে লাগবে। তবে আমরা শহরে বসে যারা অসাম্প্রদায়িক বাংলাদেশ বলে চিৎকার করি তাদের  অসাম্প্রদায়িক বাংলাদেশে দেখতে হলে ‘ঝলমলিয়া’য় ফিরে যেতে হবে।

উল্লেখ্য, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ঝলমলিয়া ’ The Sacred Water’ আগামী ৩ ডিসেম্বর ১৪তম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক প্রামাণ্য চলচ্চিত্র প্রতিযোগীতায় প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে।

এর আগে আমেরিকার নিউইয়র্কের রাজধানী আলবেনিতে ক্যাপিটাল সিনেমা ফিল্ম ল্যব ফাইনালিষ্ট হয়ে উৎসবে প্রদর্শিত হয় ‘ঝলমলিয়া’। ইউরোপের সবচেয়ে পুরোনো পরিবেশ বিষয়ক ৪২তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ‘ইকোফিল্ম ২০১৬’ প্রতিযোগীতা বিভাগেও প্রদর্শিত হয়েছে সিনেমাটি।

এছাড়া সম্প্রতি কলকাতা চলচ্চিত্র উৎসবে ঝলমলিয়া বাংলাদেশের একমাত্র প্রামাণ্যচলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয়ে প্রদর্শিত ও প্রশংসিত হয়।

Tags: ঝলমলিয়াসিনেমা
Previous Post

বলিউডে আর গান গাইবেন না অরিজিৎ সিং

Next Post

ফিল্ডিংয়ে তামিম-গেইলরা

Next Post

ফিল্ডিংয়ে তামিম-গেইলরা

‘তিনি যেদিন থাকবেন না তখন বুঝবেন আপনাদের ক্ষমতার দৌড় কতটুকু’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT