চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিল্পীদের নিয়ে ঝন্টুর ‘অযাচিত’ মন্তব্য, সোহান বললেন ‘বয়স হয়েছে’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:18 অপরাহ্ন 24, ডিসেম্বর 2021
in বিনোদন
A A
ঝন্টুর সঙ্গে সোহানের ছবি, দুইজন শিল্পী একসঙ্গে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

চলচ্চিত্রের বিভিন্ন শিল্পীদের নিয়ে প্রায়শই বিতর্কিত ও কটূক্তিমূলক মন্তব্য করে থাকেন জৈষ্ঠ্য চলচ্চিত্র নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু। এতে করে সাধারণ মানুষদের মনে নেতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে এমন গুণী নির্মাতার অযাচিত মন্তব্য ঘিরে প্রশ্নবিদ্ধ হচ্ছে ঢাকাই সিনেমা অঙ্গন। এমনটাই মনে করছেন অনেকে।

দেলোয়ার জাহান ঝন্টুর এসব মন্তব্যকে ‘অহেতুক’ ও মোটেও সমর্থন করেন না চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান। শুক্রবার বিকেলে চ্যানেল আই অনলাইনকে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার এই পরিচালক বললেন, ঝন্টু ভাইয়ের অনেক বয়স হয়েছে। কোন সময় কী বলেন ঠিক নেই।

সম্প্রতি সুপারস্টার শাকিব খান তার ‘গলুই’ সিনেমার ‘ডাবিং’ করেন যুক্তরাষ্ট্রে। পরিচালক-প্রযোজক ও নায়কের আলোচনার ভিত্তিতে সেখানে ডাবিং হয়। শাকিবের যুক্তরাষ্ট্রে ডাবিংয়ের খবরকে কেন্দ্র করে ‘অপ্রাসঙ্গিক’ মন্তব্য করেন দেলোয়ার জাহান ঝন্টু।

তবে সিনেমার প্রযোজক খোরশেদ আলম খসরু জানিয়েছেন, দেলোয়ার জাহান ঝন্টু কেন নাক গলালেন তার জানা নেই। এও বলেন, ‘গলুই’ সিনেমা নিয়ে ঝন্টু ভাইয়ের মন্তব্য একান্তই ব্যক্তিগত ব্যাপার। শাকিব টানা ৩৫ দিন শিডিউল দিয়ে পূর্ণ সহযোগিতা করেছেন। চাওয়ার চেয়েও বেশী সহযোগিতা করেন। এজন্য তার কাছে কৃতজ্ঞ।

গেল বছর এফডিসির ১৮ সংগঠন মিলে জায়েদ খানকে নিষিদ্ধ করে। তখন ঝন্টু বিভিন্ন সাক্ষাৎকারে জায়েদ খানকে ‘চলচ্চিত্রের কে, তাকে কজন চেনে’ এবং ‘চুনোপুঁটি’ বলে মন্তব্য করেছিলেন। পরবর্তীতে দেলোয়ার জাহান ঝন্টুর পরিচালনায় ‘তুমি আছো তুমি নেই’ সিনেমা থেকে সাইমন ও বাপ্পী একে একে সরে যান। তখন তাদের নিয়েও ‘অযাচিত’ মন্তব্য করেন ঝন্টু।

মার্চে ‘তুমি আছো তুমি নেই’ সিনেমাটি মুক্তির আগে দীঘিকে ‘দুই পয়সার মেয়ে’ বলে কটূক্তি করে সমালোচনার শিকার হন এই গুণী নির্মাতা। নাম প্রকাশে অনিচ্ছুক চলচ্চিত্র সংশ্লিষ্ট একাধিক সিনিয়র ব্যক্তিরা বলছেন, এসব মন্তব্য করে ঝন্টু আলোচনায় থাকতে চান। তার এমন মন্তব্যে সাধারণ মানুষের কাছে শিল্পীদের ইমেজ ক্ষুণ্ণ হচ্ছে। যাদের নিয়ে কটূক্তি করা হয় তারা প্রতিবাদ করেন না বলেই ঝন্টু লাগামহীন মন্তব্য করে যাচ্ছেন।

শাকিবকে কটূক্তি প্রসঙ্গ টেনে ঝন্টু সম্পর্কে সোহানুর রহমান সোহান বলেন, ‘গলুই’ নিয়ে ঝন্টু ভাইয়ের মন্তব্য মোটেও ঠিক নয়। আমেরিকায় ডাবিং করা নিয়ে যেখানে প্রযোজক-পরিচালকের কোনো অসুবিধা নেই তাহলে তার সমস্যা কেন? উনি কার থেকে কী শুনে এমন খারাপ মন্তব্য করেছেন আমার জানা নেই। তবে তার বুঝেশুনে কথা উচিত ছিল।

তিনি বলেন, ঝন্টু ভাইয়ের বয়স প্রায় ৭৩ বছর। যখন কিছু বলতে যান বাছবিচার করে না। তবে ওনার একটু সমস্যা আছে। যেটা আমি দায়িত্বশীল জায়গায় থেকে বলতে পারছি না। কিছুদিন পর পর ঝন্টু ভাইয়ের এমন মন্তব্য আমরা আশা করি না।

একজন বরেণ্য নির্মাতা হিসেবে শাকিব খান কিংবা অন্যান্য শিল্পীদের নিয়ে কেন বিতর্কিত মন্তব্য করেন, জানতে চেয়ে সম্প্রতি তার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। যেসব শিল্পীদের নিয়ে তিনি বিতর্কিত মন্তব্য করেছেন তাদের নাম উল্লেখ করে ঝন্টু এই প্রতিবেদকের সঙ্গেও অশোভন আচরণ করেন। পরে আর কোনো কথা বলতে চাননি। তারসঙ্গে কথপোকথনের অডিও সংরক্ষিত রয়েছে।

Tags: কটূক্তিচলচ্চিত্রচ্যানেল আইজায়েদ খানদেলোয়ার জাহান ঝন্টুলিড বিনোদনশাকিবশাকিব খানশিল্পীসিনেমাসোহানুর রহমান সোহান
Previous Post

লঞ্চে আগুনে হতাহতের ঘটনায় রাষ্ট্রপতির শোক

Next Post

৪১ বছরে এসে বিদায় বললেন হরভজন

Next Post
বিশ্বকাপ ক্রিকেটে ভারতের ক্রিকেটার হরভজন সিংয়ের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

৪১ বছরে এসে বিদায় বললেন হরভজন

নেতৃত্বাধীন ব্যক্তিরা দুর্ঘটনাস্থলে পরিদর্শন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

লঞ্চে আগুন: দেড় লাখ টাকা করে পাবে নিহতদের পরিবার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT